এক্সপ্লোর

গোরাই বিচে ১০০ একর জমিতে বাংলো! ৫১তম জন্মদিন এখানেই পালন করবেন সলমন

মুম্বই:  ৫১তম জন্মদিন পালন করতে এবার গোরাই সমুদ্র সৈকতে ১০০ একর জমিতে বিচ হাউস বানাচ্ছেন সলমন খান। ২০০৮ সালে গোরাই বিচে জমিটি কিনে ছিলেন সলমন। আপাতত সেখানে পাঁচটি ঘর নিয়ে একটি বিলাসবহুল বাংলো বানানোর কাজ চলছে। সমুদ্রের মুখোমুখি এই বাংলোটিকে সলমন তাঁর বার্ষিক ছুটি কাটানোর গন্তব্যস্থল হিসেবে বানাতে চাইছেন। বাংলোর সামনে রয়েছে খেজুর গাছের সারি এবং ঢোকার মুখে বড় লোহার গেট।সাধারণ মানুষের দৃষ্টি এড়াতেই এই চেষ্টা সলমনের। বাংলোর ভিতরে রয়েছে সুন্দর দোতলা ফার্মহাউস, একটি জিমখানা, সুইমিং পুল এবং একটি থিয়েটার। বাংলোর পিছনে রয়েছে বাইক রাখার জায়গা। সেখানে তারকা অভিনেতার যতগুলো মোটরবাইক রয়েছে, সবই রাখা থাকবে। তবে এই বিলাসবহুল বাংলো ছাড়াও সলমন তাঁর পরিবার ও বন্ধুদের জন্যেও আরও দুটি বাংলো বানাচ্ছেন ওই জমিতেই। প্রসঙ্গত, সলমন এধরনের ফার্মহাউস সারা উত্তর-পূর্ব মহারাষ্ট্রের বিভিন্ন জায়গাতেই বানাতে চান। জমি-বাড়িতে নিজের আয়ের একটা বিশাল অংশ খরচ করছেন সাল্লু মিঞা। ইদানিং তিনি মাঝেমধ্যেই স্টিমারে চেপে মুম্বইয়ের মাড আইল্যান্ড থেকে গোরাই- মানোরি সমুদ্র সৈকতে যান। তবে সলমনের এই জায়গায় বাংলো বানানোর ইচ্ছে থেকে অন্য বলিউড তারকারাও সালসেটে এবং ভেট এলাকার বিভিন্ন দ্বীপে বাংলো বানাতে আগ্রহী হচ্ছেন বলে জানা গিয়েছে। গতবছর নিজের পঞ্চাশতম জন্মদিন সলমন পালন করেছিলেন পানভেলে তাঁর ১৫০ একরের জমিতে। তবে এই বছর তাঁর রোমানিয়ান বান্ধবী ইউলিয়া ভান্তুরের সঙ্গে হামেশাই দেখা যাচ্ছে সলমনকে। শোনা যাচ্ছে দুজনে এই ডিসেম্বরে বিয়েও করতে চলেছেন। তবে এই ফার্মহাউসে বিয়ে নয়, প্রথমে জন্মদিনই পালন করবেন সলমন।

সেরা শিরোনাম

Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget