এক্সপ্লোর

রামগোপালের ওয়েব সিরিজ 'গানস অ্যান্ড থাইজ'-এর দৃশ্য এবং ভাষার নৃশংসতায় স্তম্ভিত বিগ বি, চাননি মুক্তি পাক এই ট্রেলার!

মুম্বই:  'গানস অ্যান্ড থাইজ' রামগোপাল বর্মা পরিচালিত নয়া এই ওয়েব সিরিজের ট্রেলার দিন পাঁচেক আগেই মুক্তি পেয়েছে অনলাইনে। জানা গিয়েছে এই ওয়েব সিরিজের ট্রেলার দেখে কার্যত স্তম্ভিত অমিতাভ বচ্চন। ট্রেলারে দৃশ্যের নৃশংসতা এবং অশ্লীল ভাষার ব্যবহার দেখে বিগ বি রামগোপালকে সতর্ক করেছিলেন এই ট্রেলার যেন তিনি অনলাইনে প্রকাশ না করেন। যদিও সেকথা শোনেননি রামগোপাল। প্রসঙ্গত, একাধিকবার ছবি বানিয়ে সেন্সর বোর্ডের রোষের মুখে পড়েছেন রামগোপাল। এবার তাই সেন্সর সদস্যদের কাঁচি এড়াতে অনলাইনকে নিজের ছবি মুক্তির মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন আরজিভি। যেহেতু অনলাইনে ওয়েব সিরিজ হিসেবে মুক্তি পাবে গানস অ্যান্ড থাইজ, তাই মনে করা হচ্ছে দৃশ্য এবং ভাষার অশ্লীলতা দেখে অদূর ভবিষ্যতে এই মাধ্যমও চলে আসবে সেন্সর বোর্ডের নিশানায়। এই ছবিতে নৃশংসতা এবং নগ্নতাকে মারাত্মক খোলামেলা ভাবে ব্যবহার করা হয়েছে। যদিও ওয়েবে এই ধরনের উন্মুক্ততা এই প্রথম দেখছে না দর্শক। ভারতীয় পরিচালক অনুরাগ কাশ্যপের ওয়েব সিরিজেও এরআগে দেখা গিয়েছে নগ্নতা এবং নির্মম দৃশ্যের ব্যবহার। তবে রামগোপালের এই ছবির ট্রেলার নির্মমতার এক অন্য নজির সৃষ্টি করেছে। হয়তো আরজিভির এই মনোভাবই নতুন পরিচালকদের সাহসী হতে উত্সাহ দিচ্ছে। অল্প কিছুদিনের মধ্যেই মনে করা হচ্ছে তাঁরা চলে আসবেন সেন্সর বোর্ডের কড়া নজরদারিতে। ওয়েব দুনিয়ায় ছ মিনিটের এই ট্রেলার মুক্তির সঙ্গে সঙ্গেই আলোড়ন ফেলেছে। যদিও ওয়েবে নজরদারি চালায় না সেন্সর কর্তৃপক্ষ। তাহলেও সিবিএফসি প্রধান পহেলাজ নিহালানি এরজন্যে রামগোপালকে তোপ দাগতে ছাড়েননি। তাঁর স্পষ্ট মন্তব্য, রামগোপালের বিকৃত মানসিকতার প্রকাশ পেয়েছে এই ছবির ট্রেলারের মাধ্যমে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget