এক্সপ্লোর

হ্যাপি বার্থডে পাপা.....তোমায় প্রতিদিনই মিস করি, প্রয়াত পিতা বিলাসরাওয়ের জন্মদিনে আবেগমাখা পোস্ট রিতেশ দেশমুখের

২০১২-য় মাল্টিপল অর্গান ফেলিওর হয়ে মারা যাওয়া বিলাসরাও দুবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হয়েছিলেন মহারাষ্ট্রের।রিতেশের মনে ছাপ ফেলে যাওয়া ভিডিওটি দেখে বলিউডে তাঁর বন্ধুরাও প্রতিক্রিয়া দিয়েছেন।

মুম্বই: মহারাষ্ট্রের প্রয়াত রাজনীতিক বিলাসরাও দেশমুখের ৭৫-তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে ছেলে রিতেশ দেশমুখ আবেগমাখা একটি ভিডিও পোস্ট করে ট্যুইটারে ঝড় তুললেন। ভিডিওতে বলিউড অভিনেতা রিতেশকে বাবার জামার হাতায় হাত গলাতে, বাবার কুর্তাটিকে জড়িয়ে ধরতে দেখা যাচ্ছে। সোস্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে তিনি লিখেছেন, হ্যাপি বার্থডে পাপা.....তোমায় প্রতিদিনই মিস করি। #vilasraodeshmukh75," সোস্যাল মিডিয়ায় বিলাসরাওয়ের একটি মূর্তির ছবি পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন রিতেশের স্ত্রী জেনেলিয়া ডিসুজাও। প্রয়াত শ্বশুরের স্মরণে তিনি লিখেছেন, রিয়ানের শিক্ষক প্রশ্ন করেছিলেন, কে তোমার সবচেয়ে বড় গর্ব? ওর জবাব, আমার আজোবা। তুমি আমাদের গর্ব পাপা। তোমার উপস্থিতি প্রতিদিন অনুভব করি, জানি, তুমি যেখানেই থাক না কেন, ঠিক আমাদের খেয়াল রাখছ। আমাদের মধ্যে তুমি বেঁচে আছ, প্রতিদিন তোমায় আমরা সেলিব্রেট করি। শুভ জন্মদিন, পাপা। ২০১২-য় মাল্টিপল অর্গান ফেলিওর হয়ে মারা যাওয়া বিলাসরাও দুবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন মহারাষ্ট্রের। রিতেশের মনে ছাপ ফেলে যাওয়া ভিডিওটি দেখে অভিষেক বচ্চন জোড়হাতে প্রার্থনা, হার্ট, আলিঙ্গনের ইমোজি দিয়েছেন। আফতাব শিবদাসানি লিখেছেন, এত সুন্দর, ঈশ্বর ওনাকে, তোমার পরিবারকে আশীর্বাদ করুন। রিতেশের ভাই ধীরাজ, তাঁর স্ত্রী দীপশিখাও মন্তব্য করেছেন, তোমায় মিস করি পাপা। বিলাসরাওয়ের সহকর্মীদের অনেকে, বিনোদন দুনিয়ার লোকজনও ট্যুইটে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। যেমন হরভজন সিংহ লিখেছেন, তোমার জীবনের প্রতিটি মূহূর্তে উনি সঙ্গে আছেন ব্রাদার। অভিনেতা থেকে নেতা হওয়া শত্রুঘ্ন সিনহা লিখেছেন, মহারাষ্ট্রের দুবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, আমাদের খুবই কাছের বন্ধু, প্রয়াত মহান বিলাসরাও দেশমুখকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা, প্রার্থনা জানাই। সত্যিকারের ভূমিপুত্র, দক্ষ প্রশাসক ছিলেন তিনি, অনেক দপ্তর দক্ষ হাতে সামলেছেন। রিতেশ প্রত্যুত্তরে ট্যুইট করেছেন, প্রিয়তম স্যর @শত্রুঘ্ন সিনহা, আপনার কথাগুলো আমাদের কাছে অনেক দামি। আমার বাবা আপনাকে খুবই পছন্দ করতেন, সবসময় আপনার মতামতকে মূল্য দিতেন। পুণেতে ৬০-৭০ এর দশকের দিনগুলি কাটানোর কথা আমায় মন থেকে বলতেন। ভালবাসা, শ্রদ্ধা রইল।

সেরা শিরোনাম

Aditi Munshi: 'হিন্দু ধর্ম মেনে বিয়ে করেছি, স্বামী জেলে গেলে আমিও...' বলেছিলেন অদিতি! 'তাহলে জামিন কেন?' কটাক্ষ তরুণজ্যোতির
'হিন্দু ধর্ম মেনে বিয়ে করেছি, স্বামী জেলে গেলে আমিও...' বলেছিলেন অদিতি! 'তাহলে জামিন কেন?' কটাক্ষ তরুণজ্যোতির
Entertainment News: অসফল বিয়ে, বিচ্ছেদ করে খোরপোশ নেননি এক পয়সাও! জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন এই অভিনেত্রী
অসফল বিয়ে, বিচ্ছেদ করে খোরপোশ নেননি এক পয়সাও! জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন এই অভিনেত্রী
Bollywood News: সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?

ভিডিও

Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস
Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের
Debraj Chakraborty : ১৩০০ কোটি টাকার সম্পত্তি দেবরাজের? গ্রেফতারির পর বড় অভিযোগ তরুণজ্যোতির
Humayun Kabir : মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম', হুমায়ুনের বাড়িতে পুলিশ! ধরাল নোটিস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget