এক্সপ্লোর

Jallianwala Bagh Web Series: 'জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড' এবার সিরিজে, পরিচালক 'আর্যা' খ্যাত রাম মাধবাণী

Jallianwala Bagh Web Series: পঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে ভারতের স্বাধীনতা আন্দোলনের অংশ হিসেবে একটি বৃহৎ, শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ হচ্ছিল। ব্রিটিশ সেনাবাহিনী ওই গোটা চত্ত্বরটি ঘিরে ফেলে।

নয়াদিল্লি: এমিতে মনোনীত সিরিজ 'আর্যা' ও আসন্ন ছবি 'ধামাকা'-এর পরিচালক রাম মাধবাণী শুরু করে দিয়েছেন তাঁর নতুন সিরিজের কাজ। সিরিজের নাম, 'দ্য ওয়েকিং অফ এ নেশন'। অর্থাৎ এক রাষ্ট্রের জাগরণ। 

পরাধীন ভারতের অন্যতম কুখ্যাত ঘটনা ১৯১৯ সালের ১৩ এপ্রিল ঘটে যাওয়া 'জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড'। ইতিহাসের এই ঘটনার ওপর ভিত্তি করেই তৈরি হবে সিরিজটি। 

পঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে ভারতের স্বাধীনতা আন্দোলনের অংশ হিসেবে একটি বৃহৎ, শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ হচ্ছিল। ব্রিগেডিয়ার ডায়ারের নেতৃত্বে ব্রিটিশ সেনাবাহিনী ওই গোটা চত্ত্বরটি ঘিরে ফেলে। ওই সভাস্থলের একমাত্র প্রবেশদ্বার বন্ধ করে দেয়, এবং সেই সমাবেশে প্রকাশ্যে নির্বিচারে গুলি চালানো হয়। শয়ে শয়ে মানুষ মারা যান এবং হাজার হাজার মানুষ জখম হন।

এই হত্যাকাণ্ড, আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায় বলে ধরা হয়।

আরও পড়ুন: Celebrities Update: দীপাবলির পবিত্র তিথিতে বাগদান সারলেন ভিকি - ক্যাটরিনা? খবর সূত্রের

পঞ্জাবের এই ঘটনা খতিয়ে দেখার জন্য সেই বছরের অক্টোবরে ব্রিটিশ সরকার লর্ড হান্টারের নেতৃত্বে একটি কমিশন নিযুক্ত করেছিল।

পরিচালকের কথায়, 'এটি একটি ছয় বা সাত অংশের সিরিজ। যেখানে ওই কমিশনের কথা বলা হবে। ফলে এটা খানিক কোর্ট কেসের মতো হবে, একইসঙ্গে সেখানে ঠিক কী হয়েছিল, কেন হয়েছিল, তারপর কী ঘটেছিল, যা আমার মতে ওই দিনের ঘটনার মতোই গুরুত্বপূর্ণ, সবই থাকবে।'

আগামী মাস দুয়েকের মধ্যে ফাইনাল স্ক্রিপ্ট রেডি হয়ে যাবে। ইতিমধ্যেই এক আন্তর্জাতিক স্ট্রিমিং সংস্থা তাঁর সঙ্গে যোগাযোগও করেছেন। 

আপাতত পরিচালক তাঁর হিট সিরিজ 'আর্যা'-র দ্বিতীয় সিজন নিয়ে ব্যস্ত। এই সিরিজে অভিনেত্রী সুস্মিতা সেনকে দেখতে পাওয়া যায়। সোনম কপূর অভিনীত বিখ্যাত ছবি 'নীরজা'-ও তাঁর পরিচালনা।

আরও পড়ুন: Madhuri on Cancer Day: ক্যানসার আক্রান্তদের জন্য বিশেষ পদক্ষেপ, ছেলের কথা লিখলেন গর্বিত মাধুরী

সেরা শিরোনাম

Bollywood News: বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
Tollywood Update: টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
Aamir Khan: একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
Hrithik Roshan: হৃতিকের থেকে সত্যিই ৪০০ কোটি টাকা খোরপোশ নিয়েছিলেন সুজান খান? প্রকাশ্যে সত্যিটা
হৃতিকের থেকে সত্যিই ৪০০ কোটি টাকা খোরপোশ নিয়েছিলেন সুজান খান? প্রকাশ্যে সত্যিটা

ভিডিও

Naushad Siddiqui:
Mamata Banerjee:
Chandrima Bhattacharya: 'বিশ্বাসযোগ্যতা যখন প্রশ্নের মুখে পড়ে, তখন ফেরার প্রশ্ন নেই', বললেন চন্দ্রিমা ভট্টাচার্য
Chandrima Bhattacharya:
TMC News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
Embed widget