এক্সপ্লোর

Rakulpreet Karva Chauth: জিমে গিয়ে কোমরে চোট, অসুস্থ শরীরেরই প্রথম করবা চৌথ পালন করলেন রকুলপ্রীত

Rakulpreet Singh: রকুলপ্রীত ফিটনেস ফ্রিক। তিনি নিয়মিত শরীরচর্চা করেন। সদ্য জিমে কসরত করতে গিয়ে মাসলে চোট পেয়েছিলেন তিনি।

কলকাতা: জিমে কসরত করতে গিয়ে সদ্য কোমরে চোট পেয়েছিলেন তিনি। শয্যাশায়ী ছিলেন বেশ কয়েকটা দিন। তবে অসুস্থ শরীরেই প্রথম করবা চৌথ পালন করলেন অভিনেত্রী রকুলপ্রীত সিংহ (Rakulpreet Singh)। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন ছবি। সেখানে দেখা গেল, কোমরে অর্থোপেডিক বেল্ট বেঁধে রয়েছেন রকুলপ্রীত। স্বামী জ্যাকি ভাগনানির সঙ্গে রংমিলান্তি করে এদিন লাল পোশাক পরেছিলেন রকুলপ্রীত। সিঁথিতে সিঁদুর, সাদামাটা সাজে রকুলপ্রীত যেন অনন্যা। 

রকুলপ্রীত ফিটনেস ফ্রিক। তিনি নিয়মিত শরীরচর্চা করেন। সদ্য জিমে কসরত করতে গিয়ে মাসলে চোট পেয়েছিলেন তিনি। তবে তিনি সেই সময়ে বুঝতে পারেননি। সেই চোট নিয়েই তিনি শারীরিক কসরত করে গিয়েছেন, কাজ করে গিয়েছেন। এর ফলে তাঁর চোট গুরুতর হয়েছে। ৬দিনেরও বেশি শয্যাশায়ী ছিলেন রকুলপ্রীত। অসুস্থতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেছিলেন তিনি। আর করবা চৌথে তিনি ছবি শেয়ার করলেন বটে, কিন্তু কোমরে বেল্ট বেঁধে। এখনও পুরোপুরি সুস্থ হননি রকুল। সেই কারণেই তাঁকে এই সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। 

রকুল সোশ্যাল মিডিয়ায় জ্যাকি ভাগনানির সঙ্গে ছবি শেয়ার লিখেছেন, 'আমার সূর্য, চন্দ্র, দুনিয়া.. তুমিই আমার সবটা। আমার আর জ্যাকির তরফ থেকে আপনাদের সবাইকে শুভ করবা চৌথ।' সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেওয়া ছবিতে দেখা গেল রকুলপ্রীত লালের ওপর ভারি সোনালি কাজের একটি গাউন পরেছেন। অন্যদিকে জ্যাকি একটি ফুলেল প্রিন্টেড পাঞ্জাবি পরেছেন। দুজনেরই পোশাকের রঙ লাল। ছবিতে কোথাও তাঁদের দেখা গেল সমস্ত নিয়ম পালন করতে, কোথাও দেখা গেল রকুলের কপালে চুম্বন এঁকে দিচ্ছেন জ্যাকি। 

প্রসঙ্গত, এই বছর প্রথম করবা চৌথ পালন করেছেন সোনাক্ষী সিংহও। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিয়েছেন সোনাক্ষী। পাশাপাশি এই বছর প্রথম করবা চৌথ উদযাপন করার কথা অদিতি রাও হায়দারিরও।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rakul Singh (@rakulpreet)

আরও পড়ুন: Katrina on Karva Chauth: করবা চৌথে বদলে গেল ক্যাটরিনার প্রোফাইল, সিঁদুর-মঙ্গলসূত্র লুকে মুগ্ধ নেটিজেনরা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget