এক্সপ্লোর

বড় তাড়াতাড়ি চলে গেলেন ঋষি আর ইরফান' আক্ষেপের সুর সেন্সর বোর্ড প্রধান প্রসূন জোশীর গলায়

'বড় তাড়াতাড়ি চলে গেলেন ঋষি আর ইরফান', দুই বলি তারকার মৃত্যুতে আক্ষেপের সুর প্রসূন জোশীর গলায়। বর্তমানে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেসন বা সেন্সর বোর্ডের প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। দুই মহারথীর প্রয়াণ 'বড়ই বেদনাদায়ক' বলে মন্তব্য করলেন তিনি।

মুম্বই: 'বড় তাড়াতাড়ি চলে গেলেন ঋষি আর ইরফান', দুই বলিউড তারকার মৃত্যুতে আক্ষেপের সুর প্রসূন জোশীর গলায়। বর্তমানে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেসন বা সেন্সর বোর্ডের প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। দুই মহারথীর প্রয়াণ 'বড়ই বেদনাদায়ক' বলে মন্তব্য করলেন তিনি।

গত ২৯ এপ্রিল মাত্র ৫৪ বছর বয়সেই শেষ হয়ে গিয়েছিল হিন্দি সিনেমার একটি অধ্যায়। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে নিউরোএনডোকট্রিন টিউমারের সঙ্গে লড়াইয়ে হেরে গিয়েছেন বলিউডের ব্যতিক্রমী খান। বুধবার সকালে ছড়িয়ে পড়েছিল সেই দুঃসংবাদ, প্রয়াত ইরফান খান। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ হলিউড, বলিউড থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরাও। মৃত্যুর আগে পর্যন্ত ইরফানের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল প্রসূনের। তিনি বলেন, 'কঠিন রোগের সঙ্গে ইরফানের লড়াই কিছু কম কষ্টকর ছিল না। পরিবারকে পাশে পেয়েছিলেন তিনি। শেষ নিঃশ্বাস পর্যন্ত মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন ইরফান। বাঁচার অদম্য ইচ্ছা ছিল বলেই দূরারোগ্য ব্যাধির সঙ্গে এতদিন লড়াই করতে পেরেছেন তিনি। সুস্থ হয়ে ফিরে আসবার চেষ্টাও করেছিলেন রুপোলি পর্দায়। তাঁর এই লড়াই অনুপ্রেরণা যোগায়।'

অন্যদিকে  পরদিন অর্থাৎ ৩০ এপ্রিল টিনসেল টাউনের আরেক উজ্জ্বল নক্ষত্র পতনের খবর আসে। প্রয়াত হন রোম্যান্টিক ছবির 'চকলেট বয়' ঋষি কপূর। ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। পরপর দুই মৃত্যুতে বলিউডের তারকাদের প্রায় বাকরোধ হয়ে যায়। প্রসূন বলেন, 'আমি অনেকদিন ধরে ঋষি কপূর ও তাঁর পুরো পরিবারকেই চিনি। খুব প্রাণোচ্ছল মানুষ ছিলেন তিনি। যেখানেই যেতেন সেই জায়গাকে মাতিয়ে রাখতেন। ইরফানের চলে যাওয়া অত্যন্ত অল্পবয়সে তা ঠিক কিন্তু বর্তমান সময়ের অনুপাতে খুব তাড়াতাড়ি চলে গেলেন ঋষি।'

সম্প্রতি এ আর রহমানের সঙ্গে হাত মিলিয়ে 'হাম হার নেহি মানেঙ্গে' গানের মধ্যে দিয়ে করোনা যোদ্ধাদের শ্রদ্ধা জানিয়েছেন প্রসূন। দু’বার জাতীয় পুরস্কার পাওয়া গীতিকার, ৪৮ বছরের প্রসূন জোশীর জন্ম উত্তরাখণ্ডের আলমোড়ায়। কাজ করেছেন ‘তারে জমিন পর’, ‘ফনা’, ‘রং দে বসন্তী’, ‘গজনি’, ‘চিটাগাং’, ‘ভাগ মিলখা ভাগ’, ‘নীরজা’র মতো ছবিতে। ২০১৫ সালে পেয়েছেন পদ্মশ্রী খেতাব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Ujaan Ganguly: বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
Arijit Singh: 'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?

ভিডিও

Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE
Fake Birth Certificate |
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতির মামলায় ED-র তলব, সিজিও কমপ্লেক্সে মদনের বড় পুত্র
Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget