এক্সপ্লোর

'Rocky Aur Rani Ki Prem Kahani': শ্যুটিং শেষ 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র, ভিডিও কলে যোগ দিলেন আলিয়া

Wrap Up: এই ছবিতে রণবীর ও আলিয়ার সঙ্গে দেখা যাবে ধর্মেন্দ্র (Dhramendra), জয়া বচ্চন (Jaya Bachchan) ও শাবানা আজমিকে (Shabana Azmi)। ২০২৩ সালে মুক্তি পাচ্ছে এই ছবি। 

নয়াদিল্লি: অবশেষে শ্যুটিং ব়্যাপ আপ হল রণবীর সিংহ (Ranveer Singh) ও আলিয়া ভট্ট (Alia Bhatt) অভিনীত আগামী ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র ('Rocky Aur Rani Ki Prem Kahani' shoot wrap up)। কর্ণ জোহর (Karan Johar) সোমবার ছবির প্যাক আপ ঘোষণা করলেন। 

শ্যুটিং শেষ হল 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র

কর্ণ জোহর এদিন সোশ্যাল মিডিয়ায় ব়্যাপ আপের একটি মজাদার ভিডিও পোস্ট করেছেন। এই ছবি তাঁর 'হৃদয়ের একটি অংশ' বলে অভিহিত করেছেন। ক্যাপশনে পরিচালক-প্রযোজক লেখেন, 'আমার হৃদয়ের টুকরোর ব়্যাপ... একটি কাহিনি যা একটি সফরে পরিণত হয়েছে এবং যাকে আমি হৃদয়ের কাছে ধরে রাখব চিরকাল। অনেক বছর পর ডিরেক্টরের চেয়ারে বসলাম, মনে হল বাড়িতে ফিরলাম। আমাদের কিংবদন্তি এবং সুপারস্টার সেটে এবং ক্যামেরার সামনে ছিলেন - তাঁরা জাদু! ক্যামেরার পিছনেও আমার এ-টিমের সঙ্গে, আমার ক্ষমতার সঙ্গেও ম্যাজিকের থেকে কম কিছু ছিল না। ধন্যবাদ সকলকে যাঁরা এই কাহিনির জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন... আমি সারাজীবন কৃতজ্ঞ থাকব।'

এই ছবিতে রণবীর ও আলিয়ার সঙ্গে দেখা যাবে ধর্মেন্দ্র (Dhramendra), জয়া বচ্চন (Jaya Bachchan) ও শাবানা আজমিকে (Shabana Azmi)। ২০২৩ সালে মুক্তি পাচ্ছে এই ছবি। 

কর্ণের পোস্ট করা ভিডিওতে গোটা সিনেমার কাস্ট ও ক্রিউকে দেখতে পাওয়া যায়। তবে সশরীরে উপস্থিত ছিলেন না আলিয়া। কয়েকদিন আগেই এই ছবির শ্যুটিং শেষ করেছেন আলিয়া। তবে এদিন তাঁকে ভিডিও কলে এই উদযাপনে সামিল করেন রণবীর। কর্ণ জোহরকে বলতে শোনা যায়, 'এই হল রকি আর রানির ভার্চুয়াল ও রিয়েল প্রেম কাহিনি।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karan Johar (@karanjohar)

ভিডিওয় রণবীর সিংহকে বলতে শোনা যায়, 'আমি সবসময় কর্ণ জোহরের সিনেমায়, একটা ধর্মা ফিল্মে অভিনয় করতে চেয়েছিলাম। কিন্তু তখনই কি আর জানতাম যে আমার প্রথম ধর্মা ছবিই হবে সেই মানুষটি, দ্য বসের পরিচালনায়!'

আরও পড়ুন: Kriti Sanon: ইনস্টাগ্রামে ৫০ মিলিয়নের মাইলফলক ছুঁলেন কৃতী শ্যানন, ধন্যবাদ জানালেন অনুরাগীদের

এদিন নিজের সোশ্যাল মিডিয়াতেও একটি ভিডিও পোস্ট করেন রণবীর সিংহ। লেখেন, 'অনেক দিনের মন খুলে হাসি, কান্না, দুষ্টুমি, ভালবাসা, রক্ত আর ঘাম। অ্যাকশন এবং কাটের মধ্যে কোথাও, এই কাহিনি সেটে সবার হৃদয়ে একটি পরিবার খুঁজে পেয়েছে। বড়পর্দায় দেখা হচ্ছে ২০২৩ সালে।'

'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিটির গল্প লিখেছেন ইশিতা মৈত্র, শশাঙ্ক খৈতান ও সুমিত রায়। পরিচালনায় স্বয়ং কর্ণ জোহর। ২০২৩ সালে মুক্তি পাচ্ছে এই ছবি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget