এক্সপ্লোর

Rukmini on Tekka: দেবের চোখে জল দেখে অন শট কেঁদে ফেলেছিলাম: রুক্মিণী

Rukmini Maitra on Dev: রুক্মিণী বলেন, 'আমায় যখন প্রথম বলা হয়েছিল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স নিয়ে কিছু বলার জন্য... আমি একটাই কথা বলেছিলাম, 'বৈপ্লবিক'। আমি বলেছি, প্রযোজক হিসেবেও দেব 'বৈপ্লবিক'।

কলকাতা: এই ছবি করতে প্রথমটা নাকি রাজিই হননি রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। যখন এই ছবির অফার তাঁর কাছে এসেছিল, সেই সময়ে সদ্য 'ব্যোমকেশ'-এর কাজ শেষ করেছেন তিনি। সেই সময়ে দাঁড়িয়ে নতুন করে দেবের সঙ্গে নতুন রসায়ন তৈরি করাটা সহজ ছিল না। কিন্তু সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee)-র থেকে চিত্রনাট্য শুনে বদলে গিয়েছিল তাঁর ভাবনা। কাজ করতে রাজি হয়েছিলেন তিনি। আর তারপরেই তৈরি হয় 'টেক্কা' (Tekka)। এবার পুজোয় মুক্তি পাচ্ছে দেব (Dev), রুক্মিণী মৈত্র (Rukmini Maitra), স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) অভিনীত নতুন ছবি 'টেক্কা' (Tekka)। আর সেই ছবিতে অভিনয় করা নিয়ে মন খুলে কথা বললেন রুক্মিণী। 

আজ মুক্তি পেয়েছে এই ছবির প্রথম ঝলক। সেটি মুক্তির পরে, সাংবাদিক সম্মেলনে রুক্মিণী বলেন, 'আমায় যখন প্রথম বলা হয়েছিল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স নিয়ে কিছু বলার জন্য... আমি একটাই কথা বলেছিলাম, 'বৈপ্লবিক'। আমি বলেছি, প্রযোজক হিসেবেও দেব 'বৈপ্লবিক'।  আমি আজ বলছি, দেব নিজের অভিনয়টাকেও 'বৈপ্লবিক' জায়গায় নিয়ে গিয়েছে। 'টেক্কা'-তে ও দুর্দান্ত কাজ করেছে। একটা শট ছিল দেব আর আমার। আমি ক্যামেরার উল্টোদিকে দাঁড়িয়ে ওই সময়ে দেবের চোখে জল দেখে আমি অন শট কেঁদে ফেলেছিলাম। স্বস্তিকা তো চুপ হয়ে গিয়েছিল। ১০ মিটার দূরত্বে থেকেও দেবের আবেগ আমায় ছুঁয়ে গিয়েছিল। আর ও একটা দুর্দান্ত সুইচ অন, সুইচ অফ করেছে।'

আজ প্রকাশ্যে এসেছে 'টেক্কা'-র প্রথম ঝলক। সেখানে প্রথমেই বলা হচ্ছে, কলকাতার একটি নামি স্কুল থেকে একটি শিশুকে অপহরণ করে পালিয়েছে দেবের চরিত্র ইকলাখ। দেবের গলায় শোনা যায়, 'এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কী জানেন ম্যাডাম? গরীব হয়ে জন্মানো। তোমরা আমাদের কথা ভাবো কোনোদিনও? আমরা ভূতের মতো তোমাদের চারপাশে ঘুরে বেড়াই। একটা মুখও মনে থাকে? এবার থাকবে।' গোটা ঝলক জুড়েই যেন এক চোর পুলিশের খেলা। দেব বনাম রুক্মিণী। স্বস্তিকার চরিত্র নিয়ে এই ঝলকে ধোঁয়াশা রয়েছে। তবে নিঃসন্দেহে তাঁর চরিত্রটিও যথেষ্ট আকর্ষণীয়। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Entertainment Ventures (@deventertainmentventures)

আরও পড়ুন: Dev and Rukmini: প্রেম নয়, এবার দেব বনাম রুক্মিণী.. কে কাকে দেবেন 'টেক্কা'?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget