এক্সপ্লোর

Rituparna Sengupta: অস্ট্রেলিয়া, নিউজ়িল্যান্ডের পরে লস অ্যাঞ্জেলসে পাড়ি 'দাবাড়ু'-র, উচ্ছ্বসিত ঋতুপর্ণা

Rituparna Sengupta News: এই ছবির লস অ্যাঞ্জেলসে পাড়ি নিয়ে ঋতুপর্ণা বলছেন, 'দারুণ লাগছে। এই ছবিতে চিরঞ্জিৎ-দীপঙ্করদার মতো অভিনেতারা যেমন রয়েছেন, তেমনই রয়েছে অর্ঘ্য আর সমদর্শীর মতো খুদে দুই অভিনেতাও।

কলকাতা: অস্ট্রেলিয়া আর নিউজ়িল্যান্ডের পরে এবার 'লস অ্যাঞ্জেলস'-এ পাড়ি 'দাবাড়ু' (Dabaru)-র। পথিকৃৎ বসু পরিচালিত এই ছবি এবার দেখানো হবে 'লস অ্যাঞ্জেলস'-এ। আগামী ১৩ তারিখ 'লস অ্যাঞ্জেলস'-এ দেখানো হবে এই ছবি। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)-এর প্রযোজনায় এই ছবি তৈরি হয়েছে সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে। সেই ছবি এবার দেখানো হবে 'লস অ্যাঞ্জেলস'-এ। 

এর আগে উইন্ডোজ়-এর একাধিক ছবি বাংলার বাইরেও মুক্তি পেয়েছে। 'দাবাড়ু'-ও এর আগে মুক্তি পেয়েছে বিদেশে। এই ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty), দীপঙ্কর দে (Deepankar Dey), শঙ্কর চক্রবর্তী (Shankar Chakraborty), কৌশিক সেন (Kaushik Sen), খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee), বিশ্বনাথ বসু (Biswanath Basu), সংঘশ্রী সিংহ মৈত্র (Sanghasree Sinha Maitra), সমদর্শী সরকার (Samadarshi Sarkar), অর্ঘ্য রায় বসু (Arghya Basu Roy) ও অন্যান্যরা। ১০ মে বাংলায় মুক্তি পেয়েছিল এই ছবি। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় যথেষ্ট প্রশংসিত হয়েছে এই ছবি।

এই ছবির 'লস অ্যাঞ্জেলস'-এ পাড়ি নিয়ে ঋতুপর্ণা বলছেন, 'দারুণ লাগছে। এই ছবিতে চিরঞ্জিৎ-দীপঙ্করদার মতো অভিনেতারা যেমন রয়েছেন, তেমনই রয়েছে অর্ঘ্য আর সমদর্শীর মতো খুদে দুই অভিনেতাও। দাবা নিয়ে দীর্ঘদিন পরে একটা দারুণ ছবি হয়েছে। ভীষণ ভাল লাগবে সমস্ত বয়সের মানুষদের। বাংলার বাইরে এই ছবিটা যাঁরা এখনও দেখেননি, তাঁদের জন্যে এটা ভাল সুযোগ।'

এই ছবির প্যান ইন্ডিয়া মুক্তির পরে পরিচালক পথিকৃৎ এবিপি লাইভকে (ABP Live) বলেছিলেন,  'মুম্বই, চেন্নাই, জামসেদপুর, হায়দরাবাদ, ব্যাঙ্গালোর, পুণে সহ একাধিক জায়গায় ছবিটি দেখা যাবে। আমার ভাবতে খুব ভাল লাগছে যে ভারতবর্ষে দাবাড়ু বা গ্র্যান্ডমাস্টারকে কেন্দ্র করে প্রথম কোনও ছবি হল আর সেটা হল আমাদের বাংলায়। বাংলা ভাষায়। আজকে সেই ছবিটা, বিশ্বনাথ আনন্দ, রমেশ বাবু প্রজ্ঞানন্দ-এর শহরে মুক্তি পাচ্ছে। ভারতের এত রাজ্যে এতজন গ্র্যান্ডমাস্টার রয়েছেন, সবাই ছবিটা উপভোগ করতে পারবেন। এটা আমার কাছে বড় পাওনা। ভারতবর্ষের বাইরেও যাঁরা বাঙালি রয়েছেন, তাঁরাও এই ছবিটা দেখার সুযোগ পাবেন। বাংলায় যতটা ভালবাসা পেয়েছি, আশা করি বাংলার বাইরেও সেই ভালবাসা পাব।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Windows Production (@windowsproduction)

আরও পড়ুন: Sonam Kapoor: 'সাঁওয়ারিয়া'-তে অভিনয় করার কথা ছিল দীপিকার, কেন তাঁকে সরিয়ে এসেছিলেন সোনম?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget