এক্সপ্লোর

Raju Srivastava Health: কেমন আছেন রাজু শ্রীবাস্তব? স্বাস্থ্যের কি কোনও উন্নতি হল?

Raju Srivastava Health Updates: জানা গিয়েছিল, শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে ভেন্টিলেশনে দিতে হয় তাঁকে। ৬ দিন পেরিয়ে গিয়েছে। এখন কেমন আছেন রাজু শ্রীবাস্তব?

মুম্বই: জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব (Raju Srivastava) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। গত ১০ অগাস্ট তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাঁর হার্ট অ্যাটাক (Heart Attack) হয়। জিম করাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে যান রাজু। সিপিআর দেওয়ার পর তাঁর ট্রেনারই তাঁকে হাসপাতালে ভর্তি করেন। দিল্লির এইমস হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। জানা গিয়েছিল, শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে ভেন্টিলেশনে দিতে হয় তাঁকে। ৬ দিন পেরিয়ে গিয়েছে। এখন কেমন আছেন রাজু শ্রীবাস্তব (Raju Srivastava Health Updates)?

এখন কেমন আছেন রাজু শ্রীবাস্তব?

দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন রাজু শ্রীবাস্তব। এদিন তাঁর ফের অ্যাঞ্জিওপ্ল্যাস্টি করা হয়। রাজু শ্রীবাস্তবের ম্যানেজার নয়ন সোনি সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, 'রাজুর (রাজু শ্রীবাস্তব) শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে ধীরে ধীরে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। শরীরের কোনও কোনও অঙ্গ নড়াচড়া করাতে পারছেন তিনি। এমনটাই জানিয়েছেন চিকিৎসকেরা। আইসিএই এবং ভেন্টিলেশনেই রাখা হয়েছে রাজু শ্রীবাস্তবকে। চিকিৎসকেরা জানাচ্ছেন, রাজুর জ্ঞান ফিরতে এখনও একটা সপ্তাহ লাগতে পারে।'

আরও পড়ুন - Bipasha Basu Pregnancy: বিশেষ ছবি পোস্ট করে মা হতে চলার ঘোষণা বিপাশা বসুর

প্রসঙ্গত, গত সপ্তাহে রাজু শ্রীবাস্তবের পরিবারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিবৃতি দিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ জানান হয়। সংবাদমাধ্যমের কাছে রাজু শ্রীবাস্তবের ভাইপো কুশল বলেন, 'আমি সকলের কাছে অনুরোধ জানাব যে দয়া করে কেউ গুজব ছড়াবেন না। কোনও গুজবে কানও দেবেন না। রাজু জি ক্রমশ সুস্থ হচ্ছেন। ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন যে, তাঁরা পজেটিভ রেসপন্স পাচ্ছেন। ওঁর শারীরিক অবস্থায় এখনও পর্যন্ত খারাপ কোনও খবর নেই। রাজু জি ইতিমধ্যেই ওঁর হাত আর আঙুল নাড়িয়েছেন। চিকিৎসকেরা তেমনটাই জানিয়েছেন আমাদের। ও লড়াকু মানুষ। ও ঠিক সমস্ত বাধা কাটিয়ে আমাদের কাছে ফিরবেন। আমি শুধু এটুকুই সবার কাছে অনুরোধ জানাব যে, দয়া করে কেউ গুজব ছড়াবেন না। ওঁর দ্রুত সুস্থতা কামনা করুন।' তিনি আরও বলেন, 'সমস্ত ভুয়ো খবর বন্ধ করার চেষ্টা করছি আমরা। বহু মানুষ এমন অনেক মেসেজ করছেন আমাদের, যা মেনে নেওয়া কঠিন হয়ে পড়ছে আমাদের পক্ষে। আমরা ইনস্টাগ্রামেও এই সংক্রান্ত পোস্ট করেছি। এমনও গুজব রটেছে যে, রাজু জি অনেক বেশি শরীরচর্চা করেছেন। তাই শরীর খারাপ হয়েছে। কিন্তু এই খবর একেবারেই সঠিক নয়। প্রতিদিনের মতোই ট্রেডমিলে দৌড়োচ্ছিলেন তিনি। ও কোনওদিনই অত্যধিক শরীরচর্চা করেন না বা ওজন তোলেন না।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget