এক্সপ্লোর

কবে বাবা হবেন? কেমন সন্তান চান? জানিয়ে দিলেন রণবীর সিংহ

এতদিন এই প্রশ্নের উত্তর বুদ্ধি করে এড়িয়ে গেলেও, এবার সরাসরি রণবীর সিংহ জানিয়েই দিলেন যে, তিনি কবে বাবা হতে চলেছেন। তার সঙ্গে এটাও জানালেন যে, তিনি কেমন সন্তান চান।

মুম্বই: বলিউডের তারকা দম্পতিরদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় রণবীর সিংহ (Ranveer Singh) এবং দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) জুটি। অনুরাগীরাও এই জুটির প্রশংসায় পঞ্চমুখ থাকেন। কেরিয়ারের মধ্য গগনে থাকাকালীনই বিয়ে করার মতো সিদ্ধান্ত নিয়ে নেন তাঁরা। অনুরাগীরা প্রায়শই তাঁদেরকে জিজ্ঞাসা করতে থাকেন যে, কবে তাঁদের সংসারে নতুন অতিথি আসবে। এতদিন এই প্রশ্নের উত্তর বুদ্ধি করে এড়িয়ে গেলেও, এবার সরাসরি রণবীর সিংহ জানিয়েই দিলেন যে, তিনি কবে বাবা হতে চলেছেন। তার সঙ্গে এটাও জানালেন যে, তিনি কেমন সন্তান চান।

আরও পড়ুন - প্রথম দিনেই কত টাকার ব্যবসা করে ফেলল দিলজিৎ-শেহনাজের ছবি 'হসলা রাখ'?

বড় পর্দা কাঁপানোর সঙ্গে সঙ্গেই টেলিভিশনে সঞ্চলকের ভূমিকাতেও থাকছেন বলিউড সুপারস্টার রণবীর সিংহ। একটি কুইজ শোয়ের সঞ্চালকের দায়িত্বে থাকছেন। সেই কুইজ শোয়ের জন্য প্রোমোশন করতে গিয়েই নিজের মনের কথা জানিয়ে ফেললেন রণবীর সিংহ। তিনি বলেন, 'যেমনটা আপনারা জানেন যে, আমার বিয়ে হয়ে গিয়েছে। আর দু তিন বছরের মধ্যে সন্তানও হয়ে যাবে। আপনাদের বৌদি ছোটবেলায় এতটাই মিষ্টি ছিল যে, আমি আমার জীবনে এমনই এক সন্তান চাই। আমি ওর কাছ থেকে ওর মতোই সন্তান চাই যাতে আমার জীবন সার্থক হয়ে যাবে। শুধু তাই নয়, আমি তো সন্তানদের নামের তালিকাও তৈরি করতে শুরু করে দিয়েছি।'

টেলিভিশনে আত্মপ্রকাশের পাশাপাশি বড় পর্দায় একইসঙ্গে মুক্তি পেতে চলেছে রণবীর সিংহের একগুচ্ছ ছবি। 'সূর্যবংশী', 'এইট্টি থ্রি' এবং আরও বেশ কয়েকটি ছবি মুক্তির কথা রয়েছে। এছাড়াও তাঁকে খুব শীঘ্রই দেখা যেতে চলেছে কর্ণ জোহরের পরবর্তী ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে। যেখানে তাঁর বিপরীতে দেখা যাবে আলিয়া ভট্টকে। এছাড়াও শোনা যাচ্ছে ওই ছবিতে থাকবেন শাবানা আজমি, জয়া বচ্চন এবং ধর্মেন্দ্রর মতো তারকারা। 

আরও পড়ুন - ধর্মেন্দ্রর প্রথম স্ত্রীর সঙ্গে কেমন সম্পর্ক হেমা মালিনীর? ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন 'ড্রিম গার্ল'

প্রসঙ্গত, রণবীর সিংহ সম্পর্কে দরাজ সার্টিফিকেট দিয়ে ধর্মেন্দ্র বলেন, 'রণবীর খুব ভালো ছেলে। যখনই আমার সঙ্গে দেখা হয়, আমার হাত ধরে রাখে আর যেতে দিতে চায় না। আমি ওকে খুবই পছন্দ করি।'

সেরা শিরোনাম

Chiranjeet Chakraborty: 'দলবদল করলে সাংসদপদ খারিজ হওয়া উচিত', তৃণমূলের ভাঙন নিয়ে এ কি বললেন চিরঞ্জিৎ!
'দলবদল করলে সাংসদপদ খারিজ হওয়া উচিত', তৃণমূলের ভাঙন নিয়ে এ কি বললেন চিরঞ্জিৎ!
Chiranjeet Chakraborty: 'শেষ ১০ বছর তৃণমূল শুধু গুছিয়েছে, আগ্রহ কমে গিয়েছিল আমার', দুর্নীতি নিয়ে বিস্ফোরক চিরঞ্জিৎ
'শেষ ১০ বছর তৃণমূল শুধু গুছিয়েছে, আগ্রহ কমে গিয়েছিল আমার', দুর্নীতি নিয়ে বিস্ফোরক চিরঞ্জিৎ
Abhishek-Aishwarya: হাতে হাত রেখে দীপাবলির পার্টিতে অভিষেক-ঐশ্বর্য্য, বিচ্ছেদ-গুঞ্জন উড়িয়ে ঝলমলিয়ে উঠলেন জুটিতে
হাতে হাত রেখে দীপাবলির পার্টিতে অভিষেক-ঐশ্বর্য্য, বিচ্ছেদ-গুঞ্জন উড়িয়ে ঝলমলিয়ে উঠলেন জুটিতে
Jeetu-Srijla: বিবাহ-বিচ্ছেদ পেরিয়ে, জিতুর জীবনে নতুন বসন্ত? ক্যামেরার সামনেই সৃজলাকে প্রেম নিবেদন
বিবাহ-বিচ্ছেদ পেরিয়ে, জিতুর জীবনে নতুন বসন্ত? ক্যামেরার সামনেই সৃজলাকে প্রেম নিবেদন

ভিডিও

Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:
Kali Puja 2026: Barasat-র রাইজিং স্টারের এবারের থিম 'পুণ্যতীর্থ হিংলাজ' | Alok Ananda | ABP Ananda
CM Suvendu Adhikari: “বিগত পশ্চিমবঙ্গ সরকার CAA-তে অংশগ্রহণ করেনি
TMC-CPM News: দিল্লিতে একমঞ্চে, রাজ্যেও কি পুরভোটে বাম-তৃণমূল জোট?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget