এক্সপ্লোর

Salaar-Prabhas: 'আদিপুরুষ' বিতর্কের জের? 'সালার'-এর টিজারে আড়ালেই রইল প্রভাসের লুক

Salaar Teaser: আজই মুক্তি পাওয়ার কথা ছিল 'সালার'-এর প্রথম ঝলকের। তা প্রকাশ্যে এলেও, সেখানে দেখা গেল না প্রভাসের মুখ (Prabhas)। কেবল পাশ থেকে দেখা গেল ছবির নায়কের ঝলক

কলকাতা: 'আদিপুরুষ' (Adipurush) নিয়ে বিতর্কের পরেই চর্চায় তিনি। আর এবার, মুক্তি পেল তাঁর নতুন কাজ সালার (Salaar)-এর টিজার। কিন্তু প্রথম ঝলকে, মন ভরল না অনুরাগীদের। 

আজই মুক্তি পাওয়ার কথা ছিল 'সালার'-এর প্রথম ঝলকের। তা প্রকাশ্যে এলেও, সেখানে দেখা গেল না প্রভাসের মুখ (Prabhas)। কেবল পাশ থেকে দেখা গেল ছবির নায়কের ঝলক। প্রায় ২ মিনিটের টিজ়ারে পরিচালক ভীষণ সুন্দরভাবে তুলে ধরেছেন ছবির ভাবনাকে। সেখানে অবশ্য সিংহভাগ জুড়ে দেখা গেল বলিউডের বর্ষীয়ান অভিনেতাকে। অ্যাকশন থাকলেও, প্রকাশ্য়ে এলেন না প্রভাস। অনেকেই মনে করছেন, হয়তো প্রভাসের লুকে আরও কিছু চমক রয়েছে। সেটা ক্রমশ প্রকাশ্য। এই ছবিতে প্রভাস ছাড়াও দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারন (Prithviraj Sukumaran), শ্রুতি হাসান (Shruti Haasan) ও জগপতি বাবু (Jagapathi Babu)-কে। 

অনেকে আবার মনে করছেন, 'আদিপুরুষ'-এর লুক নিয়ে ইতিমধ্যেই প্রচুর চর্চা হয়েছে। এই ছবির টিজার প্রকাশ্যে আসার পরেই বিরোধিতা শুরু হয়েছিল। তখন নির্মাতারা ছবির মুক্তি পিছিয়ে দিয়ে, গ্রাফিক্স নিয়ে কাজ করেছিলেন। তবে আটকানো যায়নি বিতর্ক। ছবি মুক্তির পরে চূড়ান্ত বিতর্কের মুখে পড়েছিল 'আদিপুরুষ'। অনেকে মনে করছেন, বিতর্কের আঁচ এখনও কমেনি বলেই সম্ভবত প্রভাসের লুক আড়ালেই রাখার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। 

 

সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ওম রাউত (Om Raut) পরিচালিত এবং প্রভাস (Prabhas), কৃতী শ্যানন (Kriti Sanon), সেফ আলি খান (Saif Ali Khan) অভিনীত ছবি 'আদিপুরুষ' (Adipurush)। কিন্তু মুক্তির দিন থেকেই একের পর এক বিতর্কের উদ্রেক করেছে এই ছবি। বিপুলভাবে সমালোচিতও হয়েছে। সদ্য 'আদিপুরুষ' ছবির নির্দিষ্ট কিছু সংলাপের জন্য এলাহাবাদ হাইকোর্টের (Allahabad High Court) কাছে তিরস্কৃতও হতে হয়েছে ছবির নির্মাতাদের।

বিভিন্ন প্রসঙ্গের মধ্যে 'আদিপুরুষ' ছবির নির্দিষ্ট কিছু সংলাপের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন দর্শক। একাধিক দর্শকের মতে ওই সংলাপ, 'ধর্মীয় ভাবাবেগে আঘাত হানে'। আদালত ছবির সহ-লেখক মনোজ মুনতাশির শুক্লাকে মামলায় পক্ষ করার নির্দেশ দেন এবং এক সপ্তাহের মধ্যে জবাব দিতে নোটিস জারি করেছিলেন।

আরও পড়ুন: Ranbir Singh Birthday: রণবীর যখন অ্যাকশন হিরো.. জন্মদিনে 'সিম্বা'-র ভিডিও শেয়ার করলেন রোহিত

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget