এক্সপ্লোর

Uttam Kumar: শ্যুটিং করতে করতে হঠাৎ সিঁড়ি থেকে গড়িয়ে পড়লেন উত্তমকুমার, দেখেছিলেন রঞ্জিত মল্লিক

Ranjit Mallick on Uttam Kumar: রঞ্জিত মল্লিক ছিলেন উত্তমকুমারের বিশেষ ভক্ত। শ্যুটিং ফ্লোরে অনেক কিছুই শিখেছেন মহানায়কের হাত ধরে

কলকাতা: শ্যুটিং করছেন উত্তমকুমার (Uttam Kumar)। অবাক বিস্ময়ে দাঁড়িয়ে রয়েছেন রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)। লাইটস-ক্যামেরা-অ্যাকশন... হঠাৎ সিঁড়ি থেকে গড়িয়ে পড়লেন উত্তমকুমার। হইহই করে উঠল সবাই.. 'কী হয়েছে... লাগেনি তো...' ছুটে গেলেন রঞ্জিত মল্লিকও। তারপরেই হাসতে হাসতে উঠে পড়লেন উত্তমকুমার। সেই অভিজ্ঞতার কথাই এবিপি লাইভকে (ABP Live) দেওয়া সাক্ষাৎকারে শোনালেন রঞ্জিত মল্লিক। 

তিনি ছিলেন উত্তমকুমারের বিশেষ ভক্ত। শ্যুটিং ফ্লোরে অনেক কিছুই শিখেছেন মহানায়কের হাত ধরে। সেই স্মৃতি রোমন্থন করেই রঞ্জিত মল্লিক এবিপি লাইভকে বলছিলেন, 'উত্তমকুমার যখন শ্যুটিং করতেন, আমরা বসে বসে দেখতাম। কত কী শেখার আছে ওঁর থেকে। একটা ছবির কথা মনে পড়ে খুব। সম্ভবত নাম ছিল 'শ্রীকান্তের উইল'। একটা শট ছিল, উত্তমকুমার সিঁড়ি থেকে গড়িয়ে পড়বেন। গোটা ফ্লোর স্ত্রস্ত.. উত্তমকুমার গড়িয়ে পড়বেন। শট রেডি হল। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে উত্তমকুমার হঠাৎ দাঁড়িয়ে পড়লেন, মাথা ঘুরছে। তারপরেই হুড়মুড় করে গড়িয়ে পড়ে গেলেন সিঁড়ি থেকে। এক্কেবারে নীচে। ছুটে এল সবাই। কী হয়েছে.. লাগেনি তো? 'শট ওকে?'  বলে হেসে উঠে দাঁড়ালেন উত্তম কুমার।'

রঞ্জিত মল্লিক আরও বলেন, 'সবাই চলে গেলে আমি গেলাম উত্তমকুমারের কাছে। অবাক। বললাম, এই শটটা দিলেন কী করে? উনি কিছুতেই বলতে চান না। শেষে বললেন, 'যে জায়গাটায় পড়তে হবে, তার ঠিক আগে হাঁটুকে শক্ত রাখতে হবে। শক্ত হাঁটু হঠাৎ করে ছেড়ে দিলে শরীরের ব্যালেন্স চলে যায়। আর পড়ার আগে দেখে নিতে হবে কোথায়, কীভাবে পড়তে হবে। আশেপাশে কী আছে। নাহলে মাথায় চোট লেগে যেতে পারে।' রঞ্জিত মল্লিক আরও বলছেন, 'ওঁর থেকেই পরে শিখেছিলাম, কীভাবে হোঁচট খেতে হয়। এই ছোট ছোট বিষয়গুলোও যে কী বড় শিক্ষা তা ওঁকে না দেখলে বোঝা যায় না।'

'মৌচাক'-এর স্মৃতির কথা বলতে গিয়ে রঞ্জিত মল্লিক বলছিলেন, 'কেবল ক্যামেরার সামনে নয়, ক্যামেরার বাইরেও উনি আমার দাদার মতোই ছিলেন। শ্যুটিংয়ের ফাঁকে ফাঁকে আমায় কতকিছু শেখাতেন।'

আরও পড়ুন: Mimi-Shakib: চিত্রনাট্য নয়, এই গানটির জন্য়ই প্রথম বাংলাদেশের ছবি করতে রাজি হয়েছিলেন মিমি!

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget