এক্সপ্লোর

Rubel Das: শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত রুবেল

Rubel Das Accident: ধারাবাহিকে একটি অ্যাকশন সিক্যুয়েন্সের শ্যুটিং করছিলেন রুবেল। বাসের মাথা থেকে লাফ দিতে গিয়ে দু পায়ের গোড়ালিতেই আঘাত লেগেছে তাঁর।

কলকাতা: ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে আহত অভিনেতা রুবেল দাস (Rubel Das)। আপাতত ধারাবাহিক 'নিম ফুলের মধু' (Neem Fuler Madhu)-র মুখ্যভূমিকায় দেখা যাচ্ছে রুবেলকে। তাঁর বিপরীতে দেখা যাচ্ছে পল্লবী শর্মা (Pallavi Sharma)-কে। এই ধারাবাহিকেরই একটি অ্যাকশন সিক্যুয়েন্সের শ্যুটিং করতে গিয়ে আহত হয়েছেন রুবেল। 

ধারাবাহিকে একটি অ্যাকশন সিক্যুয়েন্সের শ্যুটিং করছিলেন রুবেল। বাসের মাথা থেকে লাফ দিতে গিয়ে দু পায়ের গোড়ালিতেই আঘাত লেগেছে তাঁর। অসমান জমির ওপর অতর্কিতে পা পড়ে যাওয়াতেই এই দুর্ঘটনা। তখনি চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়। ২ পায়ে প্লাস্টার করা হয়েছে অভিনেতার। আপাতত তিনি তাঁর বারাসাতের বাড়িতে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন। আপাতত ধারাবাহিক ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই চলবে। তবে অভিনেতাকে ৬ সপ্তাহের বিশ্রাম নিতে বলা হয়েছে। এতদিন ধারাবাহিক কীভাবে চলবে সে নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। 

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন রুবেলের প্রেমিকা অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য্য (Sweta Bhattacharya)। রুবেলের ২টি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো চ্যাম্প। তুমি ভীষণ সাহসী ছেলে। আমার বিশ্বাস তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তুমি ভাল তাই তোমার সঙ্গে খারাপ কিচ্ছু হতেই পারে না। তোমায় ভালবাসি বাবাই। সবসময় তোমার সঙ্গে রয়েছি।

আপাতত সিরিজের কাজ করছেন শ্বেতা। ধারাবাহিকে দেখা যাচ্ছে না তাঁকে। ধারাবাহিক 'সোহাগ জল'-এ শেষবার দেখা গিয়েছিল শ্বেতাকে। এই মাসের শুরুতেই শেষ সম্প্রচার হয়েছে এই ধারাবাহিকের। আপাতত নতুন কাজ নিয়ে ব্যস্ত শ্বেতা, তবে প্রেমিকের এমন দুর্ঘটনায় মনখারাপ তাঁর। অভিনয়ের সঙ্গে সঙ্গে, রুবেল ভাল নৃত্যশিল্পীও। তাই তাঁর পায়ে আঘাত রাখায় চিন্তায় রয়েছে পরিবার ও শ্বেতা। কেউই চান না তাঁকে অস্ত্রোপচারের দিকে যেতে হোক। রুবেলের অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন অনুরাগীরাও। 

আরও পড়ুন: Bawaal: 'বাওয়াল' ছবিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সংযোগ, নির্মাতাদের কাছে ডাবিং করার অনুরোধ জাপানের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sweta Mou Bhattacharya (@bhattacharya.sweta21)

                                                                                             

 

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget