এক্সপ্লোর

Ranveer Allahbadia Row: একাধিক রাজ্যে মামলা, কিন্তু BeerBiceps-এর মন্তব্য কি অশ্লীল? কী বলছে দেশের আইন?

India's Got Latent: ইউটিউবের যে অনুষ্ঠান ঘিরে বিতর্ক, সেটির নাম ‘India's Got Talent’।

নয়াদিল্লি: জনপ্রিয় ইউটিউব শো-তে অশ্লীল মন্তব্য করার অভিযোগ। সেই নিয়ে বিপাকে পড়েছেন সোশ্যাল মিডিয়া তারকা রণবীর এলাহাবাদিয়া, কৌতুকাভিনেতা সময় রায়না এবং অন্যরা। ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে তাঁদের বিরুদ্ধে। কড়া পদক্ষেপ করার দাবি উঠছে সর্বত্র। কিন্তু কোন মন্তব্য অশ্লীল, কোনটা নয়, দেশের আইন কী বলছে জানা জরুরি। (Ranveer Allahbadia Row)

ইউটিউবের যে অনুষ্ঠান ঘিরে বিতর্ক, সেটির নাম ‘India's Got Talent’। সেখানে একটি এপিসোডে এক প্রতিযোগীকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করতে শোনা যায় ‘BeerBiceps’ নামে পরিচিত রণবীরকে। ‘মা-বাবাকে রোজ সঙ্গম করতে দেখতে চান, না কি এক বার তাতে যোগ দিয়ে চিরতরে মা-বাবার সঙ্গম বন্ধ করতে চান’ জানতে চান রণবীর। তাঁর ওই প্রশ্ন শুনে উপস্থিত সকলেই কার্যত চমকে যান। কিন্তু তার পরও থামেননি রণবীর। যৌনাঙ্গের আকার নিয়েও ওই প্রতিযোগীকে প্রশ্ন করতে থাকেন তিনি। (India's Got Latent)

রণবীরের ওই মন্তব্য এবং তাঁর আচরণ ঘিরেই নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। অসম পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ২৯৬ অনুচ্ছেদের আওতায় মামলা দায়ের করেছে। মহারাষ্ট্র পুলিশের সাইবার শাখা আবার রণবীর, সময়-সহ ১ থেকে ৬ নম্বর এপিসোডে উপস্থিত সকলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে,যার মধ্যে অতিথিরাও রয়েছেন। সবমিলিয়ে ৪০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

জনপ্রিয় কোনও ব্যক্তি বা তারকাদের বিরুদ্ধে ‘অশ্লীল’ আচরণের অভিযোগ যদিও নতুন নয়। এর আগেও এমন একাধিক মামলা দায়ের হয়েছে, যা নিয়ে শুনানিও হয়েছে আদালতে। কিন্তু ভারতের ডিজিটাল প্ল্যাটফর্মগুলির উপর অশ্লীলতার আইন কতটা কার্যকর?

ভারতীয় ন্যায় সংহিতার ২৯৬ নম্বর অনুচ্ছেদে অশ্লীল বই, ছবি, বৈদ্যুতিন মাধ্যমে অশ্লীল বিষয়বস্তু আমদানি, রফতানি, বিপণন, মুনাফার সঙ্গে জড়িত, তাঁদের শাস্তিপ্রদানের কথা বলা হয়েছে।

যে সমস্ত বিষয়বস্তু বিকৃত কামনা জাগিয়ে তোলে, যেগুলি অত্যধিক মাত্রায় যৌনতাপূর্ণ, যার দ্বারা মানুষের বিকৃতি ঘটে বা আসক্তি বাড়িয়ে তোলে, সেগুলিকেই অশ্লীল বলে গণ্য করা হয়েছে। প্রথম বার এমন অপরাধের সঙ্গে যুক্ত হলে সর্বোচ্চ দু’বছরের জেল এবং ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানার নিদান রয়েছে। ২০০০ সালের তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, অনলাইন মাধ্যমে অশ্লীল বিষয়বস্তু তুলে ধরার ক্ষেত্রেও নিদান রয়েছে শাস্তির। তথ্যপ্রযুক্তি আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার ২৯৪ ধারায় বর্ণিত অশ্লীল বিষয়বস্তুর ব্যাখ্য়া মিলে যায়। তবে তথ্যপ্রযুক্তি আইনে কঠোর সাজার উল্লেখ রয়েছে। প্রথম অপরাধ হলে তিন বছরের জেল এবং ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা।

কিন্তু সময়ের সঙ্গে অশ্লীলতার সংজ্ঞা বদলেছে দেশের আদালতে। ডি এইচ লরেন্সের লেখা ‘লেডি চ্যাটারলিজ লাভার’ বইটিকে একসময় অশ্লীল বলে গণ্য করা হতো। বহু দেশেই সেই নিয়ে মামলা-মকদ্দমা হয়েছে। ভারতেও সেই নিয়ে মামলা হয়। ১৯৬৪ সালে সুপ্রিম কোর্ট বইটিকে তদানীন্তন ভারতীয় দণ্ডবিধির ২৯২ ধারায় বইটিকে অশ্লীল বলে গণ্য করে। কিন্তু বরিস বেকার এবং তাঁর বাগদত্তার বিতর্কিত ছবি ছাপার জন্য ২০১৪ সালে Aveek Sarkar vs State of West Bengal মামলায় আদালত অশ্লীলতার অভিযোগ খারিজ করে দেয়। 

একই ভাবে, ২০২৪ সালের মার্চ মাসে ইউটিউব  ওয়েবসিরিজ ‘College Romance’-এর বিরুদ্ধে দায়ের হওয়া অশ্লীলতার মামলা খারিজ করে দেয়। তবে আদালত জানায়, অশ্লীলতা এবং অশ্রাব্য ভাষার মধ্যে সূক্ষ্ম তফাত রয়েছে। অশ্লীল বিষয়বস্তু কামনা জাগিয়ে তুসতে পারে। কিন্তু অশ্রাব্য ভাষা প্রয়োগের ক্ষেত্রে তেমনটা ঘটে না। এক্ষেত্রে ক্ষোভ, হতাশা, কখনও হয়ত উত্তেজনা প্রকাশ পায়।

India's Got Talent’ শো-কে ঘিরে যে বিতর্ক, সেখানে রণবীর এক প্রতিযোগীকে প্রশ্ন করেছেন। এক্ষেত্রে মামলা আদালতে গেলে দুই দিকই খতিয়ে দেখা হবে। গোটা অনুষ্ঠানের বিষয়বস্তু খতিয়ে দেখে আদালত জানাবে, রণবীরের মন্তব্য অশ্লীল, না কি অশ্রাব্য শব্দ প্রয়োগ করেছেন তিনি। তবে এই ঘটনায় রাজনীতিও জড়িয়ে গিয়েছে। রণবীর ইতিমধ্যে ক্ষমা চেয়ে নিলেও তাঁর বিরুদ্ধে অসন্তোষ কমছে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget