এক্সপ্লোর

Top Social Post: দীপিকার থেকে উপহার পেলেন ঋতাভরী, অসুস্থ অর্জুন বিজলানি, আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি

Top Social Post Today: আজ সোশ্যাল মিডিয়ায় চর্চায় রইল কোন কোন খবর? দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি

কলকাতা: এই টলিউড নায়িকার সঙ্গে বলিউডের যোগ রয়েছে দীর্ঘদিনের। একাধিক বলিউড নায়ক-নায়িকার সঙ্গে কাজও করে ফেলেছেন তিনি। শাহরুখ খান (Shah Rukh Khan), সলমন খানের (Salman Khan) সঙ্গে বাবা সিদ্দিকির পার্টিতেও ডাক পান তিনি। আর এবার, তাঁর জন্য একগুচ্ছ উপহার পাঠালেন খোদ দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। অন্যদিকে, অসুস্থ অভিনেতা অর্জুন বিজলানি (Arjun Bijlani), ভর্তি হাসপাতালে। এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অনেকেই উদ্বিগ্ন হয়েছিলেন অভিনেতার স্বাস্থ্য নিয়ে। অনেকেই জানতে চেয়েছিলেন কী হয়েছে অভিনেতার? অবশেষে অভিনেতার স্ত্রী জানালেন, অ্যাপেন্ডিসাইটিস (Appendicitis) হয়েছিল অভিনেতার। হঠাৎ পেটে যন্ত্রণা শুরু হয়েছিল অভিনেতার। সেই কারণেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। আজ সোশ্যাল মিডিয়ায় চর্চায় রইল কোন কোন খবর? দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অর্জুন বিজলানি, প্রয়োজন হল অস্ত্রোপচারেরও

অসুস্থ অভিনেতা অর্জুন বিজলানি (Arjun Bijlani), ভর্তি হাসপাতালে। এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অনেকেই উদ্বিগ্ন হয়েছিলেন অভিনেতার স্বাস্থ্য নিয়ে। অনেকেই জানতে চেয়েছিলেন কী হয়েছে অভিনেতার? অবশেষে অভিনেতার স্ত্রী জানালেন, অ্যাপেন্ডিসাইটিস (Appendicitis) হয়েছিল অভিনেতার। হঠাৎ পেটে যন্ত্রণা শুরু হয়েছিল অভিনেতার। সেই কারণেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। অভিনেতার স্ত্রী জানিয়েছেন, কাজের মধ্যেই হঠাৎ অসুস্থবোধ করেন অভিনেতা। তড়িঘড়ি মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই অভিনেতার অ্যাপেন্ডিসাইটিস-এর অস্ত্রোপচার হয়েছে। এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা। তবে তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে বলেই জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় অর্জুনের একটি ছবি শেয়ার করে নিয়ে স্ত্রী নেহা স্বামী বিজলানি (Neha Swami Bijlani) লেখেন, চিকিৎসক এবং ভগবানকে অশেষ ধন্যবাদ। অর্জুনের অস্ত্রোপচার সফল হয়েছে। ওর সমস্ত অনুরাগী, যাঁরা ওঁর জন্য প্রার্থনা করেছেন, তাঁদের প্রত্যেককে অনেক ধন্যবাদ।' এখনও হাসপাতালেই ভর্তি রয়েছেন অভিনেতা। তবে বিপদমুক্ত ও সুস্থ হয়েছেন তিনি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arjun Bijlani 🧿 (@arjunbijlani)

বঙ্গকন্যা ঋতাভরীকে বাক্স ভর্তি করে উপহার পাঠালেন দীপিকা!

এই টলিউড নায়িকার সঙ্গে বলিউডের যোগ রয়েছে দীর্ঘদিনের। একাধিক বলিউড নায়ক-নায়িকার সঙ্গে কাজও করে ফেলেছেন তিনি। শাহরুখ খান (Shah Rukh Khan), সলমন খানের (Salman Khan) সঙ্গে বাবা সিদ্দিকির পার্টিতেও ডাক পান তিনি। আর এবার, তাঁর জন্য একগুচ্ছ উপহার পাঠালেন খোদ দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। সোশ্যাল মিডিয়ায় ছোট্ট একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন তিনি। আর সেখানেই তিনি বিস্তারিত জানিয়েছেন সবটা। আন্তর্জাতিক নারী দিবসে বিশেষ এই উপহার এসেছে ঋতাভরীর কাছে। দীপিকা পাড়ুকোন যে একটি প্রসাধনী সংস্থা চালান, সেই কথা ইতিমধ্যেই সবার জানা। সংস্থাটির নাম 82°E। এই প্রসাধনী সংস্থার থেকেই এক বাক্স উপহার পাঠানো হয়েছে ঋতাভরীর জন্য। ঋতাভরী জানিয়েছেন, তাঁর সঙ্গে দীপিকা পাড়ুকোনের ব্যক্তিগতভাবে একবারই দেখা হয়েছিল। তবে তাঁর সংস্থার তরফ থেকেই যোগাযোগ করা হয় ঋতাভরীর সঙ্গে। নাহ.. কোনও বিজ্ঞাপনের সূত্রে নয়, দীপিকার সংস্থা নারীদিবসে বেছে নিয়েছিল এমন কিছু নারীদের, যাঁদের সমাজে বিশেষ অবদান রয়েছে। নিজের পায়ে দাঁড়িয়ে যাঁরা আত্মবলেই বলিয়ান। ঋতাভরী এই উপহার পেয়ে যারপরনাই খুশি। সোশ্যাল মিডিয়ায় দীপিকার সংস্থা ও খোদ নায়িকাকে ধন্যবাদ জানিয়েছেন ঋতাভরী। 

আরও পড়ুন: Top Entertainment News: চর্চায় শিনি শেট্টি, বিচ্ছেদের জল্পনা ওড়ালেন নয়নতারা. আজকের বিনোদনের সারাদিন

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
'সাহায্য করুন ...আমি চাই', এবার নতুন দলগঠন করে রাজনীতিতে আসছেন এই সুপারস্টার? বিজয়ের পর এবার...
'সাহায্য করুন ...আমি চাই', এবার নতুন দলগঠন করে রাজনীতিতে আসছেন এই সুপারস্টার? বিজয়ের পর এবার...
Actress Fallen ill: দুবাইতে জন্মদিন কাটাতে গিয়ে অসুস্থ অভিনেত্রী, হাসপাতালে গেলে চিকিৎসকেরা সন্দেহ করলেন...
দুবাইতে জন্মদিন কাটাতে গিয়ে অসুস্থ অভিনেত্রী, হাসপাতালে গেলে চিকিৎসকেরা সন্দেহ করলেন...

ভিডিও

Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ
NCPI News: NCPI সাংসদরা এবার কি বিজেপিতে মিশে যাবেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget