এক্সপ্লোর

Radhika Apte: 'যদি আর কাজ না আসে...', সাফল্যের পরেও কোন কাজটি করতে এখনও ভয় পান রাধিকা!

Radhika Apte Interview: অভিনেত্রী আরও বলেন, 'আমার কাজ করতে ভাল লাগে, বিভিন্ন দেশে কাজও করি। কিন্তু খুব বেশি কাজ আমায় একেবারে নিংড়ে নেয়। আমি নিজের ১০০ শতাংশটা দিতে পারি না।

কলকাতা: তিনি ইচ্ছা করেই একাধিক কাজ করেন না একসঙ্গে। কারণ তিনি বিশ্বাস করেন, বেশি কাজ নয়, অন্য ধারার কাজই পরিচিতি তৈরি করবে তাঁর। তবে, চরিত্র পছন্দ না হলেও, কখনও কখনও ছবি প্রত্যাখান করতেও ভয় পান তিনি? সাফল্য পেয়েও তাঁর ভয় কাজ করে? কিন্তু কেন? সাক্ষাৎকারে নিজের কেরিয়ার নিয়ে নিজের ভাবনার কথা জানালেন রাধিকা আপ্তে (Radhika Apte)। 

সদ্য 'মিসেস আন্ডারকভার' (Mrs Undercover) সিরিজে দেখা গিয়েছে রাধিকাকে। আর এই সিরিজ নিয়ে কথা বলতে গিয়ে রাধিকা বলছেন, 'এখন একটা ভাল চিত্রনাট্য খুঁজে পাওয়া বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। এখন সবাই এতকিছু তৈরি করছেন, যে সেই সমস্ত শর্তে নিজেকে ফিট করা খুব কঠিন হয়ে পড়ছে। নিজেকে চ্যালেঞ্জ করা চরিত্র খুঁজতে আজকাল বেশ কসরত করতে হয়।'

অভিনেত্রী আরও বলেন, 'আমার কাজ করতে ভাল লাগে, বিভিন্ন দেশে কাজও করি। কিন্তু খুব বেশি কাজ আমায় একেবারে নিংড়ে নেয়। আমি নিজের ১০০ শতাংশটা দিতে পারি না। আর তাই, আমি খুব কম কাজ করতে পছন্দ করি। আর যখন আমি অভিনয় করি না, তখন বই পড়ি বা লিখি। অভিনয়ের বাইরেও অন্যান্য কাজ করতে আমার ভাল লাগে।'

রাধিকা আরও বলেন, 'আমি বলি, এই চরিত্রটা আমার এখন করতে ইচ্ছা করছে না। তবে আমি এখনও চরিত্র বাতিল করার আগে ভয় পাই। মনে হয়, যদি এরপরে আর কাজ না পাই! একজন ফ্রিলান্সার অভিনেত্রী হিসেবে সবসময় আগামী কাজের কথা ভাববে, এটা ভয়ঙ্কর। তবে এর মধ্যে কোনও ভুল নেই। বদলাপুর, ফোবিয়া, অন্ধাধূন-এর মতো ছবির পরে মিসেস আন্ডারকভার-এর চরিত্রটা সত্যিই আমায় খুব টেনেছিল। মনে হয়েছিল, এমন চরিত্রে আগে অভিনয় করিনি।'

প্রসঙ্গত, সদ্য মুক্তি পেয়েছে রাধিকা আপ্তের নতুন ওয়েব সিরিজ। এই সিরিজের গল্প এক গৃহবধূকে নিয়ে যার মধ্যে লুকিয়ে গোয়েন্দাগিরির অদ্ভূত ক্ষমতাও। এই ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেছেন রাধিকা। তাঁর চরিত্রের নাম হয়েছে দুর্গা। একজন সাদামাটা গৃহবধূ যে কীভাবে নিজের বুদ্ধি আর সাহস দিয়ে ভেদ করে ফেলতে পারে রহস্য, সেই গল্পই তুলে ধরা হবে এই ছবিতে। এই ছবির মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে যে একজন গৃহবধূও কতকিছু একার হাতে সামলাতে পারে। নারীকেন্দ্রিক এই ছবিতে রয়েছে রহস্য গল্পের ঠাস বুনোট।

আরও পড়ুন: Ritabhari Chakraborty: '২ সপ্তাহে ওজন কমিয়ে ফেলুন', প্রযোজকের শর্ত শুনেই সিরিজে অভিনয়ের সুযোগ ছেড়েছিলেন ঋতাভরী!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tiger Shroff: ডুরান্ড কাপে খেলবেন টাইগার শ্রফ? কোন ক্লাবের জার্সিতে?
ডুরান্ড কাপে খেলবেন টাইগার শ্রফ? কোন ক্লাবের জার্সিতে?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
'সাহায্য করুন ...আমি চাই', এবার নতুন দলগঠন করে রাজনীতিতে আসছেন এই সুপারস্টার? বিজয়ের পর এবার...
'সাহায্য করুন ...আমি চাই', এবার নতুন দলগঠন করে রাজনীতিতে আসছেন এই সুপারস্টার? বিজয়ের পর এবার...

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget