এক্সপ্লোর

Rahul-Priyanka: ছুটির দিনে সহজ-এই বন্দি রাহুল-প্রিয়ঙ্কা, জন্মদিন উদযাপনে বিশেষ আয়োজন?

Rahul-Priyanka News: রবিবার, ছুটির দিনে ফ্রেমবন্দি রাহুল-প্রিয়ঙ্কা আর সহজ। তবে ক্যাপশানে কিছু লেখেননি অভিনেতা

কলকাতা: ভাঙা সম্পর্ক জোড়া লেগেছে .... ফের একসঙ্গে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) ও প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)। অভিনেতার ইনস্টাগ্রাম খুললেই চোখে পড়ে টুকরো টুকরো খুশির মুহূর্ত। আর আজ, সোশ্যাল মিডিয়ায় ছেলে সহজের জন্মদিন উদযাপনের ছবি শেয়ার করে নিলেন রাহুল। 

রবিবার, ছুটির দিনে ফ্রেমবন্দি রাহুল-প্রিয়ঙ্কা আর সহজ। তবে ক্যাপশানে কিছু লেখেননি অভিনেতা। এই প্রথম নয়... এর আগে সোশ্যাল মিডিয়ায় প্রিয়ঙ্কা ও সহজের সঙ্গে একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন রাহুল। বিবাহবার্ষিকী থেকে শুরু করে বিভিন্ন মুহূর্ত... রাহুল যেন ফ্রেমবন্দি করে রাখতে ভালবাসেন বিভিন্ন ভাল থাকার মুহূর্তরা। আজ, সম্ভবত ছোট্ট সহজের জন্মদিন উদযাপন করতেই মেতেছিলেন তাঁরা। 

অবশ্য বার বার সোশ্যাল মিডিয়ায় প্রিয়ঙ্কার সঙ্গে ছবি শেয়ার করে নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছে রাহুলকে। দীর্ঘ ৬ বছর পরে জোড়া লেগেছে তাঁদের সম্পর্ক। একসময় বিচ্ছেদের পথে হেঁটেছিলেন তাঁরা। দীর্ঘদিন আলাদা থাকতেন প্রিয়ঙ্কা আর রাহুল। তবে সদ্য নিজেদের সেই সমস্ত সমস্যা, আইনি সমস্যা সব মিটিয়ে নিয়ে কাছাকাছি এসেছেন রাহুল-প্রিয়ঙ্কা। ফের একসঙ্গে থাকছেন তাঁরা। আর তাই.. সোশ্যাল মিডিয়ায় হামেশাই চোখে পড়ে তাঁদের একসঙ্গে থাকার মূহূর্ত। 

২০১৮ সালে বিবাহ বিচ্ছেদের মামলা করেন রাহুল ও প্রিয়ঙ্কা। চলতি বছরের এপ্রিল মাসের শেষের দিকে শোনা যায় সেই মামলা তুলে নেওয়ার কথা ভাবছেন দম্পতি। নিজেদের সম্পর্ককে দ্বিতীয় সুযোগ দিতে চান তাঁরা, কারণ অবশ্যই তাঁদের ছেলে সহজ। এক ছাদের তলায় থাকলে ছেলের বেড়ে ওঠা আরও মসৃণ হবে, সেই ভেবেই 'দ্বিতীয় ইনিংস' শুরু রাহুল প্রিয়ঙ্কার? তাঁদের এই খবরে অবশ্য বেজায় খুশি তাঁদের অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা। শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির অনেকেই। আর তারপরে.. সোশ্যাল মিডিয়াতে ভেসে ওঠে টুকরো টুকরো প্রেমের ছবি, ভালবাসার ছবি। সেই সমস্ত ছবিতে শুভেচ্ছা জানান অনুরাগী থেকে শুরু করে রাহুল প্রিয়ঙ্কার বন্ধুরা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rahul Arunoday Banerjee (@rahularunodaybanerjee)

আরও পড়ুন: Shruti Das Serial: 'রাঙাবউ' চলাকালীনই বিয়ে, জীবনে নয়া মোড়... ধারাবাহিক শেষে আবেগে ভাসলেন শ্রুতি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Toxic-Yash: 'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget