এক্সপ্লোর

Ram Gopal Varma on Vidyut Jamwal: 'বিদ্যুৎ' গতিতে ভাইরাল ছবি, পোশাকহীন নায়ককে দেখে কী বললেন রামগোপাল বর্মা?

Director Ram Gopal Varma on Vidyut Jamwal: জন্মদিনে করা নিজের পোস্টে দেওয়া ছবিগুলির একটিতে দেখা গেল অভিনেতা একেবারে কোনও পোশাক ছাড়াই একটি নদীর ধারে বসে রয়েছেন। এরপর জলে নেমে তাঁকে ধ্যান করতে দেখা গেল

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল জন্মদিনে বিদ্যুৎ জামওয়ালের (Vidyut Jamwal) পোস্ট করা ছবি। কেক, আনন্দ-উৎসব কিছুই ছিল না তাঁর জন্মদিনের ছবিতে। জঙ্গলের মধ্যে, ঝরনার ধারে বসে বিদ্যুৎ যে ছবিগুলি পোস্ট করেছিলেন, সেখানে তাঁর শরীরে নেই একটা সুতোও! সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও পড়ে 'বিদ্যুৎ' গতিতে। আর তাই দেখে কী মন্তব্য করে বসলেন পরিচালক রামগোপাল বর্মা (Ram Gopal Varma)?

সোশ্যাল মিডিয়ায় হিমালয়ের কোলে বসে থাকা বিদ্যুৎ জামওয়ালের সেই ছবি দেখে নিজের এক্স (সাবেক ট্যুইটার) অ্যাকাউন্ট থেকে রামগোপাল বর্মা লিখেছেন, 'হ্যালো বিদ্যুৎ.. তুমি খুব সঠিক সময়ে নিজের ভিতরের 'অ্যানিম্যাল' টাকে বের করে এনেছো। তোমায় গ্রীক গডের মতোই দেখাচ্ছে। তোমায় অনেক অনেক স্যালুট।'

প্রসঙ্গত, সদ্য মুক্তি পেয়েছে রণবীর কপূর (Ranbir Kapoor) অভিনীত 'অ্যানিম্যাল' (Animal)। সেই ছবি সমালোচিত হলেও বক্সঅফিসে দুর্দান্ত ব্যবসা করেছে। অন্যদিকে 'গ্রীক গড' বলা হয় হৃতিক রোশন (Hrithik Roshan)-কে। বিদ্যুৎ জামওয়ালের সুগঠিত শরীর, লম্বা চুল... এই সব মিলিয়ে রামগোপাল ভার্মা বিদ্যুৎতে তুলনা করলেন গ্রীক গডের সঙ্গে। প্রসঙ্গত, শেষবার 'আইবি ৭১' (IB 71) ছবিতে দেখা গিয়েছিল বিদ্যুৎকে।

জন্মদিনে করা নিজের পোস্টে দেওয়া ছবিগুলির একটিতে দেখা গেল অভিনেতা একেবারে কোনও পোশাক ছাড়াই একটি নদীর ধারে বসে রয়েছেন। এরপর জলে নেমে তাঁকে ধ্যান করতে দেখা গেল। শেষ ছবিতে জঙ্গলে ঝোপঝাড়ের মধ্যে কিছু একটা খাবার বানাতেও দেখা গেল তাঁকে। ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'হিমালয়ের কোলে আমার রিট্রিট - 'দ্য অ্যাডোব অফ দ্য ডিভাইন', শুরু হয়েছিল ১৪ বছর আগে। আমি বুঝে ওঠার আগেই, প্রত্যেক বছর ৭ থেকে ১০ দিন একলা একান্তে কাটানোটা আমার জীবনের অংশ হয়ে ওঠে। বিলাসিতা এবং আনন্দের জীবন থেকে প্রকৃতির মাঝে এসে, আমি আমার একাকীত্ব খুঁজে পেতে এবং "আমি কে নই" জানার গুরুত্ব উপলব্ধি করতে উপভোগ করি যা "কে আমি" জানার প্রথম ধাপ এবং সেই সঙ্গে শান্তভাবে নিজেকে রক্ষা করা প্রকৃতি দ্বারা প্রদত্ত বিলাসিতার মাধ্যমে।'

 

আরও পড়ুন: Ankita-Vicky: 'অঙ্কিতার থেকে অনেক ভাল রান্না করে ও....', ভিকির দরাজ সার্টিফিকেট পাওয়া সেই নারী কে?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget