এক্সপ্লোর

Ranbir Kapoor: হৃতিক-আমিরকে টেক্কা দিতে 'ধুম ৪'-এ থাকছেন রণবীর ! তুমুল ট্রোল সমাজমাধ্যমে

Dhoom 4: ২০০৪ সালে শুরু হওয়া 'ধুম' ফ্রাঞ্চাইজি এবার নয়া মোড় নিতে চলেছে। জন আব্রাহাম, হৃতিক রোশন, আমির খানের পর এবার পর্দায় 'ধুম' মাচাতে আসবেন রণবীর কপূর (Ranbir Kapoor), অভিনয় করবেন খলনায়কের ভূমিকায়।

Dhoom 4: বহুদিন আগে থেকেই জল্পনা শোনা গিয়েছিল যে যশরাজ ফিল্মসের 'ধুম' ফ্র্যাঞ্চাইজির নতুন সিকোয়েলে আমির খান কিংবা হৃতিক রোশনের পর পর্দায় বাজিমাত করবেন রণবীর কপূর। এবার সেই জল্পনাতেই যেন সিলমোহর পড়ল। সংবাদসূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই আদিত্য চোপড়ার তত্ত্বাবধানে 'ধুম ৪' (Dhoom 4) ছবির প্রি-প্রোডাকশানের কাজ শুরু হয়ে গিয়েছে। ২০০৪ সালে শুরু হওয়া 'ধুম' ফ্রাঞ্চাইজি এবার নয়া মোড় নিতে চলেছে। জন আব্রাহাম, হৃতিক রোশন, আমির খানের পর এবার পর্দায় 'ধুম' মাচাতে আসবেন রণবীর কপূর (Ranbir Kapoor), অভিনয় করবেন খলনায়কের ভূমিকায়। আর রণবীরের জন্মদিনে এই বার্তা শুনতেই সমাজমাধ্যমে শুরু হল ট্রোলের বন্যা।

সঞ্জয় গড়ভীর পরিচালনায় ২০০৪ সালে জন আব্রাহাম, অভিষেক বচ্চন এবং উদয় চোপড়ার সঙ্গে এই ছবি প্রথম পর্দায় বাজিমাত করে। তারপর ২০০৬ সালে মুক্তি পায় 'ধুম ২' যেখানে হৃতিক রোশনের খলনায়কের ভূমিকায় অভিনয় দর্শকদের মন জিতে নিয়েছিল। সবশেষে ২০১৩ সালে ফের এই ফ্রাঞ্চাইজি থেকে আমির খানকে খলনায়কের ভূমিকায় রেখে মুক্তি পায় 'ধুম ৩'। সবকটি সিকোয়েল ঘিরেই চর্চার অন্ত ছিল না। সেই চর্চাকে কয়েকগুণে বাড়িয়ে দেবেন রণবীর ?

সূত্রের খবর এই 'ধুম ৪' ছবির স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন আদিত্য চোপড়া এবং বিজয় কৃষ্ণ আচার্য। এর মধ্যে রণবীরের সঙ্গেও নাকি ছবি নিয়ে আলোচনা হয়েছে এবং অভিনেতা এই ফ্রাঞ্চাইজিতে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। আদিত্য চোপড়া চাইছেন এই ফ্রাঞ্চাইজিকে এখনকার সময়ের কথা মাথায় রেখে একেবারে ঢেলে সাজাতে। ধুম ৪-এ সিনেমাটিক অভিজ্ঞতার চরম রূপ দিতে চান তিনি। রণবীর কপূরের সঙ্গে বহুদিন ধরেই কথা চলছে এই বিষয়ে এবং সম্প্রতি তিনি এই প্রস্তাবে সম্মত হয়েছেন বলেই জানা যাচ্ছে সূত্রের মাধ্যমে। আদিত্য চোপড়াও মনে করছেন 'ধুম'-এর ঐতিহ্যকে বহন করে নিয়ে যাওয়ার জন্য রণবীর কপূর খুবই গুরুত্বপূর্ণ বিকল্প। তবে রণবীর কপূর এই 'ধুম ৪'-এ খলনায়কের ভূমিকায় অভিনয় করলেও আগের চেনা অভিনেতা-অভিনেত্রীদের মুখও দেখা যাবে এই ছবিতে। সূত্রের খবর দুইজন জনপ্রিয় তরুণ অভিনেতা পুলিশের ভূমিকায় এই ছবিতে অভিনয় করতে চলেছেন।

তবে সমাজমাধ্যমে রণবীরের এই ছবিতে অভিনয় নিয়ে শুরু হয়েছে তুমুল ট্রোল। অনেকেই বলছেন যে এটি পরিচালকের বাজে সিদ্ধান্ত। এই ছবিটিও ফ্লপ হবে, লিখেছেন জনৈক নেটিজেন। আদিপুরুষ-এর পর আরেকটি 'বিগ ফ্লপ' ছবি হবে 'ধুম ৪', এমনও মন্তব্য করেন অনেকেই।  

গতকালই ছিল রণবীর কপূরের জন্মদিন। শনিবার ২৮ সেপ্টেম্বর ৪২ পূর্ণ করলেন রণবীর। আর এই জন্মদিনেই সমাজমাধ্যমে ARKS নামে একটি পেজ খুলতে দেখা যায় তাঁকে। আর সেই পেজে প্রথমেই একটি ভিস্যুয়াল পোস্ট করা হয় আর তার ক্যাপশনে মজার ছলেই লেখা হয়, 'আলাপ করুন প্রতিষ্ঠাতার সঙ্গে। উনি আর সোশ্যাল মিডিয়াতে নেই।' আদপে ব্যবসায়িক দুনিয়ায় পা রাখতে চলেছেন রণবীর, এই পেজ হ্যান্ডল তারই জন্য খোলা হয়েছে। ইতিমধ্যেই এই পেজের ফলোয়ারের সংখ্যা পেরিয়েছে ৪০ হাজারের সীমা।

আরও পড়ুন: Ranbir Kapoor: জন্মদিনেই খাতা খুললেন সোশ্যাল মিডিয়ায়? ৪২-এ পৌঁছে রণবীর কপূরের বিশেষ ঘোষণা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget