এক্সপ্লোর

Dev and Rukmini: প্রেম নয়, এবার দেব বনাম রুক্মিণী.. কে কাকে দেবেন 'টেক্কা'?

Tekka First Glance: আজ প্রকাশ্যে এসেছে 'টেক্কা'-র প্রথম লুক। সেখানে প্রথমেই বলা হচ্ছে, কলকাতার একটি নামি স্কুল থেকে একটি শিশুকে অপহরণ করে পালিয়েছে দেবের চরিত্র ইকলাখ

কলকাতা: এতদিন লুক বা যে ঝলক প্রকাশ্যে এসেছিল, তাতে আঁচও পাওয়া যায়নি গল্পের। তবে আজ মুক্তি পেল 'টেক্কা' (Tekka) ছবির প্রথম ঝলক। আর তাতেই যেন পরিষ্কার হয়ে গেল সবটা। যাঁরা ভেবেছিলেন এই ছবিতে ফের একবার দেব (Dev) আর রুক্মিণী মৈত্রের (Rukmini Maitra) সমীকরণ দেখা যাবে, তাঁদের জন্য থাকছে নতুন চমক। সমীকরণ নয়, নায়ক নায়িকা নয়.. একে অপরের মুখোমুখি, সম্মুখ সমরে দেখা যাবে দেব আর রুক্মিণীকে। দেবকে দেখা যাবে একজন কিডন্যাপারের ভূমিকায়। কলকাতার নামী একটি স্কুল থেকে একটি মেয়েকে অপহরণ করে পালায় সে। কিন্তু সত্যিই কি দেব কেবলমাত্র নিজের জন্য অপহরণ করেছে শিশুটিকে নাকি তার আড়ালে রয়েছে অন্য কোনও গল্প, সেই উত্তর দেবে সিনেমা। রুক্মিণীকে দেখা যাবে একজন পুলিশ অফিসারের চরিত্রে।

আজ প্রকাশ্যে এসেছে 'টেক্কা'-র প্রথম লুক। সেখানে প্রথমেই বলা হচ্ছে, কলকাতার একটি নামি স্কুল থেকে একটি শিশুকে অপহরণ করে পালিয়েছে দেবের চরিত্র ইকলাখ। দেবের গলায় শোনা যায়, 'এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কী জানেন ম্যাডাম? গরীব হয়ে জন্মানো। তোমরা আমাদের কথা ভাবো কোনোদিনও? আমরা ভূতের মতো তোমাদের চারপাশে ঘুরে বেড়াই। একটা মুখও মনে থাকে? এবার থাকবে।' গোটা ঝলক জুড়েই যেন এক চোর পুলিশের খেলা। দেব বনাম রুক্মিণী। স্বস্তিকার চরিত্র নিয়ে এই ঝলকে ধোঁয়াশা রয়েছে। তবে নিঃসন্দেহে তাঁর চরিত্রটিও যথেষ্ট আকর্ষণীয়। 

এই ঝলক থেকেই স্পষ্ট, দেবকে দেখা যাবে একেবারে একজন প্রান্তিক মানুষের চরিত্রে। তাঁর চরিত্রের নাম ইকলাখ। অন্যদিকে রুক্মিণীর চরিত্রের নাম মায়া। যে ঝলক পাওয়া গিয়েছে, সেখানে চমক হল রুক্মিণী ও দেবের মধ্যে কোনও প্রেমের সমীকরণই নেই। তবে তাঁদের চরিত্রের মধ্যে ঠিক কী কী স্তর রয়েছে তা জানা যাবে ছবি মুক্তির পরেই।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Entertainment Ventures (@deventertainmentventures)

আরও পড়ুন: Paoli Dam: নিষিদ্ধপল্লী থেকে রাজনীতির দুনিয়ায়, পাওলির নতুন ওয়েব সিরিজ 'জুলি' বলবে ক্ষমতায়ণের গল্প.

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget