এক্সপ্লোর

Rupam Islam Exclusive: অরিজিতের সঙ্গে যুগলবন্দির কী পরিকল্পনা? কতদূর এগোল কাজ? জানাচ্ছেন রূপম

Singer Rupam Islam Exclusive: এবিপি লাইভের সাক্ষাৎকারে অরিজিৎতের সঙ্গে কাজ নিয়ে মুখ খুললেন রূপম। বললেন, 'আমরা একসঙ্গে একটা প্রোজেক্ট করছি'

কলকাতা: গানের সুরে তখন সন্ধে গাঢ় হচ্ছে একটু একটু করে। সেদিকে খেয়াল নেই তিলোত্তমার। মঞ্চে তখন সুরের জাল বিস্তার করছেন অরিজিৎ সিংহ (Arijit Singh)। হঠাৎ চমকের ওপর চমক। দর্শকাসনে যে রয়েছেন রূপম ইসলাম (Rupam Islam), তা জানতেন না অনেকেই। হঠাৎ ম্যাজিক। মঞ্চ থেকে নেমে আসেন অরিজিৎ, রূপমের কাছে। অরিজিতের গলায় রূপমের গান শুনে উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকেরা। 

তারপর থেকেই শুরু হয়েছিল জল্পনা আর দর্শকদের অনুরোধ.. একসঙ্গে তাঁরা দেখতে চান রূপম আর অরিজিৎকে। হতে পারে তা কনসার্ট অথবা অ্যালবাম, জনপ্রিয় দুই সঙ্গীতশিল্পীর কন্ঠ একসঙ্গে শুনতে চান শ্রোতারা। আর সেই ডাকেই সাড়া দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ ঘোষণা করেছিলেন রূপম। জানিয়েছিলেন, একসঙ্গে একটি কাজ করবেন তিনি। কিন্তু কী সেই কাজ, সে বিষয়ে মুখ খোলেননি শিল্পী।

এদিন এবিপি লাইভের সাক্ষাৎকারে অরিজিৎতের সঙ্গে কাজ নিয়ে মুখ খুললেন রূপম। বললেন, 'আমরা একসঙ্গে একটা প্রোজেক্ট করছি। আমার তরফ থেকে কাজটার সূচনা হয়েছে। আর আমাদের দুজনের সম্মতির কথা তো ভিডিওতেই দেখেছেন সবাই। এরপরে অরিজিতের একটা রেকর্ডিং করে পাঠানোর কথা। ওও তো ব্যস্ত মানুষ। ও রেকর্ডিং পাঠালে তারপরে আমি আবার কাজ শুরু করব। প্রথম দানটা ধরুন আমরা ২ জনে মিলে খেলেছি। দ্বিতীয় দানটা আমি খেলেছি। তৃতীয় দানের অপেক্ষায় রয়েছি আমি। আর হ্যাঁ, আমাদের একসঙ্গে অনুষ্ঠান দেখতে চাইলে সেটা আয়োজকদেরই ভাবতে হবে। আমরা নিজেরা তো অনুষ্ঠান আয়োজন করি না। ফলে আয়োজকেরা আমাদের একসঙ্গে মঞ্চে না ভাবলে একসঙ্গে আমাদের দেখার সম্ভাবনা নেই।'

আরও পড়ুন: Aparajita Adhya: 'মায়ের সঙ্গে কাটানো এটাই হয়তো শেষ জন্মদিন', সত্যি হল অপরাজিতার সেই আশঙ্কাই

রূপমের থেকে এক অনুরাগী জানতে চেয়েছিলেন, অরিজিতের সঙ্গে আলিঙ্গনের মুহূর্তের কথা। উত্তরে রূপম বলেন, 'আমি তো অনেককেই আলিঙ্গন করেছি। গৌতম চট্টোপাধ্যায়ের সঙ্গে ওঁর বাড়িতে গিয়ে আড্ডা দেওয়া, এক মঞ্চে গান গাওয়া। বইমেলা শুরু ও শেষ করেছেন আমার গান দিয়ে। বলেছেন 'নীল রঙ ছিল ভীষণ প্রিয়'-টা শুরু করো। ওঁর থেকে অনেক আদর পেয়েছি। মাকসুদ ভাই.. আমার গুরু। তিনি বাংলাদেশের মঞ্চে আমার গান গেয়েছেন। সেটা টিভিতে প্রচারিত হচ্ছে। এটা বিশাল বড় পাওয়া। আয়ুব বাচ্চু ভাইয়ের সঙ্গে আমার একাধিকবার দেখা হয়েছে। উনি আমায় আশীর্বাদ করে বলেছেন, এই বাংলায় রক তুইই আনবি। এত আশীর্বাদ রয়েছে আমার সঙ্গে। আমাদের সমসাময়িক যত তারকা আছে, শিল্পী আছেন.. যেমন মীর, অনুপম, সিধু.. সবাই আমার খুব ভাল বন্ধু। এদের সবার সঙ্গেই আলিঙ্গন করেছি আর সেই সমস্ত আলিঙ্গনই বিশেষ। আমি যে কোনও মানুষকে জড়িয়ে ধরলে আমার যা অনুভূতি হবে, অরিজিৎকে জড়িয়ে ধরলেও তাই মনে হবে। তবে হ্যাঁ, আমায় বেছে নিতে বললে, আমি সত্যজিৎ রায়কে বেছে নেব। তবে তাঁকে জড়াবার সুযোগ আমার কখনও হবে না। সেই ধৃষ্টতাও হবে না। তাঁ মৃতদেহ শায়িত ছিল নন্দনে, আমি লাইন দিয়ে দেখতে গিয়েছিলাম। তাঁর পা ছুঁয়ে কখনও প্রণামও করতে পারিনি। এই আফশোস রয়ে যাবে চিরকাল।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget