এক্সপ্লোর

১০০ কোটির ক্লাব এখনও বহু দূর, কোথায় মার খেল ‘ফ্যান’?

নয়াদিল্লি: নাঃ, ‘ফ্যান’ও শাহরুখ খানের কেরিয়ারকে ফ্যানের বাতাস যোগাতে পারল না। বক্স অফিসে মুখ থুবড়ে না পড়লেও ১০০ কোটির ক্লাবে ঢোকা ফ্যানের পক্ষে এখনও দূর অস্ত। অথচ মনীশ শর্মা পরিচালিত এই ছবি মুক্তি পেয়েছিল দারুণ প্রতিশ্রুতি নিয়ে। সমালোচকরা তো বটেই দর্শকও প্রশংসা করেছিলেন ছবিটির। এ বছর বক্স অফিসে সব থেকে বড় ওপেনিংও পেয়েছিল ‘ফ্যান’। কিন্তু দিন যত এগিয়েছে, শাহরুখের এই নয়া ছবিকে ততই প্রত্যাখ্যান করেছেন ছবিপ্রেমীরা। দর্শক মনে করছেন, কিং খানের এখন বয়সোচিত রোলই করা ভাল, অল্পবয়সি ক্রেজি ফ্যানের ভূমিকায় বেশি বেশি লাফঝাঁপ তাঁদের আরোপিত লেগেছে। তা ছাড়া চেন্নাই এক্সপ্রেস, হ্যাপি নিউ ইয়ার বা দিলওয়ালের মত আগাপাশতলা কমার্শিয়াল ছবিতেই দর্শকরা শাহরুখকে দেখে অভ্যস্ত। সেখানে ‘ফ্যানে’র গল্প সম্পূর্ণ অন্যরকম। অনেকেরই মনে হয়েছে, কমার্শিয়াল ফিল্মের মোড়কে আর্ট ফিল্ম পেশ করা হয়েছে তাঁদের কাছে। তাই ইরফান খান অভিনীত যে ছবি সুপারহিট হত, শাহরুখকে সেই ছবিতে অভিনয় করতে দেখে মুখ ফিরিয়েছেন তাঁরা। ‘ফ্যানে’র প্রথমার্ধ প্রশংসা কুড়োলেও দ্বিতীয়ার্ধ কিন্তু সমালোচনার মুখে পড়েছে। পাশাপাশি শাহরুখের ছবি মানেই সুপার হিট নাচ গান মিউজিক, দুর্দান্ত লোকেশন। ফ্যানে সে সবেরও অভাব প্রকট। তা ছাড়া এক সপ্তাহ আগে মুক্তিপ্রাপ্ত ‘দ্য জাঙ্গল বুক’ সুপারহিট হওয়ায় স্বাভাবিকভাবেই মার খেয়েছে ‘ফ্যান’। সোশ্যাল মিডিয়ায় ‘বয়কট ফ্যান’ প্রচারও প্রভাব ফেলেছে ছবির ভাগ্যে। সব মিলিয়ে ছবিমুক্তির পর সপ্তাহদুয়েক কেটে গেলেও কেঁদে ককিয়ে কোনওরকমে ৮২ কোটির ঘর ছুঁয়েছ ‘ফ্যান’। অর্থাৎ শাহরুখের এই নয়া ছবি কিন্তু হিট নয় কোনওমতেই, একেবারে ফ্লপ না বললেও চলনসইয়ের বাইরে তাকে কিছুই বলা যায় না। চিন্তিত শাহরুখ তাঁর আগামী ছবি ‘রইস’-এর মুক্তি সামনের বছর পর্যন্ত পিছিয়ে দিয়েছেন। তার মানে কোথাও না কোথাও কাঁপুনি লেগেছে বাদশারও।

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget