এক্সপ্লোর

এবার রণবীর সিংহ হতে পারেন বিপ্লবী উধম সিংহ

মুম্বই: জালিয়ানওয়ালা বাগ গণহত্যার প্রতিশোধ নিতে পঞ্জাবের গভর্নর মাইকেল ও ডায়ারকে হত্যা করেন তিনি। সেই শহিদ বিপ্লবী উধম সিংহের চরিত্রে দেখা যেতে পারে রণবীর সিংহকে। ছবিটি পরিচালনা করবেন সুজিত সরকার। দেখা যাচ্ছে, পরের পর ঐতিহাসিক চরিত্রে অভিনয় করছেন রণবীর আর দিব্যি মানিয়েও যাচ্ছে তাঁকে। বাজিরাও মস্তানি-তে পেশোয়া বাজিরাওয়ের পর এখন তিনি অভিনয় করছেন আলাউদ্দিন খিলজির চরিত্রে, পদ্মাবতী ছবিতে। এবার উধম সিংহের চরিত্রেও তিনি যে দাগ কাটবেন, তা এখন থেকেই বলা যায়। কে এই উধম সিংহ? পঞ্জাবের এই বিপ্লবী যুবকের জন্ম ১৮৯৯ সালের ২৬ ডিসেম্বর। ১৩ এপ্রিল, ১৯১৯-এ বৈশাখী উৎসব চলাকালীন জালিয়ানওয়ালা বাগে উপস্থিত জনতার হাতে জল তুলে দিচ্ছিলেন। তখন তিনদিকের রাস্তা বন্ধ করে নিরস্ত্র জনতার ওপর নাগাড়ে গুলিবর্ষণ করে জেনারেল ডায়ারের সেনা। ১৯ বছরের তরুণ প্রাণে বেঁচে গিয়েছিলেন। কিন্তু সেই ঘটনার কথা জীবনে ভোলেননি। জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডই তৈরি করে বিপ্লবী উধম সিংহকে। 220px-Udham বিপ্লব সংক্রান্ত কাজকর্মের জন্য যখন তিনি জেল খাটছিলেন, সে সময় মারা যান জেনারেল ডায়ার। তাঁকে খুন করার ইচ্ছে উধমের পূর্ণ হয়নি। তখন থেকে তিনি ঠিক করেন, জালিয়ানওয়ালা বাগ হত্যার নির্দেশ দেওয়া পঞ্জাবের তৎকালীন গভর্নর মাইকেল ও ডায়ারকে ছাড়বেন না তিনি। জেল মুক্তির পর তিনি জার্মানি চলে যান, পরে লন্ডন। গভর্নর ডায়ারকে হত্যার পর উধম সিংহ (বাঁ দিক থেকে দ্বিতীয়) গভর্নর ডায়ারকে হত্যার পর উধম সিংহ (বাঁ দিক থেকে দ্বিতীয়) ১৯৪০-এর ১৩ মার্চ মাইকেল ও ডায়ার যখন স্থানীয় ক্যাক্সটন হলে বক্তৃতা দিতে উঠেছিলেন, তখন উধম গুলি করে হত্যা করেন তাঁকে। পালানোর চেষ্টা না করে হাসি মুখে ধরা দেন তিনি, তাঁর জীবনের উদ্দেশ্য শেষ হয়ে গিয়েছিল। ৩১ জুলাই তাঁর ফাঁসি হয়।

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget