এক্সপ্লোর

Rakhi Sawant: সফল অস্ত্রোপচার! রাখী সবন্তের জরায়ু থেকে বের করা হয়েছে টিউমার, এখন কেমন আছেন?

Rakhi Sawant Health Update: সম্প্রতি খবর মেলে রাখী সবন্ত ভর্তি হাসপাতালে। প্রথমে শোনা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর প্রাক্তন রীতেশ জানান তাঁর জরায়ুতে টিউমরের কথা।

নয়াদিল্লি: কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি রাখী সবন্ত (Rakhi Sawant)। তাঁর কী হয়েছে, সেই বিষয়ে বারবার বিস্তারিত তথ্য দিয়েছেন প্রাক্তন রীতেশ সিংহ (Ritesh Singh)। তিনিই জানিয়েছিলেন, রাখীর জরায়ুতে রয়েছে বড় টিউমার। আজ, ১৮ মে, সকালে তাঁর অস্ত্রোপচার হয়েছে। এদিন একটি ভিডিও পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে রাখীকে। 

অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে রাখী সবন্তের, বের করা হয়েছে টিউমার?

সম্প্রতি খবর মেলে রাখী সবন্ত ভর্তি হাসপাতালে। সেই থেকে উদ্বেগে তাঁর অনুরাগীরা। প্রথমে শোনা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। পরে তাঁর প্রাক্তন স্বামী রীতেশ সিংহ জানান যে তাঁর জরায়ুতে বড় একটি টিউমার পাওয়া গিয়েছে। আজ সেই টিউমার অস্ত্রোপচার করে বের করা হয়। 

সংবাদমাধ্যম টাইমস নাও/টেলি টক ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে রীতেশ জানান যে রাখীর অস্ত্রোপাচর শেষ হয়েছে। চিকিৎসকেরা সাফল্যের সঙ্গে ওই টিউমারটি বের করতে সক্ষম হয়েছেন। রীতেশ বলেন, 'অস্ত্রোপচার সফল হয়েছে। এখনও জ্ঞান ফেরেনি রাখীর। তন্দ্রাচ্ছন্ন রয়েছে এখনও। রাখীর জরায়ু থেকে ওই টিউমারটি চিকিৎসকেরা বের করেছেন। বেশ বড় টিউমার ছিল। আমাকে ডাক্তার টিউমারটি দেখিয়েছেন এবং প্রায় হাতের তালুর সমান মাপের। প্রথমবার আমি দেখে চমকে গেছিলাম।' তিনি এও জানান যে ৩ ঘণ্টা ধরে তাঁর অস্ত্রোপচার চলে। টিউমারটি ক্যান্সার পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছে। 

এদিন একটি ভিডিও পোস্ট করেন রীতেশ, ট্যাগ করেন রাখীকে। ঠিক অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার সময়ে রেকর্ড করা মুহূর্ত। ক্যাপশনে তিনি লেখেন, 'মন কাঁদছে, ভয়ও করছে। কিন্তু ঈশ্বরের ওপর বিশ্বাস আছে যে তিনি আমার খারাপ করবেন না। রাখীজি অপারেশন থিয়েটারে যাচ্ছেন। নিজের মাকে খুব মিস করছেন।' 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ritesh Kumar (@riteshsinghofficialbb15)

আরও পড়ুন: Bengali Daily Serial: মালবিকার মুখোশ খুলতে রক্তিম-ডালির জীবনে আসছে এবার ইভান-মেঘলা

তবে কিছুদিন আগে রাখীর অসুস্থতাকে 'নাটক' বলে দাবি করেন তাঁর অপর প্রাক্তন স্বামী আদিল খান। আদিল এক সাক্ষাৎকারে বলেন, 'কোনও ডাক্তারের রিপোর্ট নেই। কোনও চিকিৎসক কিছুই বলেননি। আমরা এও জানি না যে কোন হাসপাতালে ওঁকে ভর্তি করা হয়েছে। যদি হৃদরোগে আক্রান্ত হয়ে থাকে, আমার মনে হয় রুগীদের সাধারণত অক্সিজেন মাস্কের দরকার পড়ে, ওঁর (রাখী সবন্ত) তাও নেই। শুধুমাত্র পুলিশের কাছে খুব শীঘ্রই আত্মসমর্পণ করতে হবে বলে এসব করছে। জেলে যাওয়া থেকে নিজেকে বাঁচাতে এসব স্রেফ নাটক।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget