এক্সপ্লোর

Ritabhari Chakraborty Exclusive: 'মা জানত, আমি জিতবই', অভিনয়ে সেরার শিরোপা পেয়ে বলছেন ঋতাভরী

মোবাইল ফোনে শুভেচ্ছা জানাতেই ওপার থেকে উচ্ছসিত উত্তর এল। সোশ্যাল মিডিয়ার পোস্টেও সেই খুশির ঝলক। 'এবার বলতেই পারি, আমি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্ণিয়া থেকে স্নাতক।' খুশি উপচে পড়ছে ঋতাভরী চক্রবর্তীর। শুধু কী তাই, নিজের বিষয়ে সেরার শিরোপাও ছিনিয়ে নিয়েছেন তিনি। বন্ধুদের সঙ্গে অনলাইন পার্টি, সাফল্য উৎযাপন, কেক.. জমজমাট ঋতাভরীর সাফল্য উদযাপন। 

কলকাতা: মোবাইল ফোনে শুভেচ্ছা জানাতেই ওপার থেকে উচ্ছসিত উত্তর এল। সোশ্যাল মিডিয়ার পোস্টেও সেই খুশির ঝলক। 'এবার বলতেই পারি, আমি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্ণিয়া থেকে স্নাতক।' খুশি উপচে পড়ছে ঋতাভরী চক্রবর্তীর। শুধু কী তাই, নিজের বিষয়ে সেরার শিরোপাও ছিনিয়ে নিয়েছেন তিনি। বন্ধুদের সঙ্গে অনলাইন পার্টি, সাফল্য উৎযাপন, কেক.. জমজমাট ঋতাভরীর সাফল্য উদযাপন। 

২০২০ থেকে ২০২১, এক বছরে অনেক কঠিন সময় পেরিয়েছেন ঋতাভরী। নিজের শারিরীক অসুস্থতা থেকে শুরু করে করোনা পরিস্থিতি, মানসিকভাবে ভেঙে পড়েননি কখনোই। বরং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সবাইকে ভালো রাখতে। কোভিড পরিস্থিতিতে গৃহবন্দি সাধারণ মানুষ যাতে মনের কথা বলে হাল্কা হতে পারে সেজন্য চালু করেছেন হেল্পলাইন। বিভিন্নভাবে চেষ্টা করেছেন মানুষের পাশে থাকার। তবে আজকের লম্বা পোস্ট জুড়ে শুধুই খুশির কথা লিখলেন ঋতাভরী। করোনা পরিস্থিতিতে অনলাইনে পড়াশোনা শুরু করেছিলেন তিনি। ক্লাস চলার মধ্যেই অসুস্থ হলে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। কিন্তু সেখান থেকেও ক্লাস চালিয়ে গিয়েছেন তিনি। ঋতাভরী লিখছেন, 'শারিরীক কষ্ট নিয়েও আমি আমার পরের ক্লাসের জন্য অপেক্ষা করতাম। আজ পুরস্কার পেয়ে মনে হচ্ছে পড়াশোনার ওপর আমার সেই ভালোবাসাটাই জিতেছে।' 

">

মেয়ের সাফল্যে খুশি মা শতরূপা সান্যালও। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, 'আজ ঋতাভরী UCLA( University of California ) থেকে গ্রাজুয়েট হল।দুটো সার্জারি, লকডাউনের মানসিক চাপ, সবকিছুকে মোকাবিলা করেই একটানা ক্লাস করত কাক ভোর থেকে! পুরো অনুষ্ঠানটাই ছিল অনলাইন। আমি উপস্থিত থেকে দেখলাম! মেয়ে এই বছরের সেরার পুরস্কার জিতল, সেই গৌরবের সাক্ষী রইলাম!' আর ঋতাভরী বলছেন, 'মায়ের মনে হয়েছিল আমি প্রথম হব। আমি এত কিছু ভাবিনি। কেবল স্নাতক হব এটা ভেবেই খুশি ছিলাম। জয়ের পুরস্কার হিসাবে আমি ১০০০ ডলারের সার্টিফিকেট পাচ্ছি। এছাড়া স্নাতক হওয়ার শংসাপত্র তো রয়েছেই। মা ভীষণ ভীষণ খুশি।'

ঋতাভরীর বিষয় ছিল 'অ্যাকটিং ফর ক্যামেরা প্রোগ্রাম'। সেই বিষয়েই প্রথম হয়েছেন তিনি। ঋতাভরী বলছেন, 'ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্ণিয়া থেকে হলিউডে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমার এই অভিজ্ঞতা আগে কখনও হয়নি। আমি চাই, আমার প্রোজেক্ট কালার্স অফ সাইলেন্স (Colours of Silence) হলিউড প্রোজেক্ট হিসাবে থাকুক। এই সুযোগটা হাতছাড়া করব না।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget