এক্সপ্লোর

Shruti Das Serial: 'রাঙাবউ' চলাকালীনই বিয়ে, জীবনে নয়া মোড়... ধারাবাহিক শেষে আবেগে ভাসলেন শ্রুতি

Shruti Das Serial: কেবল মনখারাপ নয়, শ্রুতিকে নাকি দু'হাত ভরে দিয়েছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের কাজ চলাকালীনই পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে আইনি বন্ধনে আবদ্ধ হন শ্রু

কলকাতা: ১ বছরের মাথায় শেষ হচ্ছে ধারাবাহিক 'রাঙাবউ' (Ranga Bou)। সোশ্যাল মিডিয়ায় আগেই সেই খবরের ইঙ্গিত দিয়েছিলেন ধারাবাহিকের নায়িকা শ্রুতি দাস (Shruti Das)। আর সদ্য করা সোশ্যাল মিডিয়ার পোস্টে নিজের আবেগের কথা উজাড় করে দিলেন অভিনেত্রী। শেয়ার করে নিলেন বিশেষ একটি স্ক্রিনশট। কী লেখা রয়েছে সেখানে? 

শ্রুতির শেয়ার করে স্ক্রিনশটে রয়েছে কলটাইম উল্লেখ করা একটি চ্যাট। শ্রুতি লিখছেন, 'হাতে নতুন কাজ থাকা অবস্থায় কর্মরত প্রজেক্টের শেষ কলটাইম পাওয়া আর অনির্দিষ্ট পথ চলা শুরু হওয়া অবস্থায় চলতি কাজের শেষ কলটাইম পাওয়ার মধ্যে বিস্তর ফারাক।' এই কথা থেকেই স্পষ্ট.. শেষ হচ্ছে ধারাবাহিক 'রাঙা বউ'। আজই ছিল শেষ শ্যুটিং। রাঙা বউ-এর শ্যুটিংয়ের শেষদিনে একটি কেকও কাটা হয়েছে। 

তবে কেবল মনখারাপ নয়, শ্রুতিকে নাকি দু'হাত ভরে দিয়েছে এই ধারাবাহিক। শ্রুতি লিখছেন, ভারতলক্ষী স্টুডিও আজ থেকে ঠিক ৪ বছর আগে আমায়
ইন্ডাস্ট্রিতে প্রথম কাজ দিয়েছে। স্টুডিওর চারপেয়ে ভাইদের দিয়েছে। আমার জীবনসঙ্গীকে দিয়েছে। অনেক মানুষের সান্নিধ্য দিয়েছে। জীবনবোধ দিয়েছে আরও দেবে। এই স্টুডিও আমায় ঠিক চার বছরের মাথায় আমার তৃতীয় কাজ দিয়েছে। নতুন নতুন জ্ঞানী-গুণী মানুষের সংস্পর্শে এসেছি। অনেক বন্ধু হয়েছে। আমার আইনি বিবাহ হয়েছে। আমার এবং আমার স্বামীর নতুন বাসস্থান হয়েছে। আমি কৃতজ্ঞ সবকিছুর জন্য।'

এই ধারাবাহিকের কাজ চলাকালীনই পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে আইনি বন্ধনে আবদ্ধ হন শ্রুতি। তাঁদের সম্পর্ক দীর্ঘদিনের। কিছুটা হঠাৎ করেই আইনি বিবাহ সেরেছেন শ্রুতি ও স্বর্ণেন্দু। তারপরে তাঁরা রয়েছেন একসঙ্গেই। ভালবাসার মানুষের সঙ্গে সংসার করছেন শ্রুতি। সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায় টুকরো টুকরো ছবি। এই 'রাঙাবউ' ধারাবাহিকের পরিচালক ছিলেন স্বর্ণেন্দুই। 

ধারাবাহিকের কাজ শেষ। ফের নতুন কাজ, নতুন চরিত্রে দেখা যাবে শ্রুতিকে। এখন কেবল সেই অপেক্ষাতেই অনুরাগীরা। তবে ধারাবাহিক শেষে শ্রুতির মনখারাপের বার্তা। সোশ্যাল মিডিয়ায় কেকের ছবি শেয়ার করে নিয়ে শ্রুতি যেন নিজেকে আর অনুরাগীদের আশ্বাস দিলেন... আবার তিনি ফিরবেন নতুন সাজে, নতুন চরিত্রে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 🧿Shruti Das🧿 (Samaddar) (@shrutidas_real)

আরও পড়ুন: Sachin Tendulkar-Asha Bhosle: এক ফ্রেমে দুই কিংবদন্তি, প্রিয় আশা 'তাই'র সঙ্গে সময় কাটালেন সচিন তেন্ডুলকর

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Deepika Padukone: মুম্বইতে আলাপ, ২ বছরের প্রেম.. দীপিকা পাড়ুকোনের জীবনের প্রথম পুরুষ ব্রেক-আপ করেছিলেন নিজেই!
মুম্বইতে আলাপ, ২ বছরের প্রেম.. দীপিকা পাড়ুকোনের জীবনের প্রথম পুরুষ ব্রেক-আপ করেছিলেন নিজেই!
Govinda-Sunita: আপত্তিকর ভাষা ব্যবহার করছেন সুনীতা আহুজা! ভিডিও তুলে পাঠানো হত গোবিন্দের ফোনে, তারপর...
আপত্তিকর ভাষা ব্যবহার করছেন সুনীতা আহুজা! ভিডিও তুলে পাঠানো হত গোবিন্দের ফোনে, তারপর...
Singer Hospitalized: কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পুত্রকে! অবস্থা কতটা গুরুতর?
কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পুত্রকে! অবস্থা কতটা গুরুতর?
Salman Khan: বড় পদক্ষেপ, নিজের পুরনো বাড়ি বিক্রি করে দিলেন সলমন খান! কত লাভ হল?
বড় পদক্ষেপ, নিজের পুরনো বাড়ি বিক্রি করে দিলেন সলমন খান! কত লাভ হল?

ভিডিও

BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE
Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী | ABP ANANDA LIVE
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার CPM নেতা লাহেক আলি
Sebaashray News | সেবাশ্রয়ে 'ভুল চিকিৎসা', পা বাদ, অভিষেকের নামে FIR | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget