এক্সপ্লোর

Raju Srivastava Health Update: 'মস্তিষ্ক কাজ করছে না রাজু শ্রীবাস্তবের', ভিডিও বার্তায় জানালেন সুনীল পাল

Raju Srivastava: আজকে প্রকাশ হওয়া সেই ভিডিওতে সুনীল পালকে বলতে শোনা গেল, 'রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থা যথেষ্ট সংকটজনক। চিকিৎসকেরা বুঝতে পারছেন না কি করা উচিত।'

মুম্বই: চিকিৎসায় সাড়া দিচ্ছে না রাজু শ্রীবাস্তব (Raju Srivastav), তাঁর মস্তিষ্ক কাজ করছে না। বৃহস্পতিবার এমনই আশঙ্কার খবর অনুরাগীদের জানালেন কমেডিয়ান সুনীল পাল (Sunil Pal)। এবিপি নিউজ হিন্দি (ABP News Hindi) সূত্রের খবর, আজ কমেডিয়ান সুনীল পাল একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি বলেছেন, 'কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থার আরও অবনতি হচ্ছে। তাঁর মস্তিষ্ক কাজ করছে না। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না তিনি। অনুরাগীদের কেবল শিল্পীর জন্য প্রার্থনা করার কথা বলেছেন সুনীল। 

আজকে প্রকাশ হওয়া সেই ভিডিওতে সুনীল পালকে বলতে শোনা গেল, 'রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থা যথেষ্ট সংকটজনক। চিকিৎসকেরা বুঝতে পারছেন না কি করা উচিত। তাঁরা সাধ্যমতো চেষ্টা করছেন ওনাকে সুস্থ করে তোলার। ওনার মস্তিষ্ক কাজ করছে না। কেবল প্রার্থনা করুন উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসেন আমাদের মধ্যে।'

আরও পড়ুন: Jiah Khan Death Case: জিয়া খান মৃত্যু মামলায় মুম্বই আদালতে বিস্ফোরক দাবি অভিনেত্রীর মায়ের

১০ অগাস্ট, গত বুধবার জিম (Gym) করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাজু। হাসপাতালে নিয়ে যাওয়া থেকেই তাঁকে স্থানান্তরিত করতে হয়েছে ভেন্টিলেশন সাপোর্টে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, অবস্থার অবনতি হয়েছে তাঁর। এখন ভেন্টিলেশনে সাপোর্টে (Ventilation Support) রয়েছে অভিনেতা। শরীরচর্চা করতে করতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। চিকিৎসকেরা জানিয়েছিলেন, হার্ট অ্যাটাক হয়েছে তাঁর । 

গত ১০ অগাস্ট হৃদরোগে আক্রান্ত হন রাজু শ্রীবাস্তব। জানা যায়, জিম করাকালীন হার্ট অ্যাটাক হয় তাঁর। জিম ট্রেনারই তাঁকে ভর্তি করেন হাসপাতালে। এরপর থেকে দিল্লি এইমস হাসপাতালেই ভর্তি রয়েছেন রাজু। ৫৮ বছর বয়সী স্ট্য়ান্ড আপ কমেডিয়ানের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। কিন্তু এখনও জ্ঞান ফেরেনি রাজু শ্রীবাস্তবের।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই রাজু শ্রীবাস্তবের পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়,  'সমস্ত ভুয়ো খবর বন্ধ করার চেষ্টা করছি আমরা। বহু মানুষ এমন অনেক মেসেজ করছেন আমাদের, যা সহ্য করা কঠিন হয়ে পড়ছে আমাদের পক্ষে। আমরা ইনস্টাগ্রামেও এই সংক্রান্ত পোস্ট করেছি। এমনও গুজব রটেছে যে, রাজু জী অনেক বেশি শরীরচর্চা করেছেন। তাই শরীর খারাপ হয়েছে। কিন্তু এই খবর একেবারেই সঠিক নয়। প্রতিদিনের মতোই ট্রেডমিলে দৌড়োচ্ছিলেন তিনি। ও কোনোদিনই অত্যধিক শরীরচর্চা করেন না বা ওজন তোলেন না।' 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget