এক্সপ্লোর

Radhika Apte: যেতে দেওয়া হয়নি চিকিৎসকের কাছে, গর্ভবস্থার ভয়াবহ অভিজ্ঞতার প্রকাশ্যে আনলেন রাধিকা আপ্তে

Radhika Apte News: মা হওয়ার খবর শুনেই বদলে গেল পরিচালকদের ব্যবহার! আপত্তিকর পরিস্থিতির কথা প্রকাশ্যে আনলেন রাধিকা

কলকাতা: বিভিন্ন কারণের জন্য হামেশাই সমালোচনায় থাকেন রাধিকা আপ্তে (Radhika Apte)। ওটিটি থেকে বড়পর্দা, সব জায়গাতেই অবাধ যাতায়াত তাঁর। তবে ব্যক্তিগত বিষয় নিয়ে খুব বেশি কথা বলেন না তিনি। সম্প্রতি মা হয়েছেন রাধিকা। আর নিজের মা হওয়ার সময়ের কথা সম্প্রতি একটি টক শো-তে ভাগ করে নিয়েছেন রাধিকা। গর্ভাবস্থায় তিনি এক প্রযোজকের অদ্ভুত ব্যবহারের শিকার হয়েছিলেন। রাধিকা সম্প্রতি নেহা ধুপিয়ার চ্যাট শো 'ফ্রিডম টু ফিড'-এ এসেছিলেন, যেখানে তিনি স্বীকার করেছেন যে গর্ভবতী অভিনেত্রীদের নিয়ে এখনও বলিউড পুরনো ধ্যান-ধারণায় আটকে রয়েছে। নেহা ধুপিয়ার চ্যাট শো 'ফ্রিডম টু ফিড'-এর সময় রাধিকা জানান, তাঁর গর্ভাবস্থার ঘোষণার পরে তাঁকে অনেক মানসিক এবং শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তিনি মা হওয়া নিয়ে সমাজে বিদ্যমান পুরনো ধারণা এবং বৈষম্য নিয়েও কথা বলেন। রাধিকা বলেন- 'আমি সেই সময়ে যে ভারতীয় প্রযোজকদের সঙ্গে কাজ করছিলাম, তাঁদের আমার অন্তঃসত্ত্বা হওয়ার খবরটা ভালো লাগেনি।'

চাপা পোশাক পরার জন্য জোর করা!

রাধিকা বলছেন, 'আমি সে সময়ে যে সমস্ত প্রযোজকের সঙ্গে কাজ করছিলাম, তাঁদের আচরণ বদলে গিয়েছিল আমার সন্তান আসার খবর শুনেই। তাঁরা জেদ করতেন যে আমায় টাইট পোশাক পরতে হবে। আমি অস্বস্তি অনুভব করতাম সেই সময়ে টাইট পোশাক পরতে। আমি আমার গর্ভাবস্থার প্রথম ট্রাইমেস্টারে ছিলাম। আমার বার বার খিদে পাচ্ছিল, এবং আমি ভাত বা পাস্তার মতো জিনিস বেশি খাচ্ছিলাম। শরীরে সাধারণ পরিবর্তন আসছিল, কিন্তু সেই সময়ে সহানুভূতি দেখানোর পরিবর্তে তাঁরা আমার প্রতি নির্দয় আচরণ করা হয়েছিল।' অভিনেত্রী জানান যে যন্ত্রণা এবং আমার অস্বস্তি সত্ত্বেও প্রযোজক সেটে ডাক্তারের সঙ্গে দেখা করার অনুমতি পর্যন্ত দেননি।

হলিউডের প্রশংসায় রাধিকা

তবে অন্তঃসত্ত্বা থাকাকালীন কেবল ভারতীয় প্রযোজকদের সঙ্গেই নয়, আন্তর্জাতিক প্রোজেক্টেও কাজ করছিলেন রাধিকা। হলিউড প্রযোজকদের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। রাধিকার কথায়, 'হলিউডের একজন পরিচালক আমায় সেই সময়ে ভীষণ সমর্থন করেছিলেন। যখন আমি তাঁকে বললাম যে, আমি বেশি খাচ্ছি এবং শুটিংয়ের শেষ পর্যন্ত আমার লুক পরিবর্তন হতে পারে, তখন তিনি হেসে বলেছিলেন, 'চিন্তা কোরো না, যদি তুমি এই প্রোজেক্টের শেষ পর্যন্ত পুরো বদলে যাও, তাতেও কোনো সমস্যা নেই, কারণ তুমি গর্ভবতী।' একজন পরিচালকের এই সমর্থন আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ।' রাধিকা জানান যে তিনি পেশাদার দায়িত্বগুলি ভালোভাবে বোঝেন, এবং সবসময় সেগুলির সম্মানও করেন। তিনি বলেন- 'কিন্তু সেই সময়ে সামান্য সহানুভূতি অনেক কাজে আসে। আমি কারও থেকে বিশেষ সাহায্যের আশা করিনি, শুধু সামান্য মানবিকতা চেয়েছিলাম, এবং চেয়েছিলাম মানুষ আমায় বুঝুক। চেয়েছিলাম যে আমার এই আনন্দকে মানুষ একটু বুঝুক।'

রাধিকার সঙ্গে বেনেডিক্ট টেলারের আলাপ হয় ২০১১ সালে লন্ডনে, যখন তিনি এক বছরের বিরতিতে ছিলেন এবং কন্টেম্পোরারি ডান্স শিখতে গিয়েছিলেন। তাঁরা ২০১৩ সালে বিয়ে করেন, এবং ডিসেম্বর ২০২৪-এ রাধিকা একটি মেয়ের জন্ম দেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget