এক্সপ্লোর

Salman Katrina: সলমনের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারালেন ক্যাটরিনা! ভাইরাল ভিডিও

Salman Katrina News: সেসময় এক ব্রাজিলিয়ান মডেলের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছিল সলমনের। সেই সংক্রান্ত প্রশ্ন করাতেই মেজাজ হারান সুন্দরী অভিনেত্রী

কলকাতা: সলমন খান (Salman Khan) ও ক্যাটরিনা কইফের (Katrina Kaif)-এর সম্পর্কের কথা বলিউডে কারও অজানা নয়। 'ভাইজান'-এর হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন এই সুন্দরী। সেখান থেকেই শুরু হয় তাঁদের সফর। ভিসার সমস্যা থেকে শুরু করে অভিনেত্রী হিসেবে ক্যাটরিনার নিজেকে প্রমাণ করা, বলিউডে পা জমানো, এই সবটাই হয়েছিল সলমনের হাত ধরে। শোনা যায়, সেসময় একে অপরের প্রেমে পাগল ছিলেন সলমন ও ক্যাটরিনা। 

তবে, সলমন ও ক্যাটরিনার সেই সম্পর্ক ভেঙে যায়। তবে প্রফেশনাল সম্পর্ক বজায় রেখেছেন তাঁরা দুজনেই। একসঙ্গে ছবিও করেন তাঁরা। তবে ব্যক্তিগত জীবনে আর কোনও সম্পর্ক নেই তাঁদের। তিক্ততা এতটাই যে শান্ত ক্যাটরিনাকে সলমনকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি মেজাজ হারিয়ে বসেন ক্যামেরার সামনেই!

সদ্য ভাইরাল হয়েছে পুরনো একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি সাংবাদিক সম্মেলনে ক্যাটরিনাকে প্রশ্ন করা হয় তাঁর ও সলমনের সম্পর্ক নিয়ে। সঙ্গে সঙ্গে মুখের হাসি মিলিয়ে যায় ক্যাটরিনার। মেজাজ হারিয়ে তিনি সেই সাংবাদিকের উদ্দেশে বলে বসেন, 'আপনাদের একটা বিষয় বোঝা উচিত.. যখন কোনও মানুষ আপনার সামনে দাঁড়িয়ে আছে, তাকে মানুষ হিসেবে সম্মানটা জানানো উচিত। কোথাও একটা সীমা থাকা উচিত।' এই কথা বলার পরে আর সেখানে দাঁড়াননি ক্যাটরিনা। সাংবাদিক সম্মেলন ছেড়ে বেরিয়ে যান।

প্রসঙ্গত, সেসময় এক ব্রাজিলিয়ান মডেলের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছিল সলমনের। সেই সংক্রান্ত প্রশ্ন করাতেই মেজাজ হারান সুন্দরী অভিনেত্রী। শোনা যায়, সলমনের সঙ্গে সম্পর্ক শেষ করেছিলেন ক্যাটরিনাই। দেখা বা আলোচনা নয়, তিনি কেবল একটি মেসেজ করে সলমনকে জানিয়েছিলেন, তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান। এরপর অবশ্য রণবীর কপূরের (Ranbir Kapoor)-এর সঙ্গে সম্পর্কে জড়ান ক্যাটরিনা। তবে টেঁকেনি সেই সম্পর্কও।

বর্তমানে ভিকি কৌশলের (Vicky Kaushal)-এর সঙ্গে ঘর বেঁধেছেন ক্যাটরিনা। সদ্য 'টাইগার ৩' ছবিতে একসঙ্গে দেখা যাবে সলমন ও ক্যাটরিনাকে। গুঞ্জন এও.. যে এটাই শেষ ছবি হবে সলমন ও ক্যাটরিনার। নতুন আর কোনও ছবির জন্য জুটি বাঁধবেন না তাঁরা। স্বামী ভিকির নাকি এতে আপত্তি রয়েছে। তবে এ সবই গুঞ্জন। উত্তর দেবে সময়। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Katrina Kaif (@katrinakaifcutie)

আরও পড়ুন: Arthritis Pain: আর্থ্রারাইটিসের তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? রোজের মেনুতে রাখতে পারেন এই ফলগুলি, পাবেন উপকার

আরও পড়ুন:Stress: মাঝে মাঝেই মানসিক অবসাদে ভুগছেন? মন ভাল রাখতে পাতে পড়ুক এই খাবারগুলি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget