এক্সপ্লোর

Parineeti-Raghav Engagement: 'মাহি' রাঘবের প্রেমে মজলেন পরিণীতি, বাগদত্তার গালে আদরের চুম্বন আঁকলেন রাজনীতিক

Parineeti-Raghav: কয়েক মাস ধরেই খবরের শিরোনামে রয়েছে আম আদমি পার্টি নেতা রাঘব চাড্ডা ও বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তাঁদের সম্পর্ক নিয়ে যথেষ্ট জল্পনা তৈরি হলেও কখনওই নিজেরা কোনও কথা বলেননি তাঁরা।

নয়াদিল্লি: অবশেষে পরিণতি পেল প্রেম। আংটি বদল (Engagement) করলেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও রাঘব চাড্ডা (Raghav Chadha)। স্নিগ্ধ সাজে ডুবলেন একে অপরের চোখে। শনিবার বাগদান সেরে সেই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বর ও কনে স্বয়ং। এরপরই সোশ্যাল মিডিয়া ছেয়ে যায় তাঁদের অনুষ্ঠানের অন্দরের ভিডিওয়। সেখানেই এক বিশেষ মিষ্টি মুহূর্তের সঙ্গী থাকলেন সকলে। 

স্বপ্নের পথচলা শুরু, রাঘব-পরিণীতির আংটি বদল

গত কয়েক মাস ধরেই খবরের শিরোনামে রয়েছে আম আদমি পার্টি নেতা রাঘব চাড্ডা ও বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তাঁদের সম্পর্ক নিয়ে যথেষ্ট জল্পনা তৈরি হলেও কখনওই নিজেরা কোনও কথা বলেননি তাঁরা। তবে শোনা গিয়েছিল ১৩ মে বাগদান পর্ব সারবেন তাঁরা। ঠিক হলও তেমনই। 

দিল্লির কপূরথালা হাউজে পরিবারের ঘনিষ্ঠ ও বন্ধুবান্ধবদের উপস্থিতিতে একে অপরের আঙুলে আংটি পরিয়ে দিলেন পরিণীতি ও রাঘব। নিজেরা পোস্টও করেন ছবি। 

এরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় অনুষ্ঠানের বেশ কিছু ভিডিও। খুব স্বাভাবিকভাবেই তা মানুষের নজর কাড়ে। গানের তালে জুটিকে নাচতে দেখা যায়, আর সবশেষে নজর কাড়ে অভিনেত্রীর গালে রাজনীতিকের ভালবাসার চুম্বন। 

 

ভিডিওয় শোনা যাচ্ছে, জুটি নাচছেন 'কেসরি' (Kesari) থিম 'বে মাহি'তে (Ve Maahi)। নিজের ছবির গানের তালে মজেছেন পরিণীতি। আর তাঁকে শক্ত করে জড়িয়ে রেখেছেন রাঘব চাড্ডা। দুজনের মুখেই চওড়া হাসি। পরিণীতি নিজের আসল প্রেমের উদ্দেশ্যেই তখন গেয়ে চলেছেন গানটি, আর তখনই আপ্লুত রাঘব সস্নেহে চুম্বন আঁকলেন স্ত্রীর গালে। 

ভিডিওয় খুব অল্প সময়ের জন্য দেখতে পাওয়া যায় পরিণীতির বাবা পবন চোপড়াকে। মেয়ের পিছনেই দাঁড়িয়েছিলেন তিনি। ভাইরাল হয়েছে এই ভিডিও। 

আরও পড়ুন: Swimming: সাঁতার কাটার সময় কীভাবে চোখ রক্ষা করবেন ইনফেকশন থেকে? নজরে থাকুক সহজ কয়েকটি টিপস

তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা বহুদিনের। কিন্তু কখনওই এই ব্যাপারে নিজের মুখ খোলেননি কেউ। কিন্তু সম্প্রতি বারবার তাঁদের একসঙ্গে নানা জায়গায় দেখা গেছে। কখনও কোনও রেস্তোরাঁয় তো কখনও আইপিএল দেখতে মাঠে। আর কথাতেই বলে 'যা রটে তার কিছু তো বটেই'। ফলে নিজেরা স্বীকার না করলেও অনুরাগীরা একপ্রকার নিশ্চিতই ছিলেন যে একে অপরের প্রেমে বুঁদ হয়েছেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। দিন দুই-তিন আগেই একসঙ্গে দিল্লি পাড়ি দেন অভিনেত্রী ও রাজনীতিক। এরপর পরিবারের লোকজনও পৌঁছতে শুরু করেন সেখানে। শনিবার সকালে বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন, অভিনেত্রী ও কনের দিদি প্রিয়ঙ্কা চোপড়াও। এদিন বর ও কনের পরনে ছিল আইভরি রঙের পোশাক। বলাই বাহুল্য দু'জনের সাজই ছিল মনমুগ্ধকর, স্নিগ্ধ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget