এক্সপ্লোর

Rajkumar Hirani: ফের মুন্নাভাইকে নিয়ে আসবেন পর্দায় ! কবে আসবে পরের ছবি ? জানালেন রাজকুমার হিরানি

Munna Bhai 3: এই অনুষ্ঠানে এসে দর্শকদের সঙ্গে আলাপচারিতায় রাজকুমার হিরানি জানান, মুন্নাভাইকে ঘিরে বহুবিধ প্রজেক্ট নিয়ে এখন নাড়াঘাঁটা করছেন তিনি। তিনি জানান, তাঁর কাছে পাঁচটি অর্ধসমাপ্ত স্ক্রিপ্ট আছে।

কলকাতা: বহুদিন ধরেই অনুরাগীরা অপেক্ষায় আছেন কবে পর্দায় ফিরবে মুন্নাভাই। মুন্নাভাই এমবিবিএস (Munna Bjai 3) ফ্রাঞ্চাইজি বহুলভাবে জনপ্রিয় হয়ে উঠেছিল সঞ্জয় দত্ত এবং আরশাদ ওয়ারসির জুটিতে। সেই ফ্রাঞ্চাইজির পরের ছবি কবে আসবে, তা নিয়ে এখন জোর জল্পনা চলছে সিনেদুনিয়ায়। অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই ছবির পরবর্তী অংশ মুক্তি পাওয়ার জন্য। এই আবহে ছবির পরিচালক রাজকুমার হিরানি (Rajkumar Hirani) এমন মন্তব্য করলেন যাতে জল্পনা আরও দ্বিগুণ বেড়ে গেল। তিনি স্পষ্টই জানান যে এখন তাঁর কাছে সবথেকে বেশি প্রাধান্য পাবে 'মুন্নাভাই ৩'। মুম্বইতে একটি অনুষ্ঠানে এসে এই কথাই জানান রাজকুমার হিরানি।

এই অনুষ্ঠানে এসে দর্শকদের সঙ্গে আলাপচারিতায় রাজকুমার হিরানি জানান, মুন্নাভাইকে ঘিরে বহুবিধ প্রজেক্ট নিয়ে এখন নাড়াঘাঁটা করছেন তিনি। তিনি জানান, তাঁর কাছে পাঁচ পাঁচটি অর্ধসমাপ্ত মুন্নাভাইয়ের স্ক্রিপ্ট পড়ে আছে। টানা ছয় মাস ধরে স্ক্রিপ্ট লিখেছেন তিনি। বিরতি পর্যন্ত এগিয়েছে সেই চিত্রনাট্যের কাহিনি, কিন্তু তারপর আর এক পাতাও লেখা এগোতে পারেননি তিনি। অনেকগুলি স্ক্রিপ্ট আছে যেমন মুন্নাভাই এলএলবি, মুন্নাভাই চল বসে, মুন্নাভাই চলে আমেরিকা এবং আরও অনেক। 'ডাঙ্কি' ছবির সাফল্যের পর এমনটাই জানান রাজকুমার হিরানি।

তিনি আরও বলেন যে এর পরের ছবিটি আগেরগুলির থেকেও অনেক ভাল মানের হওয়া দরকার, এটাই সবথেকে বড় চ্যালেঞ্জ। কিন্তু তাঁর কাছে এখন একটা স্বতন্ত্র এবং মৌলিক আইডিয়া আছে। চলচ্চিত্রের ১০০ বছরের ইতিহাসে এমন কিছুই নেই যা বলা হয়নি, দেখা হয়নি বা দেখা যায়নি। কিন্তু রাজকুমার হিরানি জোর দিয়েই বলেন যে সেই নতুন আইডিয়া নিয়েই কাজ করতে চলেছেন তিনি এর পরের মুন্নাভাই ছবিতে।

পরিচালক রাজকুমার হিরানি জানান যে মুন্নাভাইয়ের তিন নম্বর ছবি তাঁকে বানাতেই হবে আর নাহলে সঞ্জু ভাই এসে তাঁকে ঘাড়ে ধরে সেই ছবির স্ক্রিপ্ট লেখাবেন, মজার ছলে দর্শকদের বলেন তিনি। রাজকুমার হিরানি এও জানান যে সঞ্জয় দত্ত নিজেই আরেকটি মুন্নাভাই ছবিতে অভিনয় করার ইচ্ছে প্রকাশ করেছেন। ফলে তাঁর কাছে এখন অন্যতম প্রাধান্য পাচ্ছে 'মুন্নাভাই ৩'।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Remo D'Souza: আর্থিক প্রতারণায় নাম জড়াল বলিউডের কোরিওগ্রাফার রেমো ডিসুজা ও তাঁর স্ত্রীর

সেরা শিরোনাম

Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget