এক্সপ্লোর

Aparajita Adhya: 'মায়ের সঙ্গে কাটানো এটাই হয়তো শেষ জন্মদিন', সত্যি হল অপরাজিতার সেই আশঙ্কাই

Aparajita Adhya's mother death: জন্মদিনের ৫ দিনের মাথাতেই মৃত্যু হল অভিনেত্রীর মা তৃপ্তি আঢ্যর। হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁর মা।

কলকাতা: এই বছর জন্মদিন উদযাপন করতে তিনি ছুটে গিয়েছিলেন বাড়িতে। মায়ের কাছে। প্রচণ্ড অসুস্থ মা, শয্যাশায়ী। তাই প্রত্যেক বছরের মতো জন্মদিনের পার্টি করেননি তিনি। ঘরোয়া আয়োজনেই জন্মদিন পালন করেছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। জন্মদিনের শুভেচ্ছা জানাতে অভিনেত্রীকে ফোন করা হয়েছিল এবিপি লাইভের  (ABP Live)-এর তরফ থেকে। সেই ফোনেই অভিনেত্রী আশঙ্কা প্রকাশ করেছিলেন, এটাই বোধহয় মায়ের সঙ্গে কাটানো তাঁর শেষ জন্মদিন। সত্যি হল সেই আশঙ্কাই। 

জন্মদিনের ৫ দিনের মাথাতেই মৃত্যু হল অভিনেত্রীর মা তৃপ্তি আঢ্যর। হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁর মা। সেসময়ে শ্যুটে বেরোচ্ছিলেন তিনি, আত্মীয়ের ফোন পেয়ে ছুটে যান হাসপাতালে। খুব অল্প বয়সেই বাবাকে হারান অপরাজিতা। মা ছিলেন তাঁর আশ্রয়। সোশ্যাল মিডিয়ায় আজ নিজেই মাতৃবিয়োগের কথা জানিয়েছেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় অপরাজিতা লেখেন, 'মা আজ সকাল ৯.৩০ চলে গেলেন....অ খন্ড শাসন দন্ড ত্রস্ত হলো তার....'। অপরাজিতা নামটিও তাঁর মায়েরই দেওয়া। অভিনেত্রী 'অপুর সংসার'-এ এসে জানিয়েছিলেন সেই কথা। ৯ নয়, সাড়ে সাত মাসেই জন্ম হয় অপরাজিতার। শাশ্বত চট্টোপাধ্যায়ের টিভি শো 'অপুর সংসার'-এ এসে অপরাজিতা বলেছিলেন, 'আমার মা তখন অন্তঃসত্ত্বা ছিলেন, সাড়ে সাত মাসের। বাবা বাড়িতে ছিলেন না। হঠাৎ একদিন মায়ের প্রচন্ড শরীর খারাপ হয়। মা বোঝেন হাসপাতালে যাওয়া প্রয়োজন। তখন এত ট্যাক্সির রমরমা ছিল মা। মা বাসে করে দাঁড়িয়ে দাঁড়িয়েই কোনওমতে মেডিক্যাল কলেজে পৌঁছন। সঠিক চিকিৎসার আগেই জন্মগ্রহণ করি আমি। তারপরে সাড়ে ৩ মাসের লড়াই। বাঁচার জন্য। দিদা বলেছিলেন, মেয়ে হলে সুমনা নাম রাখতে। কারণ সে নাকি সুন্দর মনের হবে। সাড়ে ৩ মাসের লড়াইয়ের পরে যখন মা আমায় বাড়ি নিয়ে এলেন, তখন বললেন, এত লড়াই করে মেয়ে বেঁচেছে, ওর নাম হোক অপরাজিতা।'

আরও পড়ুন: Akshay Kumar: 'আমি পরপর ১৬টা ফ্লপও দেখেছি, দোষ আমার', 'সেলফি'র অসাফল্যের পর বললেন অক্ষয় কুমার

অপরাজিতা শেষবার জন্মদিন পালন করতে ছুটে গিয়েছিলেন মায়ের কাছে। হয়তো তাঁর মনে হয়েছিল, এই বছরই হয়তো শেষবার মায়ের সঙ্গে বিশেষ এই দিনটি কাটানোর সুযোগ পাবেন তিনি। সেই আশঙ্কা সত্যি করেই চলে গেলেন তাঁর মা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aparajita Adhya (@adhyaaparajita)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget