এক্সপ্লোর

Bipasha Basu Pregnancy: বিশেষ ছবি পোস্ট করে মা হতে চলার ঘোষণা বিপাশা বসুর

Bipasha Basu Pregnancy Update: সোশ্যাল মিডিয়া জুড়ে অভিনেত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা।

মুম্বই: মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু (Bipasha Basu)। এতদিন বিভিন্ন সূত্রে অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাওয়া গেলেও অফিশিয়ালি কোনও ঘোষণা করা হয়নি। আজ নিজের সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডলে বিশেষ ছবি পোস্ট করে মা হতে চলার কথা নিজেই জানালেন বিপাশা। সোশ্যাল মিডিয়া জুড়ে অভিনেত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা।

মা হতে চলেছেন বিপাশা বসু-

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড অভিনেত্রী দুটি ছবি পোস্ট করেছেন। কর্ণ সিংহ গ্রোভারের সঙ্গে তাঁর পোস্ট করা দুটি ছবিতে বেবি বাম্প স্পষ্ট। সাদা রঙের শার্টে বিপাশা বসুর চেহারায় মাতৃত্বের জেল্লা ফুটে উঠেছে। নতুন সদস্য আসতে চলার কথা জানিয়ে বিপাশা বসু লিখেছেন, 'একটা নতুন সময়। একটা নতুন অধ্যায়। একটা নতুন আলো যোগ হল আমাদের জীবনে। আরও বেশি খুশির মুহূর্ত আসতে চলেছে। আমাদের নিজেদের জীবন একা একা শুরু করেছিলাম। তারপর আমাদের দেখা হল। আর তারপর আমরা একে-একে দুই হলাম। দুজনের এই প্রচুর ভালোবাসা শুধু দুজনের মধ্যেই সীমাবদ্ধ রাখা ঠিক হচ্ছিল না। তাই আমাদের জীবনে শীঘ্রই আসতে চলেছে তৃতীয় সদস্য। আমাদের ভালোবাসার সৃষ্টি আসতে চলেছে। আমাদের জীবনে সন্তান আসতে চলেছে শীঘ্রই। সকলের এই ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের প্রার্থনা আর শুভ কামনা আমাদের সঙ্গে রয়েছে। আমাদের জীবনের অঙ্গ হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের সন্তান আমাদের জীবনকে আরও সুন্দর করে তুলবে। দুর্গা দুর্গা।'

আরও পড়ুন - Amitabh Bachchan: লাইফ সাপোর্টে রাজু শ্রীবাস্তব, ভয়েস মেসেজ পাঠালেন বিগ বি

বিপাশা বসু এবং কর্ণ সিংহ গ্রোভার একসঙ্গে প্রথমবার জুটি বাঁধেন 'অ্যালোন' ছবিতে। বিপাশার আগে আরও দুজনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কর্ণ। 

প্রসঙ্গত, বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, বিপাশা বসুর সঙ্গে বিবেয়র আগে কর্ণ সিংহকে নিয়ে খুশি ছিলেন না অভিনেত্রীর বাবা-মা। তবে পরে পরিবারকে বোঝাতে সক্ষম হন বিপস। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, 'অসফল বিবাহ কোনও লক্ষণই নয় একজন মানুষকে বিচার করার। সেই মানুষটা সেই সমস্ত ঘটনার জন্য কখনও খারাপ হয়ে যেতে পারে না। আমার ক্ষেত্রেই ধরা যাক। আমি আমার বাবা-মাকে বোঝাতে পেরেছি। তাঁরা পরবর্তীকালে সবটা মেনেও নেন। আর আজ আমরা খুব খুশি।' ২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিপাশা বসু ও কর্ণ সিংহ গ্রোভার।

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget