এক্সপ্লোর

ধর্মেন্দ্রর প্রথম স্ত্রীর সঙ্গে কেমন সম্পর্ক হেমা মালিনীর? ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন 'ড্রিম গার্ল'

বলিউড সুপারস্টার ধর্মেন্দ্রর জীবনে স্ত্রী হিসেবে হেমা মালিনীই একা নন। তাঁর আগে প্রকাশ কৌরকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র। দুজনের সন্তানও রয়েছে।

মুম্বই : অভিনয় দক্ষতা এবং নৃত্যশৈলী ছাড়াও সৌন্দর্য, এনার্জি এবং আকর্ষণে নতুন প্রজন্মের যেকোনও বলি অভিনেত্রীকে অনায়াসে পিছনে ফেলে দিতে পারেন বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনী (Hema Malini)। আজ তাঁর জন্মদিন। সত্তর এবং আশির দশকে রুপোলি পর্দায় দাপিয়ে অভিনয় করতেন। দর্শকরাও তাঁকে তাঁর অভিনয় দক্ষতার জন্য প্রশংসায় ভরয়ে রাখেন। সেই হেমা মালিনী নিজের ব্যক্তিগিত জীবন নিয়ে কথা বললেন। 

আরও পড়ুন - বিদ্যুৎ জামওয়ালের চিয়ারলিডার হলেন অক্ষয় কুমার! ব্যাপারটা কী?

বলিউড সুপারস্টার ধর্মেন্দ্রর জীবনে স্ত্রী হিসেবে হেমা মালিনীই একা নন। তাঁর আগে প্রকাশ কৌরকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র। দুজনের সন্তানও রয়েছে। সানি দেওল এবং ববি দেওলও বলিউডের প্রতিষ্ঠিত অভিনেতা। ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে কেমন সম্পর্ক হেমা মালিনীর? নিজের বায়োগ্রাফি 'হেমা মালিনী - দ্য ড্রিম গার্ল'-এ তাঁদের মধ্যে সম্পর্ক কেমন, তা জানা গিয়েছে। হেমা মালিনীর বায়োগ্রাফিটি লিখেছেন লেখর রাম কমল মুখোপাধ্যায়। বায়োগ্রাফিতে ধর্মেন্দ্রর সঙ্গে তাঁর বিয়ে, প্রকাশ কৌরের সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট হেমা মালিনী। জানিয়েছেন, তিনি কখনওই ধর্মেন্দ্রর 'অন্য পরিবার'-এ নাক গলাননি। এমনকি তাঁদের বাড়িও যাননি। কারণ, তিনি তাঁদের বিরক্ত করতে চাননি।

আরও পড়ুন - Sooryavanshi Release Date: অক্ষয়-অজয়-রণবীরের 'সূর্যবংশী'-র মুক্তির দিন প্রকাশ, জেনে নিন তারিখ

বায়োগ্রাফিতে হেমা মালিনী জানিয়েছেন, অনেক সামাজিক উৎসব অনুষ্ঠানে ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে দেখা হয় তাঁর। কিন্তু ধর্মেন্দ্রর সঙ্গে বিয়ের পর আর তাঁদের কখনও দেখা হয়নি। একটি সাক্ষাৎকারে 'বাগবান' অভিনেত্রী বলছেন, 'আমি কাউকে বিরক্ত করতে চাই না। ধর্মেন্দ্র জি আমার জন্য, আমার মেয়েদের জন্য যা করেছেন, তাতে আমি খুবই খুশি। অন্যান্য বাবাদের মতো আমার সন্তানদের বাবার ভূমিকা পালন করেছেন। আমার মনে হয় আমি এতেই খুশি।'

তিনি আরও বলেন, 'আজকের দিনেও আমি একজন কর্মরত মহিলা। আর নিজের সম্মান আমাকে বজায় রাখতে হয়। কারণ, শিল্প এবং কলার কাছে আমি নিজেকে সমর্পন করে দিয়েছি। আমি কখনওই প্রকাশের সঙ্গে কথা বলিনি। আমি ওঁকে সম্মান করি। গোটা দুনিয়া আমার ব্যক্তিগত জীবন সম্পর্ক জানতে চায়। কিন্তু কেউই সম্পূর্ণটা জেনে উঠতে পারবেন না।'

ধর্মেন্দ্রর মায়ের সঙ্গে দেখা হওয়া প্রসঙ্গে হেমা মালিনী বলছেন, 'ধরম জির মা-ও একইরকম দয়ালু মনের মানুষ। আমার মনে আছে, একবার আমি জুহুর স্টুডিওতে ডাবিং করছি, তখন তিনি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। এরপর যখন এষা আমার জীবনে আসছে, সেই সময়ে কাউকে না জানিয়ে তিনি আমার সঙ্গে দেখা করেন। আমি ওঁর পায়ে হাত দিয়ে প্রণাম করি। তিনি তখন আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, সবসময় খুশি থাকতে। তাই ওঁরা আমাকে নিয়ে যেভাবে খুশি থাকতে চান, আমিও তাতেই খুশি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget