এক্সপ্লোর

New Tollywood Film: পাহাড়ের কোলে নতুন রহস্য গল্প, মুখ্যভূমিকায় রাজেশ শর্মা

Rajesh Sharma News: পাহাড়ের কোলে, একটি রহস্যের গল্প বুনেছেন পরিচালক। শুধু রহস্য নয়, ছবির পরতে পরতে রয়েছে চমক। সুদীপ্তা চক্রবর্তীকে দেখা যাবে একেবারে অন্যরকম চরিত্রে।

কলকাতা: ফের নতুন গল্প, নতুন থ্রিলার। স্বর্ণশিখরের পরিচালনায় আসছে নতুন ছবি 'তেঁতো'। অভিনয় করছেন রাজেশ শর্মা (Rajesh Sharma), সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty) ও অভিনেতা তেজ (Tej)। পাহাড়ের কোলে, একটি রহস্যের গল্প বুনেছেন পরিচালক। শুধু রহস্য নয়, ছবির পরতে পরতে রয়েছে চমক। সুদীপ্তা চক্রবর্তীকে দেখা যাবে একেবারে অন্যরকম চরিত্রে।

গোটা ছবির শ্যুটিংই হয়েছে উত্তরবঙ্গে। এই ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, দেবেশ রায়চৌধুরী, অঙ্কুশ্রী মাইতি, অরুন্ধতী চক্রবর্তী, অরুনাভ দত্ত, অয়ন মুখোপাধ্যায় ও অন্যান্যরা। এই ছবির কাহিনী-বিন্যাস কিছুটা এমন.. চুপচাপ ও শান্ত স্বভাবের একটি চরিত্র জ্যোতির্ময়। সে তার বাবার মৃত্যুর পরে, এক নির্জন পাহাড়ি গ্রামে থাকে। সঙ্গে থাকে দিদি ও কাকা। কিন্তু সুস্থ স্বাভাবিক জীবনযাপন নয় জ্যোতির্ময়ের। এক তীব্র মানসিক সমস্যার সঙ্গে লড়াই করতে হয় তাকে।

জ্যোর্তিময়ের জীবনে একটি বিশেষ ভূমিকা পালন করে মিমি। রাজেশ শর্মা ও সুদীপ্তাকে একেবারে অন্যরকম চরিত্রে দেখা যাবে এই চরিত্রে। সুদীপ্তা বলছেন, 'এই ছবির কাহিনীবিন্যাস, গল্প সমস্তটাই ভীষণ বাস্তব। অনেক মানুষই নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পাবেন এই ছবিটি দেখে।' অভিনেতা রাজেশ শর্মা বলছেন, 'প্রেম, খুন ও জীবনের এক গল্পকে তুলে ধরবে এই ছবি। থ্রিলার তো বটেই কিন্তু এই ছবিতে অন্যান্য ট্যুইস্টও রয়েছে। সব মিলিয়ে একটা সম্পূর্ণ প্যাকেজ হতে চলেছে এই ছবিটি।'

এই সিনেমার হাত ধরেই রুপোলি পর্দায় পা রাখছেন তেজ। তিনি বলছেন, 'অভিনেতা সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। আমার চরিত্রের অনেকগুলো ধাপ রয়েছে। একটা ছেলেকে কতরকম ঘটনার, পরিস্থিতির সম্মুখীন হতে হয়, সেই গল্পই ফুটে উঠেছে এই ছবিতে।'

কেবল রহস্য নয়, এই ছবিতে দর্শকদের নজর কাড়বে নয়নাভিরাম সৌন্দর্য্যও। গোটা ছবিটির শ্যুটিং হয়েছে উত্তরবঙ্গে। এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি ছবি মুক্তির তারিখ। তবে খুব তাড়াতাড়িই দর্শকদের সামনে প্রকাশ্যে আসবে এই ছবি। গল্পের নাম কেন তেঁতো', সেই রহস্যই যেন সমাধান হবে এই গল্পে।

 

আরও পড়ুন: Tollywood New Update: যে ভালবাসায় বয়সের বাধা নেই.. শাশ্বত-অপরাজিতার এক অন্য সম্পর্কের গল্প বলছেন মানসী

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget