এক্সপ্লোর

Ranbir Kapoor : লভ রঞ্জনের পরবর্তী ২ ছবিতেও রণবীর কপূর?

Ranbir Kapoor: 'তু ঝুটি ম্য়ায় মক্কার' মুক্তির আগেই রণবীর কাপুরের হাতে লভ রঞ্জনের ২টি ছবি।

কলকাতা: মুক্তির দোরগোড়ায় লভ রঞ্জনের ছবি 'তু ঝুটি ম্য়ায় মক্কার'। আর এরইমধ্য়ে প্রকাশ্য়ে এল নতুন তথ্য়। বিটাউন সূত্রে খবর, পরিচালক ইতিমধ্য়েই রনবীর কপূরকে (Ranbir Kapoor) আরও দুটি ছবির অফার করেছেন। তবে এই ছবি দুটি কোন ঘরানার বা এই ছবিতে রনবীরের বিপরীতে কাকে দেখা যাবে, সেই তথ্য় এখনও প্রকাশ্য়ে আসেনি।

রনবীর কপূর (Ranbir Kapoor) সম্প্রতি জানিয়েছিলেন,'প্য়ায়ার কা পঞ্চনামা টু' দেখার পরই তিনি লভ রঞ্জনের সঙ্গে কাজ করতে আগ্রহী হয়েছিলেন। তারপরই সত্য়ি হয় তাঁর বাসনা। শ্রদ্ধা কপূরের সঙ্গে রমকম ঘরানার ছবি 'তু ঝুটি ম্য়ায় মক্কার'এ কাজের সুযোগ পেলেন অভিনেতা। 

তবে এই ছবি ছাড়াও রনবীর কপূরের হাতে রয়েছে একাধিক বিগ বাজেট প্রোযেক্ট।  ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের বায়োপিকে অভিনয় করছেন রনবীর।

আরও পড়ুন...'শুভ জন্মদিন সবচেয়ে প্রিয় বন্ধু', গৌরবের জন্মদিনে শুভেচ্ছা ঋদ্ধিমা, অর্জুনের

প্রসঙ্গত, পরিচালক লভ রঞ্জনের আসন্ন ছবি 'তু ঝুটি ম্য়ায় মক্কার'(Tu Jhooti Main Makkar)-এর নতুন গান প্রকাশ্য়ে এসেছিল কিছুদিন আগেই। গানের নাম 'শো মি দ্য় ঠুমকা'। প্রীতমের সুরে এই পার্টি সংটি গেয়েছেন সুখবন্ত সিং (Shashwat Singh) ও সুনিধি চৌহান (Sunidhi Chauhan)। এই গানটির লিরিক্স লিখেছেন অমিতাভ চট্টাচার্য (Amitabh Bhattacharya)।   

আগামী ৮ মার্চ হোলি উপলক্ষে মুক্তি পাবে রণবীর কপূর (Ranbir Kapoor) ও শ্রদ্ধা কপূরের ছবি 'তু ঝুটি ম্যায় মক্কার'(Tu Jhooti Main Makkar)। এই গান ছাড়াও আরও একটি গান ইতিমধ্য়েই প্রকাশ্য়ে এসেছে। এর পাশাপাশি কদিন আগেই প্রকাশ্য়ে এসেছিল এই দুই তারকার ছেলেবেলার ছবি। যেখানে দেখা যাচ্ছে, ছোট্ট শ্রদ্ধা একগাল হাসি মুখে তাকিয়ে রয়েছে। অন্যদিকে, রণবীরের চোখ ক্যামেরায়। ছবিটি হালকা ঝাপসা হলেও দুই তারকাকে চিনতে অসুবিধা হয়নি নেটিজেনদের। যা আরও খানিকটা উত্তেজনা বাড়িয়ে দিয়েছিল সিনেপ্রেমীদের মধ্য়ে। প্রকাশ্য়ে আসার সঙ্গে সঙ্গেই নেটদুনিয়ার ভাইরাল হয়েছিল এই ছবি।       

বেশকিছু সময় পর বলিউডে মুক্তি পাচ্ছে রমকম ঘরানার ছবি, এবং পরিচালকের আসনে যখন লভ রঞ্জন তখন দর্শকদের উত্তেজনার পারদও তুঙ্গে। এর আগে তাঁর পরিচালিত ছবি 'প্য়ায়ার কা পঞ্চনামা' ও 'প্য়ায়ার কা পঞ্চনামা টু' সাড়া ফেলেছিল সিনেমহলে। এছাড়াও 'সনু কি টিটু কি সুইটি' ছবিটিও দর্শকের প্রশংসা কুড়িয়েছিল। 

সেরা শিরোনাম

Rajesh Sharma: 'বাড়ছে ইনফেকশন, ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়লে...', গুরুতর হচ্ছে রাজেশ শর্মার অবস্থা! এমন কী ঘটেছিল শ্যুটিং ফ্লোরে?
'বাড়ছে ইনফেকশন, ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়লে...', গুরুতর হচ্ছে রাজেশ শর্মার অবস্থা! এমন কী ঘটেছিল শ্যুটিং ফ্লোরে?
Aamir Khan Wedding: আমিরি রূপকথা! ২৫৬ ঘণ্টা ধরে ১৩১ কারিগর মিলে গৌরীর জন্য তৈরি করলেন বিয়ের আংটি
আমিরি রূপকথা! ২৫৬ ঘণ্টা ধরে ১৩১ কারিগর মিলে গৌরীর জন্য তৈরি করলেন বিয়ের আংটি
Ram Mandir: অমিতাভ থেকে রণবীর, কেন অযোধ্যায় জমি-বাড়ি কেনার দিকে এত ঝুঁকছেন তারকারা?
অমিতাভ থেকে রণবীর, কেন অযোধ্যায় জমি-বাড়ি কেনার দিকে এত ঝুঁকছেন তারকারা?
Shiboprosad-Nandita: নতুন পরিচালক-অভিনেতাদের পাশে দাঁড়াচ্ছেন নন্দিতা-শিবপ্রসাদ, আসছে নতুন সিনেমা
নতুন পরিচালক-অভিনেতাদের পাশে দাঁড়াচ্ছেন নন্দিতা-শিবপ্রসাদ, আসছে নতুন সিনেমা

ভিডিও

Baruipur News: পুলিশ প্রশাসনের ওপর পুরো ভরসা আছে: নিহত নাবালিকার বাবা
Baruipur News: বারুইপুরকাণ্ডে সুজন চক্রবর্তী-সহ চারজন সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ
Baruipur News: বারুইপুরে গণপিটুনি, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে গ্রেফতার ২০
Baruipur News |
Baruipur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget