এক্সপ্লোর

Rashmika Mandanna: বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে কী সম্পর্ক? অবশেষে জানালেন রশ্মিকা মন্দান্না

রশ্মিকা মন্দান্নাই নাকি সম্পর্কে রয়েছেন বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে। বিভিন্ন সূত্রে খবর তেমনটাই। সত্যিই কি তিনি 'লাইগার' অভিনেতার সঙ্গে সম্পর্কে রয়েছেন?

মুম্বই: দক্ষিণী ছবিতে অভিনয় করলেও এখনও বলিউড ছবিতে দেখা যায়নি 'পুষ্পা' খ্যাত রশ্মিকা মন্দান্নাকে (Rashmika Mandanna)। তাঁর জনপ্রিয়তা আগেও ছিল। কিন্তু 'পুষ্পা দ্য রাইজ' ছবিতে 'শ্রীভল্লি' চরিত্রে অভিনয়ের পর তাঁকে ন্যাশনাল ক্রাশ বলা হতে থাকে। সেই রশ্মিকা মন্দান্নাই নাকি সম্পর্কে রয়েছেন বিজয় দেবেরাকোন্ডার (Vijay Deberakonda) সঙ্গে। বিভিন্ন সূত্রে খবর তেমনটাই। সত্যিই কি তিনি 'লাইগার' অভিনেতার সঙ্গে সম্পর্কে রয়েছেন? অবশেষে সেই প্রসঙ্গে মুখ খুললেন রশ্মিকা।

বিজায় দেবেরাকোন্ডার সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে রশ্মিকা-

সম্প্রতি এক সাক্ষাৎকারে রশ্মিকা মন্দান্না জানান, তাঁর পেশাগত দিকের পরিবর্তে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বেশি চর্চা হয়। তিনি বুঝতে পারেন না কেন মানুষের তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে এত আগ্রহ। তিনি বলেন, 'কখনও কখনও মনে হয়, আরে বাবা আমি বছরে পাঁচটা ছবি করছি, কিন্তু কিছু কিছু মানুষ সেই আমাকে আমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করে। আমাকে জিজ্ঞাসা করে, আমি কার সঙ্গে সম্পর্কে রয়েছি কিংবা কার সঙ্গে ডেটিং করছি। কী আমার ব্যক্তিগত জীবন। জানি, আমরা অভিনেতা। আমাদের প্রতি মানুষের জানার আগ্রহ অনেক বেশি। তাঁরা আমাদের সম্পর্কে জানতে চান। কিন্তু তাঁরা তো আমাদের কাজ নিয়েও কথা বলতে পারেন। অনুরাগীদের শুধু এটুকু বলতে চাই যে, দয়া করে কোনও কিছু বিষয়ে ইতি টানবেন না। যতক্ষণ না আমি নিজের মুখে কিছু বলছি, ততক্ষণ নিজেরা কিছু ভেবে নেবেন না।'

আরও পড়ুন - Rana Daggubati: বিবাহবার্ষিকীতে সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত পোস্ট মুছলেন রানা দগ্গুবতি!

রশ্মিকা আরও বলেন, 'বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে সম্পর্কের বিষয়টা আমার কাছে বেশ মজার। আমি 'কফি উইথ করণ'-এর এপিসোডগুলো দেখেছি। আমার বেশ মজার লেগেছে কখনও কখনও। আমার মনে হয়, ঠিকই আছে, লোকেরা এই নিয়ে কথা বলছে। ওরা এগুলো বলে মজা পাচ্ছে।' 'লাইগার' অভিনেতার সঙ্গে সম্পর্ক নিয়ে রশ্মিকা মন্দান্না স্বীকারও করলেন না, আবার অস্বীকারও করলেন না। বরং, মনে করিয়ে দিলেন যে, তাঁর ছবি নিয়ে বেশি কথা হোক, ব্যক্তিগত জীবন নিয়ে নয়। ব্যক্তিগত জীবন থেকে সম্পর্ক নিয়ে স্পষ্ট করে কিছুই জানালেন না তিনি।

প্রসঙ্গত, বলিউডে পা রাখতে চলেছেন রশ্মিকা মন্দান্না। তাঁকে শীঘ্রই দেখা যাবে রণবীর কপূরের বিপরীতে 'অ্যানিমল' ছবিতে। এছাড়াও তাঁকে দেখা যাবে সিদ্ধার্থ মলহোত্রর বিপরীতে 'মিশন মজনু' ছবিতে। এর পাশাপাশি তাঁর হাতে রয়েছে আরও বেশ কিছু ছবি। দক্ষিণী ছবির পাশাপাশি বলিউডেও যে তিনি রাজত্ব শুরু করতে চলেছেন, তা শুধুমাত্র সময়ের অপেক্ষা। অনুরাগীরা হিন্দি ছবিতে তাঁকে দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget