এক্সপ্লোর

Raj-Subhashree: কোলে এল দ্বিতীয় সন্তান, মেয়ের জন্ম দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সুখবর শোনালেন রাজ

Subhashree Second Child: আজ শহরের এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পোস্ট করে সুখবর দিলেন রাজ চক্রবর্তী।

কলকাতা: দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন টলিউডের জনপ্রিয় জুটি রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। কোলে এল ফুটফুটে কন্যা সন্তান (girl child)। নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ দিলেন খবর। 

কন্যা সন্তানের জন্ম দিলেন শুভশ্রী

জুন মাসের ২৭ তারিখ দ্বিতীয় সন্তান আগমনের সুখবর দেন টলিউডের তারকা দম্পতি। পোস্টেই লেখা হয় পদোন্নতি হল খুদে ইউভানের (Yuvaan)। বড় দাদার ভূমিকা পালন করতে হবে এবার তাকে। এরপর আজ মিলল সুখবর। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

৩০ নভেম্বর সকালে, একটি পোস্ট করেন রাজ ও শুভশ্রী দুজনেই। পোশাক ও মুখে আনন্দ দেখে বোঝাই যাচ্ছিল তাঁরা বাড়ির নতুন সদস্যকে আনতে যাচ্ছেন। এরপর বৃহস্পতিবার দুপুরের দিকে নিজের এক্স (পূর্ববর্তী ট্যুইটার) হ্যান্ডলে সুখবর দিলেন তারকা পরিচালক রাজ চক্রবর্তী। তিনি লেখেন, 'আমাদের বাড়িতে আশীর্বাদ স্বরূপ এসেছে মিষ্টি ভালবাসা। আমরা প্রচণ্ড আনন্দিত। আমাদের ছোট্ট রাজকুমারীর জন্য শুধুমাত্র ভালবাসা ও আশীর্বাদ চাই।' সকালের পোস্টে শুভেচ্ছা জানান শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ফলক রশিদ রায়, দেবলীনা কুমার প্রমুখ।

 

দ্বিতীয় সন্তানের আগমনের খবর দেওয়ার পরও অভিনেত্রীকে একাধিক অনুষ্ঠানে দেখা যায়। এই ঘোষণার সময়ে 'ডান্স বাংলা ডান্স' রিয়্যালিটি শোয়ের শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। শোনা গিয়েছিল পুজোর পরই দ্বিতীয় সন্তানের ডেলিভারি হবে। 

আরও পড়ুন: IMDb Most Popular Indian Films 2023: IMDb প্রকাশিত ২০২৩ সালের সবচেয়ে জনপ্রিয় ছবির তালিকায় শাহরুখের 'জওয়ান' ও 'পাঠান'

২০১৮ সালের মে মাসে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিয়ে হয়। এলাহি আয়োজন ও অনুষ্ঠানে ধুমধাম করে সাত পাকে বাঁধা পড়েন পরিচালক ও নায়িকা। এরপর ২০২০ সালের ১২ সেপ্টেম্বর দম্পতির কোল আলো করে আসে পুচকে ইউভান। খুদেকে ঘিরেই দম্পতির দুনিয়া। তার বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন অভিনেত্রী। এবার তিনি কিছুদিন ব্যস্ত থাকবেন মেয়েকে নিয়ে। তাঁর সব মুহূর্তের আপডেটও কি শেয়ার করবেন তিনি? বলবে সময়। আপাতত দম্পতির জন্য রইল শুভেচ্ছা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget