এক্সপ্লোর

দারুণ অভিনেতা রণবীর, বলিউডে থেকে যাবেন, মনে করেন অনুষ্কা

মুম্বই:  কর্ণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ নিজের সহঅভিনেতা রণবীর কপূরের প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী অনুষ্কা শর্মা। রণবীর প্রসঙ্গে তাঁর মত, তিনি বলিউডে থাকতে এসেছেন। নিজের কেরিয়ারের শুরুর দিকে এত ভিন্ন ধরনের কাজ রণবীর করেছেন, যা নিঃসন্দেহে প্রশংসনীয়, মন্তব্য অনুষ্কার। ‘বম্বে ভেলভেট’-এর পর দ্বিতীয়বারের জন্যে ফের ‘অ্যায় দিল….’-এর সৌজন্যে একসঙ্গে কাজ করলেন রণবীর-অনুষ্কা। শুক্রবার মুক্তির পর এখনও পর্যন্ত প্রায় ১৩.৩০ কোটি টাকা বক্স অফিস থেকে আয় করেছে ‘অ্যায় দিল….’। অনুষ্কার আশা ‘অ্যায় দিল…’-এর সাফল্য রণবীরের নিম্নগামী কেরিয়ারগ্রাফে কিছুটা জোয়ার আনবে। অনুষ্কার মত, রণবীর যথেষ্ট সাবলীল এবং দক্ষ অভিনেতা। নিজের কেরিয়ারের শুরুতেই ‘রকেট সিংহ:সেলসম্যান অফ দ্য ইয়ার’, ‘রাজনীতি’, ‘বরফি’-র মতো ভিন্নধর্মী ছবিতে কাজ করেছেন। কর্ণের সদ্য মুক্তিপ্রাপ্ত এই ছবি সম্পূর্ণ বিনোদনমূলক। বিভিন্ন সময় নানা ধরনের ছবিতে কাজ করে প্রতিদিন প্রতি মুহূর্তে অভিনেতা হিসেবে নিজের উন্নতিই করছেন রণবীর, দাবি ‘এলিজা’র, কর্ণের ছবিতে অনুষ্কার চরিত্রের নাম। প্রসঙ্গত, রণবীর একজন দারুণ অভিনেতা, পারফর্মার, মনে করেন অনুষ্কা। সূত্রের দাবি অফ-স্ক্রিনেও এই দুই জুটি দারুণ রসায়ন উপভোগ করেন। এপ্রসঙ্গে অনুষ্কার দাবি, অফস্ক্রিনে যে কোনও অভিনেতাই তাঁর সহঅভিনেতা বা অভিনেত্রীর সঙ্গে ভাল বা খারাপ রসায়ন উপভোগ করতে পারেন, কিন্তু তার কোনও প্রভাব অনস্ক্রিনে পরা কখনওই উচিত্ নয়। অনুষ্কা এই ছবির আগে ‘সুলতান’-এ কাজ করেছিলেন। তাঁর কাছে ‘অ্যায় দিল…’ ছিল খোলা জানলা দিয়ে আসা একটু সতেজ বাতাসের মতো। পরিচালক কর্ণ জোহর প্রসঙ্গে অনুষ্কার মন্তব্য তিনি একজন যথেষ্ট রিল্যাক্সড পরিচালক। অহেতুক চাপ নেওয়া পছ্ন্দ করেন না, কাউকে চাপ দেন না। কাজটাকে উপভোগ করতে বলেন।

সেরা শিরোনাম

Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Abir Chatterjee: 'বহুরূপী-২' এর অফার ফিরিয়েছিলেন আবির চট্টোপাধ্যায়? ফ্র্যাঞ্চাইজি নিয়ে কী মতামত নায়কের?
'বহুরূপী-২' এর অফার ফিরিয়েছিলেন আবির চট্টোপাধ্যায়? ফ্র্যাঞ্চাইজি নিয়ে কী মতামত নায়কের?
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Bollywood News: হাসপাতালে ভর্তি এই বলি অভিনেত্রীর শ্বশুর, ক'দিন আগেই তাঁর সঙ্গে যোগ থাকা সংস্থায় হয়েছে IT Raid
হাসপাতালে ভর্তি এই বলি অভিনেত্রীর শ্বশুর, ক'দিন আগেই তাঁর সঙ্গে যোগ থাকা সংস্থায় হয়েছে IT Raid

ভিডিও

Akhruzzaman News :
Snehasis Chakraborty : স্নেহাশিসের বিরুদ্ধে তদন্ত শুরু করল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিষয়ক তদন্ত কমিশন
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম | ABP Ananda
International Day for Older Persons: বার্ধক্য মানেই জীবনবিমুখতা নয়, পাটুলিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠান
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget