এক্সপ্লোর

Rana Daggubati: বিবাহবার্ষিকীতে সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত পোস্ট মুছলেন রানা দগ্গুবতি!

৯ অগাস্ট ছিল রানা দগ্গুবতি ও তাঁর স্ত্রী মিহিকা বাজাজের বিবাহবার্ষিকী। আর সেইদিনই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে সমস্ত পোস্ট ডিলিট করে দিলেন রানা।

মুম্বই: সদ্যই নিজের ট্যুইটার হ্যান্ডনে দক্ষিণী ও বলিউড ছবির জনপ্রিয় অভিনেতা রানা দগ্গুবতি (Rana Daggubati) জানিয়েছিলেন যে, তিনি সোশ্যাল মিডিয়া থেকে ছুটি নিচ্ছেন। 'কাজ চলছে' বলে একটি পোস্টও করেন। আর তারপরই ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে সমস্ত পোস্ট মুছে ফেললেন অভিনেতা। কাকতালীয়ভাবে দিনটি ছিল তাঁর বিবাহবার্ষিকী (Rana Daggubati Wedding Anniversary)। কী এমন হল, যার জন্য বিবাহবার্ষিকীতেই ইনস্টাগ্রাম থেকে সমস্ত পোস্ট মুছে দিলেন তিনি?

ইনস্টাগ্রাম থেকে সমস্ত পোস্ট মুছলেন রানা দগ্গুবতি-

৯ অগাস্ট ছিল রানা দগ্গুবতি ও তাঁর স্ত্রী মিহিকা বাজাজের বিবাহবার্ষিকী। আর সেইদিনই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে সমস্ত পোস্ট ডিলিট করে দিলেন রানা। ইনস্টাগ্রামে তাঁকে প্রায় ৪.৭ মিলিয়ন মানুষ ফলো করেন। আচমকা অভিনেতার এমন কাজে তাঁরাও হতবাক হয়ে গিয়েছেন। প্রসঙ্গত, গত সপ্তাহেই ট্যুইটার হ্যান্ডলে পোস্ট করে তিনি জানান যে, তিনি সোশ্যাল মিডিয়া থেকে ছুটি নিচ্ছেন। তিনি লেখেন, 'কাজ চলছে। সোশ্যাল মিডিয়া থেকে ছুটি নিচ্ছি। দেখা হচ্ছে ছবিতে। বড় করে, আরও ভালো করে, আরও শক্তিশালী হয়ে। সকলকে অনেক ভালোবাসা। রানা দগ্গুবতি।' যদিও তিনি কেন ছুটি নিচ্ছেন, সে সম্পর্কে বিশদে কিছু জানাননি।

আরও পড়ুন - Shehnaaz Gill: সলমনের সঙ্গে সম্পর্কের অবনতি? ভাইজানের ছবি থেকে বাদ? বিস্ফোরক শেহনাজ

প্রসঙ্গত, হায়দরাবাদেই পারম্পরিক রোকা অনুষ্ঠানের মাধ্যমে বাগদান সম্পন্ন হয়েছিল রানা ও মিহিকার। দক্ষিণী অভিনেত্রী সামান্থা প্রভু এবং আল্লু অর্জুনকে দেখা যায় বিয়ের অনুষ্ঠানে। উভয় পরিবারেই যাবতীয় নিয়ম ও শর্ত মেনেছেন এবং অতিথিদের সুরক্ষার সবরকম ব্যবস্থা নেন। হায়দরাবাদের রামানাইডু স্টুডিওয়ে একটি ছিমছাম অনুষ্ঠানে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রানা দগ্গুবতি ও মিহিকা। উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা। বিয়ের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

অন্যদিকে, রানা দগ্গুবতির স্ত্রী মিহিকা বাজাজ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অভিনেতার সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। তার কোনওটিতে তাঁদের রেস্তোরাঁয় দেখা যাচ্ছে। কোনওটি ফুলের বাগানে। কোনওটি আবার আইফেল টাওয়ারের সামনে। 

দক্ষিণী ছবিতে এবং বলিউডের অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় মুখ রানা দগ্গুবতি। 'বাহুবলী' তাঁকে আরও জনপ্রিয়তা এনে দিয়েছে। তাঁকে শীঘ্রই দেখা যেতে চলেছে ওয়েব সিরিজ 'রানা নাইডু'তে। হিন্দিতেও এই সিরিজ দেখা যাবে বলে জানা যাচ্ছে। রানা ছাড়াও এই সিরিজে অভিনয় করবেন সুরভীন চাওলা, সুশান্ত সিংহ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা পিল্লাই, গৌরব চোপড়া, আশিষ বিদ্যার্থী প্রমুখ অভিনেতারা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE
Malda News | বীরভূমের পর এবার মালদা। জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে উদ্ধার হলো কোটি কোটি নগদ টাকা ও সোনা | ABP ANANDA LIVE
Kunal Ghosh on Tulu Mondal News |
Tulu Mondal News | জালে টুলুর ম্যানেজার, সীতেশ প্রামাণিকের থেকে উদ্ধার ডায়েরি | ABP ANANDA LIVE
Agnimitra Paul on Tulu Monda' |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget