এক্সপ্লোর

Rahul-Priyanka: স্মৃতি হাতড়ে বের করলেন পুরনো এক ছবি, প্রিয়ঙ্কার জন্মদিনে আবেগমাখা বার্তা রাহুলের

Priyanka Sarkar Birthday: রাহুল-প্রিয়ঙ্কার সম্পর্ক সত্যিই এই ছবিটার মতোই পুরনো। একসঙ্গে ছবিতে অভিনয় এবং সেখান থেকেই শুরু হয়েছিল তাঁদের প্রেম। তারপরে বিয়ে

কলকাতা: তিনি যেন গ্যালারি আর স্মৃতি ঘেঁটে বের করলেন পুরনো এক ছবি। তা দেখলে যেন চেনাই যায় না দুটি মানুষকে। সোশ্যাল মিডিয়ায় প্রিয় মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তিনি বেছে নিলেন পুরনো এই ছবিই। আজ প্রিয়ঙ্কা সরকারের (Priyanka Sarkar) জন্মদিন। আর তাঁর জন্মদিনে, সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানানোর জন্য রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) বেছে নিলেন পুরনো এক ছবি। 

রাহুল-প্রিয়ঙ্কার সম্পর্ক সত্যিই এই ছবিটার মতোই পুরনো। একসঙ্গে ছবিতে অভিনয় এবং সেখান থেকেই শুরু হয়েছিল তাঁদের প্রেম। তারপরে বিয়ে। তাঁদের একটি ছেলেও রয়েছে, নাম সহজ। তবে তাঁদের সম্পর্ক কিছু সময়ের পরে খারাপ হয়েছিল। ২০১৮ সালে বিবাহ বিচ্ছেদের মামলা করেন রাহুল ও প্রিয়ঙ্কা। চলতি বছরের এপ্রিল মাসের শেষের দিকে শোনা যায় সেই মামলা তুলে নেওয়ার কথা ভাবছেন দম্পতি। নিজেদের সম্পর্ককে দ্বিতীয় সুযোগ দিতে চান তাঁরা, কারণ অবশ্যই তাঁদের ছেলে সহজ। এক ছাদের তলায় থাকলে ছেলের বেড়ে ওঠা আরও মসৃণ হবে, সেই ভেবেই 'দ্বিতীয় ইনিংস' শুরু রাহুল প্রিয়ঙ্কার? তাঁদের এই খবরে অবশ্য বেজায় খুশি তাঁদের অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা। শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির অনেকেই। আর তারপরে.. সোশ্যাল মিডিয়াতে ভেসে ওঠে টুকরো টুকরো প্রেমের ছবি, ভালবাসার ছবি। সেই সমস্ত ছবিতে শুভেচ্ছা জানান অনুরাগী থেকে শুরু করে রাহুল প্রিয়ঙ্কার বন্ধুরা।

৩১ তারিখ অভিনেত্রী প্রিয়ঙ্কার জন্মদিন। বিশেষ এই দিনটায় গতবছরও পার্টিতে ব্যস্ত ছিলেন তিনি। তবে এবার তাঁর জীবন বইছে অন্য খাতে। রাহুলের সঙ্গে ফের সম্পর্ক জোড়া লেখেছে তাঁর। থাকছেন ১ ছাদের তলায়ও। আজ সোশ্যাল মিডিয়ায় প্রিয়ঙ্কার সঙ্গে পুরনো একটি ছবি শেয়ার করে নিয়েছেন রাহুল। সেখানে লিখেছেন, 'আমার জীবনের একমাত্র নারী.. তোমায় ভালবাসি। অনেক ভালবাসা আর আজকের দিনটার জন্য অনেক অনেক শুভেচ্ছা।' রাহুলের এই শুভেচ্ছাবার্তায় শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সাধারণ মানুষ.. অনেকেই। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rahul Arunoday Banerjee (@rahularunodaybanerjee)

আরও পড়ুন: Mimi Chakraborty: মিমির প্রথম বলিউড ফিল্ম মিস করেছেন? এবার দেখার সুযোগ পাবেন ওটিটিতেই

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

TMC Nadia News | তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির | ABP ANANDA LIVE
Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget