এক্সপ্লোর

Ranbir Kapoor and Alia Bhatt Wedding: আলোয় সেজে উঠেছে আর.কে স্টুডিও, ছবি ভাইরাল ঝড়ের গতিতে

গতকাল দেখা গিয়েছিল, আলোয় সেজে উঠেছে দুই তারকার নতুন বাড়ি। সম্প্রতি নেট দুনিয়ায় যে ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে, আলোয় সেজে উঠেছে আর.কে স্টুডিও। 

মুম্বই: রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্টের (Alia Bhatt) বিয়ের সানাই বাজল বলে। জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। যদিও কপূর পরিবারের সদস্যরা এই বিয়ে সম্পর্কে মুখে একেবারেই কুলুপ এঁটেছেন। কিন্তু আলিয়া ভট্টের পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই কয়েকজন রণবীর-আলিয়ার বিয়ের খবর নিশ্চিত করেছেন। গতকাল দেখা গিয়েছিল, আলোয় সেজে উঠেছে দুই তারকার নতুন বাড়ি। সম্প্রতি নেট দুনিয়ায় যে ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে, আলোয় সেজে উঠেছে আর.কে স্টুডিও। 

আলোয়ে সেজেছে আর.কে স্টুডিও-

সম্প্রতি পাপারাজ্জিদের পক্ষ থেকে নেট মাধ্যমে বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, আর.কে স্টুডিও আলোয় আলোয় সেজে উঠেছে। কমপ্লেক্সের গাছে গাছে আলো ঝলমল করছে। এই ভিডিও দেখে এক অনুরাগী কমেন্টে বলেছেন যে, 'এই প্রজন্মের সবথেকে বড় দুই সুপারস্টার বিয়ে সারতে চলেছেন।' আবার কেউ লিখেছেন, 'আর অপেক্ষা করতে পারছি না।' যদিও রণবীর কপূর কিংবা আলিয়া ভট্ট কেউই তাঁদের বিয়ের কথা অফিশিয়ালি ঘোষণা করেননি এখনও পর্যন্ত।

আরও পড়ুন - Ranbir Alia Wedding: আলিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন নীতু কপূর

প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে আলিয়া ভট্টের দাদা রাহুল ভট্ট (Rahul Bhatt) বলেন, 'হ্যাঁ। বিয়েটা হচ্ছে। আর আমি সেখানে আমন্ত্রিত রয়েছি। যদিও আমি সেখানে একেবারেই গান গাইতে কিংবা নাচতে যাচ্ছি না। আমি পেশাগতভাবে একজন জিম প্রশিক্ষক। আর সেখানে আমাকে বাউন্সারের ভূমিকাতেও দেখা যেতে পারে। আমি এই বিয়ের রক্ষাকারী।' আলিয়া ভট্টের কাকা রবিন ভট্ট আবার অন্যদিকে জানিয়েছেন যে, আগামী ১৫ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হবেন রণবীর-আলিয়া (Ranbir Kapoor Alia Bhatt Wedding)। উৎসব শুরু হয়ে যাবে ১৩ এপ্রিল থেকে। অতএব, আলিয়া ভট্টের পরিবারের দুই সদস্যের কথায় পরিষ্কার যে, গুঞ্জন মতো চলতি মাসের মাঝামাঝিতেই বিয়ে হতে চলেছে তাঁদের।

সেরা শিরোনাম

Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
Srijla Guha: 'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!
'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget