এক্সপ্লোর

Rudranil Ghosh: ভোটপ্রচারে রুদ্রনীল এবার 'হীরকরাজ'! গানে গানে দিচ্ছেন রাজনৈতিক বার্তা

Rudranil Ghosh as Hirokraaj: বিজেপির প্রার্থী তিনি নন বটে, তবে বিজেপির তারকা প্রচারক তিনি। পথে নেমে প্রচারের পাশাপাশি, সোশ্যাল মিডিয়াতেও অভিনব প্রচার সারেন এই অভিনেতা

কলকাতা: এক ঝলকে দেখলে তাঁকে চেনাই দায়। অভিনেতার পোশাক থেকে শুরু করে হাবভাব.. আপনাকে মনে করাবেই কিংবদন্তি এক ছবির, কিংবদন্তি এক চরিত্রের কথা। সত্যজিৎ রায় (Satyajit Roy) পরিচালিত 'হীরক রাজার দেশে' ছবির হীরক রাজের কথা। তবে প্রোফাইলের নাম আপনাকে চিনিয়ে দেবে, এই অভিনেতার আসল পরিচয়। রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। ভোটপ্রচারের টলিউড-বলিউডের এই অভিনেতা এবার হীরকরাজ!

রুদ্রনীলের রাজনৈতিক পরিচয় দেওয়ার প্রয়োজন নতুন করে নেই। বিজেপির প্রার্থী তিনি নন বটে, তবে বিজেপির তারকা প্রচারক তিনি। লোকসভা নির্বাচনের তারকা প্রচারকের তালিকায় নাম রয়েছে তাঁর। পথে নেমে প্রচারের পাশাপাশি, সোশ্যাল মিডিয়াতেও অভিনব প্রচার সারেন এই অভিনেতা। বিভিন্ন নাতিদীর্ঘ রাতনৈতিক কবিতা লিখে তিনি তা পাঠ করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে উঠে আসে বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক টানাপোড়েন থেকে শুরু করে বিরোধী দল নিয়ে বিভিন্ন কটাক্ষ। রুদ্রনীলের এই কবিতাগুলি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরালও হয়। 

তবে এবার, ভোটপ্রচারে রুদ্রনীল হীরকরাজ। আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও শেয়ার করে নিয়েছেন তিনি। সেখানে তাঁকে দেখা যাচ্ছে হীরকরাজার বেশে। আবহে বাজছে.. ওরে মন দিয়ে শোন সব জনতা/ গাইছি বড় দুখে/ হীরক রানির পোড়া দেশে/ কেউ নাইকো সুখে..' ছোট্ট সেই গানে এটুকু স্পষ্ট, কলিতে কলিতে কখনও মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), কখনও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কখনও আবার তৃণমূলের শাসনকেই বিঁধেছেন অভিনেতা। তবে এই গানকে টিজ়ার বলে উল্লেখ করেছেন তিনি। 

সোশ্যাল মিডিয়ায় ছোট্ট এই ক্লিপিংসটি পোস্ট করে রুদ্রনীল লিখেছেন, "যারা বানিয়েছে বাংলাকে হীরক রাজার দেশ...তাদের স্বৈরাচার এবার হবে শেষ।".. আসছে...। এর আগে, রাজনৈতিক কবিতার জন্য চর্চায় ছিলেন রুদ্রনীল। তবে এবার তাঁর নতুন অস্ত্র হতে চলেছে এই রাজনৈতিক গান। প্রসঙ্গত, এই প্রথম নয়, তৃণমূল থেকে শুরু করে সিপিএম, কংগ্রেস, বিজেপি.. বিভিন্ন সময়েই বিভিন্ন দল গানকে ব্যবহার করেছেন রাজনীতির প্রচারের মাধ্যম হিসেবে। এবার সেই তালিকায় নাম লেখালেন রুদ্রনীলও।

 

আরও পড়ুন: Payel-Dwaipayan's Story: ইঞ্জিনিয়ার স্বামীকে নিয়ে নেচে গোটা বিশ্বে সাড়া ফেলেছেন পায়েল, 'ভাইরাল' যুগলের প্রেম-সংসারের গল্প

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget