এক্সপ্লোর

Rudranil Ghosh: সৃজিতের ওয়েব সিরিজে বিশেষ চরিত্র, শার্লক ও ওয়াটসনের সঙ্গে ফ্রেমবন্দি রুদ্রনীল

Rudranil Ghosh News: এই সিরিজে শার্লকের ভূমিকায় দেখা যাবে কে কে মেননকে। আর তাঁর সহকারী ডক্টর ওয়াটসনের ভূমিকায় দেখা যাবে রণবীর শোরেকে।

কলকাতা:  ওয়েব সিরিজের কাজের ফাঁকে কে কে মেনন (Kay Kay Menon) ও রণবীর শোরের (Ranvir Shorey)-র মধ্যে দাঁড়িয়ে ক্যামেরাবন্দি রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। ভারতীয় প্রেক্ষাপটে শার্লক হোমসকে নিয়ে ওয়েব সিরিজ তৈরি করছেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। আর সেই ছবিতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রুদ্রনীল ঘোষকে। 

এই সিরিজে শার্লকের ভূমিকায় দেখা যাবে কে কে মেননকে। আর তাঁর সহকারী ডক্টর ওয়াটসনের ভূমিকায় দেখা যাবে রণবীর শোরেকে। হিন্দি এই ওয়েব সিরিজের কিছুটা অংশের শ্যুটিং হয়েছিল বোলপুরে। আর সেখান থেকেই এই ছবি শেয়ার করে নিয়েছেন রুদ্রনীল। সঙ্গে লিখেছেন, 'শিক্ষকদের সঙ্গে কাজের শেষে! প্রিয় অভিনেতা কে কে মেনন ও রণবীর শোরে। প্রায় এক মাস ধরে একসঙ্গে কাজ হল। আজ শেষ দিন ছিল আমার। কাজের ফাঁকে আড্ডা গল্পের মাঝেও কি করে জীবন্ত চরিত্র হয়ে উঠতে হয়, গভীরতায় ডুব দিতে হয় তা আরও বেশী করে শিখলাম। অনেক ধন্যবাদ সৃজিত মুখোপাধ্যায়'। 

কেরিয়ারের গতি এখন মোটামুটি মসৃণ রুদ্রনীলের। সদ্য মুক্তি পেয়েছে তাঁর ওয়েব সিরিজ 'শাবাশ ফেলুদা'। সামনেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি 'আবার বিবাহ অভিযান'। সৌমিক হালদার পরিচালিত 'আবার বিবাহ অভিযান' মূলত তাইল্যান্ডের প্রেক্ষাপটে তৈরি। স্ত্রীয়েদের কবল থেকে কিছুদিনের জন্য রেহাই পেতে তাইল্যান্ড পাড়ি দেবেন তিন পুরুষ। কিন্তু বিদেশের মাটিতে মজা করতে গিয়ে কোন ঝামেলায় জড়াবে তিন 'স্বামী'? বাড়িতে স্ত্রী থাকতেও বিদেশিনীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে হবে? আর সেই বিয়েতে অতিথি হয়ে হাজির হবেন স্ত্রীয়েরাও! আর তার পরে, হাসি, আনন্দ আর কমেডির মোড়কে এই ছবি মনখারাপ কমানোর ওষুধ হিসেবে কাজ করতেই পারে।

এই ছবিতে ফের দর্শকদের নতুন চমক দিতে হাজির অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ ও  অনির্বাণ ভট্টাচার্য (Ankush Hazra, Rudranil Ghosh, Anirban Bhattacharya)। আর নায়িকা? নায়িকা ছাড়া কী এমন ছবি জমে? প্রথম ছবির মতোই, এখানে থাকছেন, নুসরত ফারিয়া, সোহিনী সরকার ও প্রিয়ঙ্কা সরকার (Sohini Sarkar, Priyanka Sarkar, Nusraat Faria)। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব নিয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। সদ্য মুক্তি পাওয়া গানটিও কম্পোজ করেছেন জিৎ। গানটি লিখেছেন প্রসেন ( Prosen ) ও গেয়েছেন আদিত্য দেব (Aditya Dev)। নির্মাতাদের বিশ্বাস 'আবার বিবাহ অভিযান' বিনোদন, দুর্দান্ত কাস্ট, পরিচালক, সঙ্গীত ও চোখধাঁধানো ভিস্যুয়ালের সম্পূর্ণ প্যাকেজ হতে চলেছে। ছবিটি মুক্তি পাওয়ার কথা জামাই ষষ্ঠীর আবহে, ২৫ মে। 

আরও পড়ুন: WHO on Covid-19: কোভিড আর 'বিপদ' নয়? বড়সড় ঘোষণা WHO-এর

আরও পড়ুন: Kale Health Benefits: সবুজ পাতাজাতীয় সবজি Kale-র পুষ্টিগুণ, কী কী সমস্যার সমাধান করে?

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rudranil Ghosh (@rudranilrudy)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget