এক্সপ্লোর

বিয়ের পর প্রথম রোজ ডে! এবারও গোলাপ আনবে নীল? অপেক্ষায় তৃণা

'আমি ফুল খুব ভালোবাসি। তাই প্রতিবছর রোজ ডে তে আমাকে গোলাপ দেয় নীল। এই বছরও আশা করি কিছু পরিকল্পনা করবে' বললেন তৃণা

কলকাতা: শুরু ভ্যালেন্টাইনস উইক, অর্থাৎ ভালোবাসার সপ্তাহ। আর সদ্য বিয়ের পরেই যদি শুরু হয় ভালোবাসার সপ্তাহ তাহলে তো আর কথাই নেই। ঠিক যেমনটা হয়েছে নীল ভট্টাচার্য আর তৃণা সাহার ক্ষেত্রে। গতকালই বউভাতের অনুষ্ঠান ছিল 'তৃনীল'-এর। প্রেমের সপ্তাহে কী কী পরিকল্পনা রয়েছে ছোটপর্দার 'হিট' জুটির? এবিপি আনন্দকে জানালেন নববধূ।
মোবাইল একবার বাজতে না বাজতেই ধরলেন তৃণা, ভারি গলায় বললেন 'হ্যালো'.. শরীর খারাপ? 'না, গলা ভেঙে গিয়েছে, আওয়াজ বেরোচ্ছে না', একটু হেসে বললেন নায়িকা। তারপর নিজেই গল্প জুড়লেন। মাত্র ২টো দিন কেটেছে শ্বশুরবাড়িতে। কিন্তু তাতেই প্রশংসায় পঞ্চমুখ নতুন বৌমা। বললেন, 'কাল অনেক রাত পর্যন্ত পার্টি চলেছে বাড়িতে। বন্ধুবান্ধব তো বটেই, আমার শ্বশুর-শাশুড়িও ছিলেন। নাচ-গান হয়েছে অনেকটা রাত অবধি।'
বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইনস উইক। আজ রোজ ডে। তৃণা বলছেন, ' আমার কাছে ভালোবাসার জন্য কোনও বিশেষ দিন হয় না। প্রত্যেকদিনই আমি নতুন করে নীলের প্রেমে পড়ি। তবে প্রত্যেক বছর ভ্যালেন্টাইনস ডেতে আমরা দেখা করি। সেটা বাদ হয় না। আর আমি ফুল খুব ভালোবাসি। তাই প্রতিবছর রোজ ডে তে আমাকে গোলাপ দেয় নীল। এই বছরও আশা করি কিছু পরিকল্পনা করবেই। আমি তো এখন বাইরে!'
বউভাতের পরের দিনই 'বাড়ির বাইরে' নতুন বউ? তৃণা বললেন, 'আমি তো আজ থেকেই শ্যুটিং-এ ফিরলাম। আমার শ্বশুর-শাশুড়ি একেবারে বন্ধুর মত। আর আমার কাজটাকেও বোঝেন , সম্মান করেন। অন্য যে কোনও বাড়ি হলে এমন করে বিয়ের পরেরদিনই শ্যুট করতে পারতাম কিনা জানি না।' খড়কুটো ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন তৃণা। শ্যুটিং-এ ফিরলেও লুক বদলায়নি তৃণার। কারণ 'খড়কুটো'-র গল্পেও সদ্য বিয়ে হয়েছে 'গুনগুন'-এর।
নীল-তৃণার রাজকীয় বিয়েতে আশীর্বাদ করতে হাজির হয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণার কাছে সেটাই 'বিশাল পাওয়া'। মুখ্যমন্ত্রী ছাড়াও বিয়েতে উপস্থিত ছিলেন তৃণা ও নীলের কাছের বন্ধু ও আত্মীয়রা। তাঁরা সবাই এসেছিলেন নবদম্পতিকে আর্শীর্বাদ করতে। আনন্দে, আলোয় সেই সন্ধ্যায় মেতে উঠেছিল অর্কিড গার্ডেন। তৃণা বললেন, 'আমি খুব কাছের বন্ধুদেরই নিমন্ত্রণ করেছিলাম। আর খুব ভালো লেগেছিল যে প্রায় সবাই এসেছিলেন। তবে দিদি আসবেন ভাবতে পারিনি। উনি এয়ারপোর্ট থেকে সোজা আমার বিয়ের মণ্ডপে চলে আসেন। আমায় আশীর্বাদও করেন।'
রান্না করতে ভালোবাসেন তৃণা। যদিও সময়ের অভাবে রান্নাঘরে কমই যাওয়া হয় গুণগুণের। তৃণার হাতের কোন পদ সবচেয়ে পছন্দ নীলের? তৃণা হেসে বললেন, ' আমি অনেক মিষ্টি পদ বানাই। আমার হাতের নাটেলা চাট নীল খুব ভালোবাসে। যখনই বানাই, প্রায় পুরোটাই খেয়ে নেয় নীল।'
বাড়ি ফিরলে তৃণার জন্য কী অপেক্ষায় থাকবে নীলের গোলাপের তোড়া? 'নিশ্চয়ই জানাব', ফোন ছাড়ার আগে উত্তর দিলেন নববধূ।

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev on Student Protest: 'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
Lopamudra Mitra: লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget