এক্সপ্লোর

সানিয়া মির্জার ছবি পোস্ট করে বিতর্কে রামগোপাল, নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়

নয়াদিল্লি: ফের বিতর্কে রামগোপাল ভার্মা। গতমাসেই ট্যুইটার থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, এবার থেকে ইন্সস্টাগ্রামে ভিডিও ও ছবির মাধ্যমে কথা বলবেন তিনি। ট্যুইটারে সানি লিওন সম্পর্কে একটি মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন ‘ভূত’-এর পরিচালক। এবার ইন্সস্টাগ্রামে টেনিস তারকা সানিয়া মির্জার ছবি ব্যবহার নিয়ে সমালোচনার মুখে পড়েছেন রামগোপাল। নিজের ছবির প্রচারের জন্যই সানিয়ার খেলার মাঠের পোশাক পরা ছবি পরিচালক ব্যবহার করেছেন বলে মনে করা হচ্ছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে রামগোপালের প্রথম শর্ট ফিল্ম ‘মেরি বেটি সানি লিওন বননা চাহতি হ্যায়’। কাহিনীর কেন্দ্রীয় চরিত্র সানি লিওনের মতো পর্ন তারকা হওয়ার স্বপ্ন দেখে। পেশা বেছে নেওয়ার স্বাধীনতার পক্ষে সওয়াল করে। সেই প্রসঙ্গেই সানিয়ার ছবিরও ব্যখ্যা দিয়েছেন পরিচালক। রামগোপাল ক্যাপশানে লিখেছেন, এক মহিলার স্বপ্ন ছিল টেনিস খেলার। কিন্তু বড় বয়সে স্কার্ট পরতে হবে বলে খেলার অনুমতি দেননি তাঁর বাবা। এজন্য স্বপ্ন বিসর্জন দিতে হয়েছে। এই ধরনের মানসিকতার বিরুদ্ধেই বার্তা তাঁর এই শর্টফিল্ম।

A girl told someone,MBSLBCI reminded her of,though she was very good at Tennis her father refused to permit her to play beyond a age because she will have to wear skirts ..The film is about exposing these regressive minds who use a girl's sexuality against herself

A post shared by RGV (@rgvzoomin) on

রামগোপাল তাঁর সিনেমার মূল চরিত্রের সঙ্গে এভাবেই সানিয়ার তুলনা করতে চেয়েছেন। সানিয়ার এই ছবি ব্যবহার নিয়ে সমালোচকদের তোপের মুখে পড়েছেন রামগোপাল। একজন লিখেছেন, সানিয়া বড় টেনিস তারকা। তাঁকে এ ধরনের সস্তা মানসিকতার সঙ্গে গুলিয়ে ফেলা যায় না। উল্লেখ্য, এর আগে গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের দিন রামগোপাল একটি টুইট করেন। তিনি লেখেন, ‘আমি চাই সব মহিলা পুরুষদের ততটাই আনন্দ দিন যতটা সানি লিওন দেন।’ সেই টুইট ঘিরে শুরু হয়েছিল বিতর্ক। সাংম্প্রতিক পোস্টের জন্য রামগোপাল এখনও অবশ্য সানিয়ার কাছে ক্ষমা চাননি।

সেরা শিরোনাম

Vicky Katrina: দীপাবলির দিন ছেলের ছবি প্রকাশ করলেন ভিকি-ক্যাটরিনা, সদ্যই এক বছর পূর্ণ করেছে বিহান
দীপাবলির দিন ছেলের ছবি প্রকাশ করলেন ভিকি-ক্যাটরিনা, সদ্যই এক বছর পূর্ণ করেছে বিহান
Bollywood News: সলমনের বায়োপিক তৈরি হবে কি? ‘অনেকে ডুবে যাবে’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য ‘ভাইজানে’র
সলমনের বায়োপিক তৈরি হবে কি? ‘অনেকে ডুবে যাবে’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য ‘ভাইজানে’র
Ranojoy Bishnu: হাসপাতালের বিছানায় শুয়ে, হাতে বিশেষ এক চিঠি! এখন কেমন আছেন রণজয়?
হাসপাতালের বিছানায় শুয়ে, হাতে বিশেষ এক চিঠি! এখন কেমন আছেন রণজয়?
Mrigaya 1.5: এবার নতুন রহস্য সমাধানে ঋত্বিক, সঙ্গী হচ্ছেন এক নায়িকা! কবে মুক্তি?
এবার নতুন রহস্য সমাধানে ঋত্বিক, সঙ্গী হচ্ছেন এক নায়িকা! কবে মুক্তি?

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget