এক্সপ্লোর

Ritwik Chakraborty: 'রাস্তায় মানুষ দেখলেই মাথায় হাত তুলে শম্ভু বাবার ঢঙে 'শান্তি' বলে উঠছেন', চরিত্রের সাফল্যে আপ্লুত ঋত্বিক

Abar Proloy: 'নেতিবাচক চরিত্রে অভিনয় আমি এর আগেও করেছি। কিন্তু 'আবার প্রলয়' সিরিজে আমার যে চরিত্র, শম্ভু বাবা, তার নিজস্ব একটা বাচনভঙ্গী আছে। সেই ভাষায় আমি আগে কখনও কাজ করিনি।'

কলকাতা: সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম 'জি ফাইভ'-এ (Zee 5) মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী (Raj Chakraborty) পরিচালিত সিরিজ 'আবার প্রলয়' (Abar Proloy)। ২০১৩ সালে সত্য ঘটনা অবলম্বনে তৈরি ছবি 'প্রলয়' মুক্তি পায়। তার ঠিক এক দশক পর সেই ছবির সিক্যুয়েল আনলেন রাজ, তবে ওয়েব সিরিজ ফরম্যাটে। এই সিরিজের হাত ধরেই ডিজিট্যাল দুনিয়ায় পা রাখলেন তিনি। সিরিজ মুক্তির পর যেমন প্রশংসিত হয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee), তেমনই খল চরিত্রে মন জয় করেছেন ঋত্বিক চক্রবর্তী (Ritwik Chakraborty)। নিজের চরিত্র নিয়ে কী বললেন অভিনেতা? কী তাঁর প্রতিক্রিয়া?

'আবার প্রলয়' সিরিজ নিয়ে ঋত্বিক চক্রবর্তীর প্রতিক্রিয়া

'আবার প্রলয়' মুক্তি পেয়ে গিয়েছে ওটিটিতে। দর্শক দেখে ফেলেছেন। অনিমেষ দত্তের চরিত্রে কাঁপিয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর উল্টোদিকে খল চরিত্রে সমানে সমানে টক্কর দিয়েছেন হৃত্বিক চক্রবর্তী। তাঁর কথায়, 'নেতিবাচক চরিত্রে অভিনয় আমি এর আগেও করেছি। কিন্তু 'আবার প্রলয়' সিরিজে আমার যে চরিত্র, শম্ভু বাবা, তার নিজস্ব একটা বাচনভঙ্গী আছে। সেই ভাষায় আমি আগে কখনও কাজ করিনি। আমার চরিত্রটা হচ্ছে অরিজিন্যালি বন্যার সময় বাংলাদেশ থেকে ভেসে এসেছে এরকম। ফলে ভাষায় মিশ্র একটা ব্যাপার তৈরি করার চেষ্টা করা হয়েছে। মানে তার ভাষায় বাংলাদেশি টানও থাকবে সেই সঙ্গে স্থানীয় টানও থাকবে। এবং এই চরিত্রটা মানুষ খুবই পছন্দ করেছেন।' 

হাসতে হাসতে ঋত্বিক বলেন, 'সিরিজে আমি মাথার ওপর হাত তুলে 'শান্তি' বলি, তো দেখছি রাস্তায় যখন কারও সঙ্গে দেখা হচ্ছে তাঁরাও সেই ভঙ্গিমায় 'দাদা, শান্তি' বলে উঠছেন। সেটা সত্যিই একটা ভাল লাগার বিষয়। এই চরিত্রের প্রভাবও পড়েছে মানুষের ওপর সেটা বুঝতে পারছি। কোনও কাজ করার পর যখন সেটা দর্শক পছন্দ করেন তখনই সেটার সার্থকতা তৈরি হয়।'

আরও পড়ুন: Roktobeej Exclusive: স্টেশনে বসেই গান তৈরি করলেন সুরজিৎ, হোয়াটসঅ্যাপে শুনে মনে ধরল শিবপ্রসাদ-নন্দিতার

প্রসঙ্গত, 'আবার প্রলয়' সিরিজের ট্রেলার প্রকাশের পর সমালোচনার ঝড় ওঠে কিছু চরিত্রের লুক নিয়ে। তার মধ্যে অন্যতম ঋত্বিকের চরিত্রও। তাঁর লম্বা চুল, গায়ে শাল, হাতে জপের মালা, মনে করায় জনপ্রিয় হিন্দি ওয়েব সিরিজ 'সেক্রেড গেমস'-এ পঙ্কজ ত্রিপাঠীর লুকের। অনেকে আবার ঋত্বিকের এই লুকের সঙ্গে 'ওহ মাই গড' ছবিতে মিঠুন চক্রবর্তীর লুকের মিলও খুঁজে পান। আপাতত এই সব তর্কবিতর্ক এড়িয়ে দর্শক মজেছেন ঋত্বিকের অভিনয়ে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Deepika Padukone: ৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা!
৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা!
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Govinda-Sunita Controversy: বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget