এক্সপ্লোর

Ranbir Kapoor on ‘Animal’: 'অ্যানিম্যাল' ঘিরে অন্তহীন বিতর্ক, এবার মুখ খুললেন রণবীর কপূর

Ranbir Kapoor: ‘অ্যানিম্যাল’ মুক্তি পাওয়ার পর দর্শক দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। একাংশ ছবিটির খুব প্রশংসা করছেন অন্যদিকে অপর একাংশ ছবিটির সমালোচনা করেছেন, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্কও।

মুম্বই: ২০২৩ সালের ডিসেম্বর মাসে মুক্তি পায় রণবীর কপূর (Ranbir Kapoor) অভিনীত 'অ্যানিম্যাল' (Animal)। প্রথম থেকেই ছবিটি সমালোচনার কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। এত বিতর্কের মধ্যেও ছবিটি গতবছরের অন্যতম সফল ছবির তালিকায় সামিল হয়েছে। চলতি বছরেও বেশ ভালই ব্যবসা করছে এই ছবি। এত বিতর্কের মাঝে এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন রণবীর নিজেই।

বিতর্কের কেন্দ্রে অ্যানিম্যাল, কী বললেন রণবীর

‘অ্যানিম্যাল’ মুক্তি পাওয়ার পর দর্শক দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। একাংশ ছবিটির খুব প্রশংসা করছেন অন্যদিকে অপর একাংশ ছবিটির সমালোচনা করেছেন, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্কও। ছবিতে থাকা কিছু হিংস্র দৃশ্য ও বেশ কিছু সংলাপ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। কিন্তু এত সমালোচনা ও বিতর্ক হওয়া সত্ত্বেও ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছে। ‘অ্যানিম্যাল’ মুক্তির ৪০তম দিনে ৯০০ কোটির ব্যবসা করেছে বলে জানা যাচ্ছে। সম্প্রতি মুম্বইয়ে ছবির সাকসেস পার্টির আয়োজন করা হয়। যেখানে হাজির ছিলেন গোটা টিমের সঙ্গে বলিউডের একাধিক তারকা।

এবার 'অ্যানিম্যাল' ছবির প্রধান তারকা রণবীর কপূর এই সমালোচনা ও বিতর্ক নিয়ে মুখ খুললেন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, রণবীর জানান যে ছবির এই সাফল্যের জন্য তিনি অত্যন্ত কৃতজ্ঞ।  তাঁর কথায়, ‘ছবিটি নিয়ে অনেকের অনেক আপত্তি আছে। অনেক সমালোচনাও হয়েছে এই ছবিটিকে নিয়ে। কিন্তু বক্স অফিস নম্বর এটা প্রমাণ করে দিয়েছে যে সিনেমার ঊর্ধ্বে আর কিছু হয় না।‘ তিনি আরও বলেন, ‘ছবি যদি ভাল হয় তাহলে সেই ছবি চলবেই তা যতই সেই ছবিকে নিয়ে সমালোচনা হোক বা প্রশংসা হোক।‘ ছবির বিপুল সাফল্য লাভের পর নির্মাতারা জানিয়েছেন যে তাঁরা 'অ্যানিম্যাল'-এর সিকুয়েলও আনতে চলেছেন যার নাম হবে, 'অ্যানিম্যাল পার্ক' (Animal Park)। ছবির দ্বিতীয় ভাগের আভাস ছবিটির পোস্ট ক্রেডিট সিনেও (Animal Post Credit Scene) পাওয়া গিয়েছিল।   

আরও পড়ুন: Nayanthara Movie: সিনেমায় ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ, নয়নতারার বিরুদ্ধে FIR দায়ের

'অ্যানিম্যাল' পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা (Sandeep Reddy Vanga)। তাঁর আগের ছবি, 'কবীর সিংহ' (Kabir Singh) নিয়েও অনেক সমালোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছিল। কিন্তু সেক্ষেত্রেও বিতর্ক হলেও সেই ছবি ২০১৯ সালের অন্যতম সফল ছবি ছিল। বলাই বাহুল্য 'অ্যানিম্যাল' ছবিটির ক্ষেত্রেও একই জিনিস হয়েছে। 'অ্যানিম্যাল' নিয়ে যেমন সমালোচনা ও বিতর্ক হচ্ছে আবার সেইসঙ্গে প্রত্যেক কলাকুশলীদের অভিনয় নিয়েও যথেষ্ট প্রশংসা হচ্ছে। ছবিতে অভিনয় করেছেন রণবীর কপূর, রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna), ববি দেওল (Bobby Deol), অনিল কপূর (Anil Kapoor)  প্রমুখ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget