এক্সপ্লোর

নতুন পলিসিতে সম্মতি শরিফের, সোমবার থেকে পাকিস্তানে শাহরুখ, হৃত্বিকের ছবি?

করাচি: এবার ভারতীয় ছবি সম্প্রচার, প্রদর্শনের ওপর স্ব-আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়ে ওয়াঘার এপারের বলিউডি ছবির জন্য দরজা খুলছে পাকিস্তান। উরি হামলার জেরে বলিউডে পাকিস্তানি কলাকুশলীদের কাজ করা বন্ধ হওয়ার পাল্টা বলিউডি ছবি দেখানোয় স্থগিতাদেশ জারি করেছিলেন পাকিস্তানের সিনেমা হল মালিকরাই। কিন্তু তাতে বলিউডের ছবির প্রতি পাক দর্শকদের স্বাভাবিক আগ্রহ, কৌতূহল আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। বিশেষত সদ্য রিলিজ হওয়া শাহরুখ খান-মাহিরা খান অভিনীত রঈস দেখার চাহিদা ক্রমশ বাড়ছে। সে কথা মাথায় রেখেই পাকিস্তানে বলিউডি ছবি দেখানো সংক্রান্ত একটি কমিটির তৈরি করা পলিসি অনুমোদন করেছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, যার ফলে শুধু রঈস নয়, হৃত্বিক রোশন অভিনীত কাবিল-ও সোমবার থেকে পাকিস্তানের হলগুলিতে দেখানোর রাস্তা খুলে গিয়েছে। একটি সূত্রের খবর, নতুন পলিসি অনুসারে, কোনও ছবি দেখানোর জন্য আমদানি করা হলে প্রেক্ষাগৃহে দেখানোর আগে ডিস্ট্রবিউটরকে সেটি রিভিউ করাতে হবে দেশের তথ্যমন্ত্রক ও কেন্দ্রীয় সেন্সর বোর্ডকে দিয়ে। জানা গিয়েছে, পাকিস্তানে শাহরুখ, হৃত্বিকের ছবি দুটি দেখানোর স্বত্ব কিনেছে হাম ফিল্মস। এখন পাকিস্তানের সিনেমা হলগুলি টিকে রয়েছে সলমন খানের দাবাং, হাউসফুল, ফ্রিকি আলি, বার বার দেখো-র মতো পুরানো কিছু ছবি দেখিয়ে। হল মালিকরা নিজেরাই বৈঠক করে আবার ভারতীয় ছবি দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু হালের ছবিগুলি দেখানোর জন্য এনওসি পাননি। তবে দঙ্গল, রঈস, কাবিল দেখিয়ে লোকসান পুষিয়ে দেওয়ার কথা ভাবলেও পাক হল মালিকরা উদ্বেগে রয়েছেন, পাছে এই বলিউডি ছবিগুলির চোরাই ডিভিডি চলে আসে, তাহলে লোকসান কিছুতেই এড়ানো যাবে না।

সেরা শিরোনাম

Mahira Khan Pregnancy: ৪১ বছর বয়সে মা হচ্ছেন, সুখবর দিলেন পাকিস্তানি নায়িকা, কাজ করেছেন বলিউডেও
৪১ বছর বয়সে মা হচ্ছেন, সুখবর দিলেন পাকিস্তানি নায়িকা, কাজ করেছেন বলিউডেও
Singer House Attacked: নিশানায় আরও এক সঙ্গীতশিল্পী! মধ্যরাতে বাড়ির সামনে চলল গুলি
নিশানায় আরও এক সঙ্গীতশিল্পী! মধ্যরাতে বাড়ির সামনে চলল গুলি
Dev-Rukmini-Subhasree: দেব যদি 'দেবদাস' হন, রুক্মিণী আর শুভশ্রী হবেন পার্বতী-চন্দ্রমুখী? নায়কের কথায় জল্পনা
দেব যদি 'দেবদাস' হন, রুক্মিণী আর শুভশ্রী হবেন পার্বতী-চন্দ্রমুখী? নায়কের কথায় জল্পনা
Jeetu Kamal: প্রথমবার পুজোয় কলকাতার বাইরে, বিগ বসের ঘরে পা রাখার আগে মনখারাপ জিতু কমলের
প্রথমবার পুজোয় কলকাতার বাইরে, বিগ বসের ঘরে পা রাখার আগে মনখারাপ জিতু কমলের

ভিডিও

Kunal Ghosh : একটা গোটা শিক্ষা ব্যবস্থাকে ধর্মের ভিত্তিতে দাগিয়ে দেওয়া বোধ হয় ঠিক নয় : কুণাল ঘোষ
Samik Bhattacharya : 'মাদ্রাসায় ভারত বিরোধী প্রচার চলেছে...', বললেন BJP রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য
Derek O'Brien : 'ডেরেকরা কোনওদিন রাজনীতি করেছে? পিচ রাস্তায় পতাকা নিয়ে হেঁটেছে?', খোঁচা তাপস রায়ের
Chok Bhanga 6ta : ফের বিক্ষোভের মুখে জগদীশ | কার কাছে প্রতীক? ২ তৃণমূলের কাছে ফের নথি চাইল কমিশন
Kunal Ghosh | বিষয়টি বিবেচনাধীন, দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিষয় দেখেছেন:কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
Dengue Update:রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
CM Suvendu Adhikari:
"সিপিএমের বইয়ের স্টলে বিবেকানন্দর বই পাওয়া যায় না", পুজোর স্টল নিয়ে ফের বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
Embed widget